উত্তর : ফরয ছালাতের ক্বাযা আদায়ের মতই জানাযার ছালাতের ক্বাযা আদায় করবে। অর্থাৎ ইমামের সাথে যা পাবে তা তার অংশ ধরে পঠিতব্য সূরা ও দো‘আগুলো পাঠ করবে এবং ছুটে যাওয়া তাকবীর ও দো‘আগুলো ইমামের সালাম ফিরানোর পর পাঠ করবে। শায়েখ বিন বায (রহঃ) সহ সালাফী বিদ্বানগণ বলেন, জানাযার ছালাতে কারো কিছু তাকবীর ছুটে গেলে তা পরে আদায় করে নেওয়া সুন্নাত। এটি নবী করীম (ছাঃ))-এর সাধারণ নির্দেশনার আলোকে প্রমাণিত। তিনি বলেছেন, ‘যখন ছালাতের ইক্বামত দেওয়া হয়, তখন তোমরা ধীরস্থিরতা ও গাম্ভীর্যের সাথে ছালাতের দিকে এগিয়ে যাও। ছালাতের যতটুকু (ইমামের সাথে) পাবে ততটুকু আদায় কর, আর যা ছুটে যাবে তা (পরে) পূর্ণ কর’ (বুখারী হা/৬৩৫; মিশকাত হা/৬৮৬)। ছুটে যাওয়া তাকবীর আদায়ের নিয়ম হ’ল ইমামের সাথে যেখান থেকে ছালাত শুরু করা হয়েছে সেটিকে ছালাতের প্রথম অংশ গণ্য করবে। আর ইমামের সালামের পর যা আদায় করা হবে তা ছালাতের শেষ অংশ হিসাবে গণ্য করবে। যেমন যদি কেউ ইমামকে তৃতীয় তাকবীরের সময় পায়, তবে সে তাকবীর দিয়ে ছালাতে শরীক হয়ে প্রথমেই সূরা ফাতিহা পড়বে। এরপর ইমাম যখন চতুর্থ তাকবীর দেবেন তখন সেও তাকবীর দিবে এবং দরূদ পড়বে। ইমাম সালাম ফিরিয়ে ছালাত শেষ করলে ঐ ব্যক্তি সালাম না ফিরিয়ে নিজের বাকী থাকা তাকবীরটি দিবে এবং মৃত ব্যক্তির জন্য জানাযার দো‘আটি দ্রুত পাঠ করবে। এরপর চতুর্থ তাকবীর দিয়ে সে নিজে সালাম ফিরিয়ে ছালাত শেষ করবে (মাজমূ‘ ফাতাওয়া ১৩/১৪৯; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৮/৩৯৯)। উল্লেখ্য যে, মাসবূক ছালাত সমাপ্ত করে সালাম ফিরানোর পর লাশ সরিয়ে নিবে।

প্রশ্নকারী : ফিরোয আলম, খড়খড়ি, রাজশাহী। 








বিষয়সমূহ: ছালাত জানাযা
প্রশ্ন (২/২০২) : জনৈক তালাক প্রাপ্তা মহিলার আরেকজন পুরুষের সাথে বিবাহ হয়েছে। মহিলাটির আগে থেকে একটি মেয়ে এবং পুরুষটির একটি ছেলে রয়েছে। উভয়ের মাঝে বিবাহ জায়েয হবে কি? - আরিফ খান, ত্রিশাল, ময়মনসিংহ।
প্রশ্ন (৪০/২৪০) : জনৈক ব্যক্তি জীবনে অনেক মানুষের টাকা বা অন্য কিছু চুরি করেছে। এখন সে অনুতপ্ত। কিন্তু এখন যদি সে যাদের জিনিস চুরি করেছে তাদের কাছে ক্ষমা চায়, তবে সমাজে বড় ফেৎনা দেখা দিবে। করা না করা অনেক চুরির অপবাদ তার উপর এসে পড়বে। এক্ষণে তার করণীয় কি? - -হাবীবুর রহমান, ইসলামপুর, জামালপুর।
প্রশ্ন (৩৭/৪৩৭) : প্রত্যেক ছালাতের পর আয়াতুল কুরসী পড়ার হাদীছটিকে মিশকাতে যঈফ বলা হয়েছে। তাহলে আমরা এর প্রতি আমল করি কেন?
