উত্তর : ঈদুল আযহার দিনে কেবল কুরবানী করাই শরী‘আত সম্মত; আক্বীক্বা নয়। কেননা আক্বীক্বার একটি নির্ধারিত সময় আছে, তাহ’ল সপ্তম দিনে। যদি কেউ সামর্থ্য থাকা সত্ত্বেও নির্ধারিত দিনে আক্বীক্বা না করতে পারে, তবে তার জন্য আক্বীক্বার সময় পার হয়ে গেছে। এখন কেউ যদি ঈদুল আযহার দিনে আক্বীক্বা করতে চায় তাহ’লে সে দু’টি ভুল করবে। প্রথমত এতে এমন এক সময়ে আক্বীক্বা করা হবে, যা শরী‘আত বৈধ করেনি। দ্বিতীয়ত সে কুরবানীর দিনের মূল কর্তব্য (কুরবানী) ছেড়ে গৌণ কাজ (আক্বীক্বা) বেছে নিচ্ছে। নবী করীম (ছাঃ) কুরবানীর গুরুত্ব বিষয়ে বলেন, ‘যে ব্যক্তি সামর্থ্য রাখে অথচ কুরবানী করে না, সে যেন আমাদের ঈদের মাঠের ধারে কাছেও না আসে’ (ইবনু মাজাহ হা/৩১২৩; ছহীহুল জামে‘ হা/৬৪৯০)। অতএব যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানী করে না, বরং আক্বীক্বা করে সে শরী‘আতের দু’টি বিধান লঙ্ঘন করছে। তবে যদি সন্তান জন্মের সপ্তম দিন ঈদের দিন পড়ে যায় তাহ’লে সে দিন আক্বীক্বা করাতে দোষ নেই। বরং ঈদের দিনেই কুরবানী ও আক্বীক্বা করবে  (আলবানী, ফৎওয়া ‘আবরাল হাতেফ, টেপ নং ১৩৩; দ্র. ‘মাসায়েলে কুরবানী ও আক্বীক্বা’ বই)।

প্রশ্নকারী : মাহবূব আলম, আমতলী, বরগুনা।








বিষয়সমূহ: কুরবানী
প্রশ্ন (৬/৪৪৬) : যিনি মুরশিদ তিনি রাসূল। কখনো তিনি খোদা হন। এ কথা শুধু লালন নয় কুরআনও বলে। এর প্রমাণে তারা আলে ইমরান ৩১; নিসা ৮০, ১৫০; কাহ্ফ ১১০ আয়াত দলীল হিসাবে পেশ করে। উক্ত দাবী কি সঠিক? লালনের ভক্ত এই শ্রেণীর লোকদের অবস্থা পরকালে কী হবে?
প্রশ্ন (২১/২৬১) : গীবতের কাফফারা কি এবং এর পাপ থেকে মুক্তির উপায় কি?
প্রশ্ন (৩৬/৪৭৬) : দাড়ি নেই এমন মুসলমানকে সালাম দেওয়া যাবে কী?
প্রশ্ন (১০/২৯০) : আমি ছালাত আদায় করি। কিন্তু আমার পরিবার করে না এবং কেউ কেউ তা করতে অস্বীকার করে। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৪০/৪৮০) : কেবলমাত্র ভ্রমণের জন্য পশ্চিমা দেশসমূহ বা ভারতের মত সেক্যুলার দেশে যাওয়া যাবে কি? অনেক সালাফী বিদ্বান এটা নাজায়েয বলেছেন বলে জানা যায়। এ ব্যাপারে সঠিক সমাধান কি?
প্রশ্ন (৩/২০৩) : মুশরিক বা হিন্দুদের দেওয়া হাদিয়া গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (৩৯/৪৭৯) : শরী‘আতে একজন পুরুষের জন্য কতটুকু পরিমাণ স্বর্ণ ব্যবহার করা জায়েয? - -শামীম, হাজীগঞ্জ, চাঁদপুর।
প্রশ্ন (৩৫/৩৯৫) : জনৈক ব্যক্তি চাকুরির পরীক্ষায় ভাল করতে পারবে না। তাই নিজের স্থানে অন্য কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করিয়ে এর বিনিময়ে তাকে যে পারিশ্রমিক দিবে সেটা তার গ্রহণ করা জায়েয হবে কি?
প্রশ্ন (৭/৩৬৭) : ইবনু ছাইয়াদকে রাসূল (ছাঃ) দাজ্জাল বলে সন্দেহ করার কারণ কি? তাহ’লে দাজ্জাল কি পূর্ব থেকেই জীবিত না কি শেষ যামানায় জন্ম লাভ করবে?
প্রশ্ন (৩৬/৭৬): অমুসলিমদের বানানো মিষ্টি, মুড়ি ইত্যাদি খাওয়া বা তা দিয়ে ইফতার করা যাবে কি? এছাড়া তাদের রান্না খেতে শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (২৭/২৭) : আমি পাইল্সের রোগী হওয়ায় পায়খানার রাস্তা দিয়ে মাঝে মাঝেই রক্ত বের হয়। এতে আমার ছিয়াম ভেঙ্গে যাবে কি?
প্রশ্ন (৩০/৪৩০) : সামর্থ্য থাকা সত্ত্বেও এক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ কুরবানী করেনি। এখন সে ভুল বুঝতে পেরেছে। এক্ষেত্রে করণীয় কি? কুরবানীর ক্বাযা আদায়ের কোন বিধান আছে কি? - -নাজমুল হুদা, চরমোহনপুর, চাঁপাই নবাবগঞ্জ।
আরও
আরও
.