উত্তর : এমন ব্যক্তি হওয়া যরূরী নয়, তবে উত্তম। আনাস ইবনে মালেক (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) তাঁর কন্যার কবরের পার্শ্বে উপস্থিত হন। তিনি সেখানে বসেন। আমি দেখতে পেলাম, তাঁর চোখ হ’তে অশ্রু ঝরছে। অতঃপর রাসূল (ছাঃ) বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে, যে গত রাতে স্ত্রীর নিকটবর্তী হওনি? আবু তালহা (রাঃ) বললেন, আমি। রাসূল (ছাঃ) তাকে বললেন, তুমি কবরে নামো। অতঃপর রাসূল (ছাঃ)-এর নির্দেশে আবু তালহা (রাঃ) কবরে নামলেন’ (বুখারী হা/১২৮৫; মিশকাত হা/৭১৫)। এর ব্যাখ্যায় শায়খ উছায়মীন বলেন, আমার জানা নেই যে, কোন আলেম বলেছেন, পূর্বরাতে স্ত্রী সহবাসকারীদের জন্য কবরে নামা নিষিদ্ধ। বরং হাদীছে উত্তম বলা হয়েছে (লিক্বাউল বাবিল মাফতুহ ৭৭/২১)। এর হিকমত আল্লাহই ভালো জানেন। তবে কেউ কেউ বলেন, স্ত্রী সহবাসকারীর মনে শয়তান রাতের অবস্থাগুলো স্মরণ করিয়ে দিবে। ফলে এতে মানসিক পবিত্রতার ঘাটতি হ’তে পারে (ফাৎহুল বারী ৩/১৫৯; মির‘আত হা/১৭২৯-এর ব্যাখ্যা; নায়লুল আওতার ৪/১০৬; ইবনু হাজার হায়তামী, তোহফাতুল মুহতাজ ৩/১৬৯)।






প্রশ্ন (২৯/৩০৯) : আমি পাঁচ লক্ষ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট রেখে তা থেকে প্রাপ্ত লভ্যাংশ দিয়ে যাকাত দিয়েছি এবং বাকী অংশ দান করেছি। এক্ষণে আমার যাকাত কবুলযোগ্য হবে কি? না মূল টাকা থেকে যাকাত বের করতে হবে? - আব্দুল আহাদ, পুঠিয়া, রাজশাহী।
প্রশ্ন (২৪/৩০৪) : আমি ভিপিএন ব্যবহার করে অন্য দেশের হয়ে জি-মেইল একাউন্ট তৈরি করি এবং প্রতি একাউন্ট ৭/৮ টাকা করে বিক্রি করি। কাজটি শরী‘আত সম্মত কি?
প্রশ্ন (৩৯/৩৯৯) : প্রবাসীগণ দেশে তাদের ফিতরা সমূহ বিতরণ করতে পারবে কি?
প্রশ্নঃ (৯/৪৯) : কোন ব্যক্তি যদি ভুলক্রমে ছালাতের প্রথম বৈঠকে আত্তাহিইয়াতুর সাথে দরূদ ও দো‘আ মাছূরাহ পড়ে নেয়, তাহ’লে ছালাত শেষে তাকে সহো সিজদা দিতে হবে কি?
প্রশ্ন (১৭/৪৫৭) : গল্পচ্ছলে অনেক সময় অকারণ এমন কিছু মিথ্যা কথা বলে ফেলি বা অতিরঞ্জন করি, যাতে অন্যের কোন ক্ষতি হয় না বা তাতে কোন অসৎ উদ্দেশ্যও থাকে না। এরূপ মিথ্যা কথা বলায় কি গুনাহ হবে? - -নাম প্রকাশে অনিচ্ছুক, মাদারটেক, ঢাকা।
প্রশ্ন (২৯/১৪৯) : অপরিচিত কোন মহিলাকে রাস্তায় মৃত অবস্থায় পাওয়া গেলে সে কোন ধর্মের তা শনাক্ত করার উপায় কি? অজানা অবস্থায় তার কাফন-দাফন ও জানাযা করা যাবে কি?
প্রশ্ন (১৮/২৯৮) : সন্তানের নাম আরাবী রাখা যাবে কি?
প্রশ্ন (৩০/৩০) : জনৈক মাওলানা বলেন, যে মারিয়াম নামে সকল মহিলা জান্নাতে যাবে, উক্ত বক্তব্যটি কি সঠিক?
প্রশ্ন (১২/১৩২) : মৃতব্যক্তি কিংবা মুমূর্ষু ব্যক্তির শয্যাপার্শ্বে বসে কুরআন তিলাওয়াত করা যাবে কি? দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২/১২২) : সিলসিলা ছহীহাহ ও যঈফাহ গ্রন্থদ্বয় সম্পর্কে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১২/৪১২) : আমাদের এলাকায় কোন ধনাঢ্য ব্যক্তি মারা গেলে দাফনের আগে গরু-খাসী যবহ করে জনসাধারণকে খাওয়ানো হয়। অতঃপর দাফন করা হয়। শরী‘আতে এ ধরনের কোন বিধান আছে কি? উক্ত অনুষ্ঠানে যোগদান করা ও সেই খানা খাওয়া যাবে কি?
প্রশ্ন (৩/৩৬৩) : এক ব্যক্তি স্ত্রীকে এক তালাক দেওয়ার পর ফিরিয়ে নিয়ে ৫ বছর সংসার করেছে। পরে ঝগড়ার একপর্যায়ে দ্বিতীয়বার এক তালাক দেয়। অতঃপর ছয় মাস পরে আবারও তালাক দেয়। এমতাবস্থায় তাদের বৈবাহিক সম্পর্কের হুকুম কী?
আরও
আরও
.