প্রশ্ন (২০/৩৮০) : আমি মানুষের বসার সুবিধার্থে গ্রামের তিন রাস্তার মোড়ে দু’টি বসার স্থান তৈরী করে দিয়েছি। কিন্তু অনেকের অভিযোগ যে, সেখানে বসে ভালো-মন্দ উভয় কাজই হয়, তাই এটা উঠিয়ে ফেলা উচিৎ। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৩৬/১১৬) : আলেমগণের মাঝে মতভেদের কারণ কি এবং এক্ষেত্রে সাধারণ মানুষের করণীয় কি? কিরূপ মতপার্থক্যের ক্ষেত্রে গোনাহ হয় না? ব্যাখ্যাগত মতপার্থক্যের কারণে যে সামাজিক বিশৃংখলা সৃষ্টি হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষের করণীয় কি?
প্রশ্ন (৩৭/৪৭৭) : অন্য ধর্মের অনুসারীরাও যদি সৎ হয়, তাহ’লে জান্নাতে যাবে- এ ধারণা শরী‘আতে গ্রহণযোগ্য কি?
প্রশ্ন (২১/৩৪১) : রাসূলুল্লাহ (ছাঃ)-কে অর্থ সম্পদ দ্বারা কেউ সহযোগিতা করেছিলেন কি? এ মর্মে কোন প্রমাণ পাওয়া যায় কি?
প্রশ্ন (১১/৫১) : আলী (রাঃ) কোন এক যুদ্ধে তীরবিদ্ধ হ’লে ৭/৮ জন মিলে চেষ্টা করে তা বের করতে অক্ষম হন। তখন তিনি বললেন, আমি ছালাতে দাঁড়ালে তোমরা তীরটি বের করে নিয়ো। অতঃপর ছালাত অবস্থায় তার পা থেকে উক্ত তীর বের করে নিলেও তিনি তা অনুভব করতে পারেননি’। এ ঘটনার কোন সত্যতা আছে কি? - -মুহাম্মাদ জালালুদ্দীন, মাদারটেক, ঢাকা।
প্রশ্ন (২৪/২৪) : জনৈক নারী নিজ সম্পদ মেয়েদের বঞ্চিত করে এককভাবে ছেলেকে দান করে দিয়েছেন। এখন তিনি ভুল বুঝতে পেরে ফিরিয়ে নিতে চাচ্ছেন কিন্তু ছেলের বিরুদ্ধে মামলা করেও তা ফেরত পাচ্ছেন না। এক্ষণে ইচ্ছা থাকা সত্ত্বেও মেয়েদেরকে ঐ সম্পদ থেকে অংশ দিতে না পারলে তিনি গোনাহগার হবেন কি? দান করার পর তা ফেরত নেওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (১/১২১) : আমি নওমুসলিম হিসাবে অমুসলিম পিতা-মাতা, ভাই-বোনের সাথে সম্পর্ক রাখতে পারব কি? তাদের সাথে বসবাস ও তাদের রান্না করা খাবার খাওয়া যাবে কি? - -স্মৃতি, ঢাকা।[(আরবীতে সুন্দর নাম রাখুন (স.স.)]
প্রশ্ন (১৫/২৫৫) : আমি কুরআন তেলাওয়াত করতে পারি না। এক্ষণে অনুবাদ পাঠ করলে তেলাওয়াতের নেকী পাওয়া যাবে কি? - -ইকবাল বারী, আড়ানী, রাজশাহী।
প্রশ্ন (৯/৯) : টয়লেট সহ বাথরুমে ওযু করার পর ওযুর দো‘আ পাঠ করা যাবে কি? না বাইরে এসে দো‘আ পড়তে হবে? - -মা‘ছূমজঙ্গীপুর, মুর্শিদাবাদ, ভারত।
আরও
আরও
.