নাগরীপাড়া, মুহাম্মাদপুর, মাগুরা ২৪শে জানুয়ারী শুক্রবার : অদ্য সকাল ৯-টায় যেলার মুহাম্মাদপুর থানাধীন নাগরীপাড়া জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মাগুরা যেলার উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ওয়াহীদুয্যামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন এবং সহকারী সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন বিন আকসী শাখা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক মশিউর রহমান। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক ও অত্র মসজিদের সভাপতি কে. এম. মীযানুর রহমান। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ওবায়দুল্লাহ।

কাথোরা, গাযীপুর ৩১শে জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন কাথোরা আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ গাযীপুর যেলার উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম এবং ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। উল্লেখ্য, উক্ত মসজিদে কেন্দ্রীয় দফতর সম্পাদক জুম‘আর খুৎবা প্রদান করেন।

কালই, হরিরামপুর, মানিকগঞ্জ ১লা ফেব্রুয়ারী শনিবার : অদ্য বাদ মাগরিব যেলার হরিরামপুর থানাধীন কালই মসজিদের পার্শ্বর্তী ফার্মে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মানিকগঞ্জ যেলার উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুনীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম এবং ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন উচুটিয়া হাফিযিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক (আরবী) মাওলানা আব্দুল মুত্তালিব।







মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
দুর্গত এলাকায় কুরবানীর গোশত বিতরণ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
সুধী সমাবেশ
সংগঠন সংবাদ
মারকায পরিদর্শনে ‘মাদ্রাসা শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান (মারকায সংবাদ)
সংগঠন সংবাদ
দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা গঠনে সকলে এগিয়ে আসুন!
কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের হজ্জব্রত পালন
কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণ ২০১৯
প্রবাসী সংবাদ (সঊদী আরবের দাম্মাম শাখা কর্তৃক ওমরাহ সফর)
মারকায সংবাদ (নাহু ও ছরফ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী)
আরও
আরও
.