উত্তর : মুহাররম মাসে বিবাহ-শাদীতে কোন ক্ষতি বা অশুভ লক্ষণ নেই। বরং শী‘আ রাফেযীরা এই মাসে হুসাইন (রাঃ)-এর শাহাদত উপলক্ষে শোক প্রকাশার্থে বিবাহ-শাদী হারাম বা অপসন্দনীয় ঘোষণা করেছে। এটা সুস্পষ্ট অপসংস্কৃতি এবং সুন্নাহ বিরোধী ধারণা। যেমন জাহেলী যুগে শাওয়াল মাসে বিবাহ-শাদী করাকে অশুভ মনে করা হ’ত। হযরত আয়েশা (রাঃ) এই ধারণাকে খন্ডন করেছেন এই মর্মে যে, রাসূলুল্লাহ (ছাঃ) আমাকে শাওয়াল মাসেই বিয়ে করেছেন এবং এ মাসেই আমার সাথে বাসর করেছেন। অথচ তাঁর অনুগ্রহ লাভে আমার চেয়ে অধিক সৌভাগ্যবতী স্ত্রী আর কে আছে? (মুসলিম হা/১৪২৩; মিশকাত হা/৩১৪২; আল-বিদায়াহ ৩/২৫৩)।

প্রশ্নকারী : ফরীদা, বগুড়া।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (২৩/২৬৩) : একাধিক স্ত্রী থাকাকালীন সফরে একজনকে নিয়ে যাওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (৩১/৩৫১) : ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ) এত বড় মুহাদ্দিছ হওয়া সত্ত্বেও তার গ্রন্থে যঈফ হাদীছ কেন? - -কাবীর হোসাইন, রাজশাহী।
প্রশ্ন (৮/২০৮) : গল্প-উপন্যাস লেখার ক্ষেত্রে শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৭/১২৭) : মসজিদে প্রবেশ করে প্রথমে কোন ছালাত আদায় করব? ‘তাহিইয়াতুল ওযূ’ না ‘দুখূলুল মসজিদ’?
প্রশ্ন (৩/৩৪৩) : কেউ কাউকে দাওয়াত দিল। কিন্তু সে যাওয়ার সময় আরেকজনকে সাথে নিয়ে গেল। তার জন্য উক্ত দাওয়াত খাওয়া জায়েয হবে কি? - -হাফীযুল ইসলাম, পলাশবাড়ী, নীলফামারী।
প্রশ্ন (৩৫/৩৯৫) : দেশের বিভিন্ন এলাকায় দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে সকাল-সন্ধ্যায় আগরবাতি জ্বালানোর প্রচলন রয়েছে। শারঈ দৃষ্টিকোন থেকে বিষয়টি বৈধ কি?
প্রশ্ন (৩০/১৫০) : অসুস্থ ব্যক্তিকে দেখতে এসে জনৈক বুযর্গ বলেন, ‘যে ব্যক্তি রোগাক্রান্ত হয়ে মারা যাবে সে শহীদ হয়ে যাবে, কবরের শাস্তি থেকে মুক্তি পাবে এবং সকাল-সন্ধ্যা তাকে জান্নাতের রিযিক দেওয়া হবে’। উক্ত হাদীছের সনদ সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন (৩৮/৩৮) : মসজিদে প্রবেশকালে মুছল্লীদের উদ্দেশ্যে সালাম প্রদান করা কি ঠিক? দলীলসহ জবাবদানে বাধিত করবেন।
প্রশ্ন (৩৬/৭৬) : হাদীছে বলা হয়েছে, এক আসমান থেকে অপর আসমানের দূরত্ব ৫০০ বছর। এক্ষণে ৫০০ বছর দ্বারা কী উদ্দেশ্য?
প্রশ্ন (৮/৩২৮) : মসজিদে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। কিন্তু সমাজের প্রয়োজনে মসজিদের বারান্দা বা বাইরে ইসলামী বই বিক্রয় করতে হচ্ছে। এর সাথে রূযীর বিষয়ও রয়েছে। এক্ষণে এটি শরী‘আত সম্মত হবে কি?
প্রশ্ন (৩৩/১৫৩) : আমি নিয়ত করেছিলাম যে, আমি কোনদিন দাড়ি কাটবো না। কিন্তু বর্তমানে দেশে কোন প্রকার চাকরি না পাওয়ায় বিদেশ গমনকালে বা ভালো কোন কোম্পানিতে আবেদনের সময় তারা প্রথম শর্ত দেয় যে আমাকে দাড়ি কাটতে হবে। এমতবস্থায় আমার করণীয় কি?
প্রশ্ন (২৫/৩৮৫) : আমি একজন আলেমের নিকট থেকে শুনেছি যে, স্বামী-স্ত্রীর যেকোন একজন ছালাত আদায় না করলে বা অনিয়মিতভাবে করলেও বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। উক্ত কথা সঠিক কি?
আরও
আরও
.