উত্তর : শুধু আমাদের নামই মুসলিম নয়; বরং সকল নবীর উম্মতের নাম ছিল মুসলিম। আল্লাহ তা‘আলা তাঁর একনিষ্ঠ বান্দাদের নাম রেখেছেন মুসলিম। আল্লাহ তা‘আলা বলেন, ‘এবং জিহাদ কর আল্লাহর পথে যেভাবে করা উচিত; তিনি তোমাদের  মনোনীত করেছেন। তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোন কঠোরতা আরোপ করেননি; এটা তোমাদের পিতা ইবরাহীমের মিল্লাত। পূর্ব হতেই  তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম’ (হজ্জ ৭৮)।

উল্লেখ্য, ইবরাহীম (আঃ) আমাদের নাম ‘মুসলিম’ রেখেছেন মর্মে যে কথা চালু আছে তা সঠিক নয়। আয়াতে উল্লেখিত ‘হুয়া’ সর্বনাম দ্বারা আল্লাহ্কে বুঝানো হয়েছে যেমন পূর্বের ‘হুয়া’ দ্বারা আল্লাহকে বুঝানো হয়েছে। মুজাহিদ বলেন, এর অর্থ হ’ল, আল্লাহ তোমাদের নাম রেখেছেন ‘মুসলিম’ হিসাবে পূর্ববর্তী কিতাব সমূহে এবং এই কিতাবে (অর্থাৎ কুরআনে)। (তাফসীরে ইবনে কাছীর উক্ত আয়াতের ব্যাখ্যা দ্রঃ)। তবে এ নাম হ’ল আক্বীদা ও আদর্শগত। কেননা আক্বীদাগতভাবে বিশ্বের সকল মানুষ মূলতঃ দু’ভাগে বিভক্ত মুসলিম ও কাফির (তাগাবুন ২)। মুসলিমগণ আল্লাহতে বিশ্বাসী এবং কাফিরগণ অবিশ্বাসী। এরপরেও মূসা ও ঈসার উম্মতকে আল্লাহ ইয়াহূদ ও নাছারা হিসাবে পরিচয় দিয়েছেন। উম্মতে মুহাম্মাদীর মধ্যে মুহাজির ও আনছারদেরকে স্ব স্ব বৈশিষ্ট্যগত নামে আল্লাহ প্রশংসা করেছেন (তওবা ১০০)। একইভাবে অনন্য বৈশিষ্ট্যগত কারণে আল্লাহর রাসূল (ছাঃ) পরবর্তী বংশধরগণকে ‘আহলুল হাদীছ’ নামে প্রশংসা করেছেন (হাকেম ১/৮৮ প্রভৃতি; ছাহীহাহ হা/২৮০)। আর এসব নাম মূলত: পরিচিতির জন্য (হুজুরাত ১৩)। তবে বস্ত্ততঃ সর্বোত্তম সেই ব্যক্তি, যিনি সর্বাধিক আল্লাহভীরু (হুজুরাত ১৩)।






প্রশ্ন (১৩/৪১৩) : কুরআনী বিধান অনুযায়ী কোন নারী ব্যভিচারে লিপ্ত হ’লে তার বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে ৪ জন পুরুষ সাক্ষী হাযির করা আবশ্যক। কিন্তু ধর্ষণের ক্ষেত্রে যদি কোন সাক্ষী না থাকে, তাহ’লে অপরাধীর বিচারকার্য কিভাবে সম্পন্ন হবে?
প্রশ্ন (১২/৪১২) : মৃতের জন্য দ্রুত দাফন করার বিধান থাকা সত্ত্বেও রাসূল (ছাঃ)-এর দাফন মৃত্যুর দু’দিন পরে সম্পন্ন হওয়ার কারণ কি?
প্রশ্ন (৩০/৩৫০) : সশব্দে আমীন বলার ক্ষেত্রে কণ্ঠস্বর কিরূপ উচু করা যাবে? জনৈক আলেম বলেন, পাশের দুইজন পর্যন্ত শুনতে পায় এরূপ জোরে বলতে হবে। এক্ষণে সঠিক সমাধান কি? - -আরীফুল ইসলাম জীবননগর, চুয়াডাঙ্গা
প্রশ্ন (৩৯/৩৯) : আহলে ছহীহ হাদীছ বলা যাবে কি? কোন ইমাম কি এরূপ নাম ব্যবহার করেছেন? - -রূহুল আমীনবোঁচাগঞ্জ, দিনাজপুর।
প্রশ্ন (৪০/৮০) : স্বপ্ন সম্পর্কে জানতে চাই। সাধারণ মানুষের দেখা স্বপ্নের কোন গুরুত্ব আছে কি? খারাপ স্বপ্ন দেখলে করণীয় কি?
প্রশ্ন (১৩/১৭৩) : জামা‘আতে ছালাতরত অবস্থায় শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায় কি? - -শাহরিয়ার আব্দুল্লাহ, শিরোইল, রাজশাহী।
প্রশ্ন (৩৯/২৭৯) : দাড়ি না রেখে ছালাত আদায় করলে উক্ত ছালাত কবুল হবে কি? এতে মুনাফিকের অন্তর্ভুক্ত হতে হবে কি?
প্রশ্ন (১৭/১৩৭) : আবুদ্দারদা (রাঃ) বলেন, আমি এমন তিনটি জিনিস ভালোবাসি, লোকে যা ঘৃণা করে। দরিদ্রতা, অসুস্থতা এবং মৃত্যু। কারণ দরিদ্রতা মানুষকে বিনয়ী করে, অসুস্থতায় গুনাহ মোচন হয় এবং মৃত্যুর ফলে আল্লাহর সাথে সাক্ষাতের সুযোগ হয়। এ বর্ণনার সত্যতা আছে কি? - -নাছিরুদ্দীন, মিরপুর, ঢাকা।
প্রশ্ন (২৬/৬৬) : জনৈক আলেম বলেন, বিদায়কালে মুছাফাহা করতে হবে না, কেবল সালাম দিতে হবে। কারণ মুছাফাহা করার হাদীছ যঈফ। এ ব্যাপারে সঠিক সমাধান জানতে চাই। - -রবীউল ইসলামনবাবগঞ্জ, দিনাজপুর।
প্রশ্ন (৩৮/২৩৮) : মহিলাগণ গৃহাভ্যন্তরে জামা‘আতে ছালাত আদায় করলে সরবে তেলাওয়াত করতে পারবে কি?
প্রশ্ন (৫/৪০৫) : বিশ্ব ইজতেমায় যোগদান করা যাবে কি?
প্রশ্ন (১/১২১) : সূরা মায়েদার ১৫নং আয়াতে রাসূলুল্লাহ (ছাঃ)-কে নূর বলা হয়েছে কি? তিনি কি নূরের তৈরী ছিলেন? দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন।
আরও
আরও
.