উত্তর : সফর অবস্থাতে অন্যান্য সুন্নাত ছালাত ছাড়া গেলেও ফজরের দু’রাক‘আত সুন্নাত ও বিতরের ছালাত আদায় করতে হয় (মুসলিম হা/১২১৮; মিশকাত হা/২৫৫৫, যাদুল মা‘আদ ১/৪৭৩)। আর সময় ও সুযোগ সাপেক্ষে অন্যান্য নফল ছালাত যেমন তাহাজ্জুদ ও ইশরাক/যুহাসহ অন্যান্য নফল ছালাত সফরেও আদায় করা যায়। আবু হুরায়রা (রাঃ) বলেন, আমার বন্ধু রাসূল (ছাঃ) আমাকে তিনটি কাজের অছিয়ত করেছেন, যা আমি সফরে কিংবা বাড়িতে অবস্থানকালেও পরিহার করি না। তা হ’ল চাশতের দু’রাক‘আত ছালাত, প্রতি মাসে তিন দিন (১৩, ১৪ ও ১৫ তারিখে আইয়ামে বীযের) ছিয়াম পালন এবং বিতর আদায় না করা পর্যন্ত না ঘুমানো (আবুদাউদ হা/১৪৩২, সনদ ছহীহ)। ইবনু ওমর (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ) সফরে ফরয ছালাত ব্যতীত তাঁর সওয়ারী হ’তেই ইঙ্গিতে রাতের ছালাত আদায় করতেন সওয়ারী যে দিকেই ফিরুক না কেন। আর তিনি বাহনের উপরেই বিতর আদায় করতেন (বুখারী হা/১০০০; মিশকাত হা/১৩৪০)। উল্লেখ্য যে, সফরেও কেউ প্রতি ওয়াক্ত ছালাতের সুন্নাতগুলো আদায় করলে গুনাহ নেই। তবে আল্লাহ প্রদত্ত সুযোগ গ্রহণ করাই উত্তম।

প্রশ্নকারী : আব্দুল্লাহ, নারায়ণগঞ্জ। 








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (৩৩/১১৩) : স্বামী কি স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা প্রদান করতে পারে? সরকার কর্তৃক কাবিন নামায় স্ত্রীকে এই ক্ষমতা দিতে বাধ্য করা হ’লে করণীয় কী?
প্রশ্ন (৮/২৮৮) : আল্লাহকে প্রভু, প্রতিপালক, সৃষ্টিকর্তা ইত্যাদি নামে অভিহিত করা যাবে কি? - -নযরুল ইসলাম, পাইকগাছা, খুলনা।
প্রশ্ন (২৫/৩৪৫) : অনেক বক্তা গানের সূরে ওয়ায করে থাকেন। এটা কি জায়েয?
প্রশ্ন (৬/৪৪৬) : যিনি মুরশিদ তিনি রাসূল। কখনো তিনি খোদা হন। এ কথা শুধু লালন নয় কুরআনও বলে। এর প্রমাণে তারা আলে ইমরান ৩১; নিসা ৮০, ১৫০; কাহ্ফ ১১০ আয়াত দলীল হিসাবে পেশ করে। উক্ত দাবী কি সঠিক? লালনের ভক্ত এই শ্রেণীর লোকদের অবস্থা পরকালে কী হবে?
প্রশ্ন (৯/১২৯) : তওবার নিয়ম কি? এর জন্য কোন দো‘আ আছে কি?
প্রশ্ন (৩/১৬৩) : ঢাকা থেকে প্রকাশিত ‘হারাম খাদ্য বর্জন ঈমানের দাবী’ বইয়ে বলা হয়েছে, প্যাকেটজাত দুধ, আইসক্রীম, ঘি, লাচ্ছা সেমাই, লাক্স সাবান, আর.সি, টাইগার ইত্যাদি দ্রব্যে শূকরের চর্বি মিশানো হয়। (সূত্র : দৈনিক ইনকিলাব ৫ই সেপ্টেম্বর ২০০২)। প্রশ্ন হল, উক্ত খাদ্য ও পণ্যগুলো গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (৭/১২৭) : মসজিদে ছালাত আদায়ের ক্ষেত্রে বা সফরে অনেক সময় পৃথক ওযূখানা বা পর্দার মধ্যে পানি ব্যবহারের ব্যবস্থা থাকেনা। ফলে মেয়েদের জন্য ওযূ করা সম্ভব হয় না। এমন অবস্থায় তাদের তায়াম্মুম করা যাবে কি?
প্রশ্ন (১৯/১৯): হজ্জের সামর্থ্য বলতে কি গচ্ছিত টাকা না জমিজমা বুঝায়? বর্তমান সমাজে এমন অনেক ব্যক্তি আছে যাদের ১০ শতাংশ জমির মূল্য ৫ লাখ টাকা ছাড়িয়ে যাবে। এসব ব্যক্তিদের উপর কি হজ্জ ফরয নয়?
প্রশ্ন (৯/৩২৯) : আমার স্ত্রীর ঋণ আছে। সে তা আদায় করতে অক্ষম। এক্ষণে আমি তাকে ঋণ পরিশোধের জন্য যাকাতের মাল দিতে পারব কি?
প্রশ্ন (২৯/৩৪৯) : আমরা (৬) ছয় বোন ও চার (৪) ভাই। বাবা-মা উভয়েই বেঁচে আছে। আববার নামে ২৪ ও মায়ের নামে ২ বিঘা মোট ২৬ বিঘা জমি আছে। ভাইয়েরা জমি বোনদেরকে দিতে চাচ্ছে না। মায়ের জমিটুকু দিতে চাচ্ছে। উক্ত সম্পত্তির মধ্যে কে কতটুকু পাবে? আল্লাহ্র বিধান অনুযায়ী বণ্টন না করলে তার পরিণাম কী জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২০/২৬০) : যেখানে রাসূল (ছাঃ) অমুসলিম দেশে কুরআন নিয়ে গমন করতে নিষেধ করেছেন সেখানে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ইতালিয়ানদেরকে কুরআনের অনূদিত কপি উপহার দেওয়া যাবে কি?
প্রশ্ন (১১/৯১) : ছারছীনা প্রকাশনী কর্তৃক প্রকাশিত বুখারীর ৯৯৯ নং হাদীছে উল্লে­খ করা হয়েছে যে, তাবীয ও ঝাড়-ফুঁকের বিনিময় গ্রহণ করা যাবে। বুখারীতে তাবীয ব্যবহার করা যাবে মর্মে কোন হাদীছ আছে কি?
আরও
আরও
.