উত্তর : মিলন ব্যতীত কেবল নির্জনবাস হওয়ার পর স্ত্রীকে তালাক দিলে তালাক কার্যকর হওয়ার ব্যাপারে বিদ্বানগণের মাঝে মতপার্থক্য রয়েছে। একদল বিদ্বান মনে করেন, তালাকে রাজঈ কার্যকর হবে এবং স্বামী তাকে ফিরিয়ে নিতে পারবে। আরেক দল বিদ্বান মনে করেন, তালাকে বায়েন পতিত হবে এবং স্বামী চাইলে নতুন বিবাহের মাধ্যমে স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে। উভয় অভিমতের মধ্যে প্রথম অভিমতটিই অগ্রগণ্য। অতএব এমতাবস্থায় নতুন বিবাহের প্রয়োজন নেই, বরং তা এক তালাক গণ্য করে স্বামী স্ত্রীকে ফিরিয়ে নিবে (ইবনু কুদামাহ, মুগনী ৭/২৪৮-৫০)। উল্লেখ্য, বিবাহের পর স্ত্রীর সাথে মিলন বা নির্জনবাসের পূর্বে স্বামী তালাক দিলে তালাকে বায়েন হিসাবে গণ্য হবে। আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ! যখন তোমরা মুমিন নারীদের বিবাহ করবে; অতঃপর তাকে স্পর্শ করার পূর্বে তালাক দিবে, তখন তোমাদের জন্য তাদের উপর কোন ইদ্দত নেই যা তোমরা গণনা করবে। অতএব তাদেরকে কিছু সম্পদ দিবে ও সুন্দরভাবে বিদায় করবে’ (আহযাব ৩৩/৪৯)।

প্রশ্নকারী : রাশেদুল আলম, নওদাপাড়া, রাজশাহী।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (২৯/৩৪৯) : কুরআনে ইহূদীদের সম্পর্কে আয়াত থাকলেও হিন্দুদের সম্পর্কে কোন আয়াত না থাকার কারণ কি? আর হিন্দুদের মধ্যে যারা একেশ্বরবাদী এবং মূর্তিপূজায় বিশ্বাস করে না, তাদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি?
প্রশ্ন (৬/৪৪৬) : আমাদের এলাকায় অনেক মহিলা মাথা থেকে ঝরে পড়া অতিরিক্ত চুল বিক্রয় করে। এটি কি জায়েয হবে? - -মা‘ছূমা বেগম, পাটকেলঘাটা, সাতক্ষীরা।
প্রশ্ন (২৩/২৬৩) : টিভিতে সংবাদ পাঠকারী বেপর্দা মহিলা হ’লে সেই খবর দেখা যাবে কি? - -জাহিদ কাযীবাগহাটা, নরসিংদী।
প্রশ্ন (১৮/১৮) : কুরআন মজীদ হাত থেকে পড়ে গেলে কুরআনের ওযনে ফকীর-মিসকীনকে চাউল দিতে হবে। একথার সত্যতা আছে কি? - -তারেকদূর্গাপুর, রাজশাহী।
প্রশ্ন (৩৫/৪৭৫) : আমার মা মাঝে-মধ্যে এমন এমন শরী‘আত বিরোধী কথা বলেন যেন মনে হয় তিনি ঈমান হারিয়েছেন। এক্ষণে আমি তার রান্নাকৃত খাবার খেতে পারব কি?
প্রশ্ন (১/৪০১) : আমি নও মুসলিম। ছুটির সময় অমুসলিম পিতা-মাতার সাথে মিলিত হ’লে তাদের রান্নাকৃত খাবার খাওয়া যাবে কি? - -ইউসুফ হাসান আবীরপলাশপোল, সাতক্ষীরা।
প্রশ্ন (৩৩/১৯৩) : যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করবে ও তার হালালকে হালাল ও হারামকে হারাম জ্ঞান করে আল্লাহ তা‘আলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সেই সাথে তার পরিবারের এমন দশজন লোকের সুফারিশ কবুল করা হবে যাদের জন্য জাহান্নাম অবধারিত। হাদীছটি তাফসীর মাহফিলে বলা হয়ে থাকে। হাদীছটির সনদ সম্পর্কে জানতে চাই?
প্রশ্ন (৩৪/১৫৪) : স্বামী স্ত্রীকে জোরপূর্বক মাযহাবী তরীকায় ছালাত আদায়ে বাধ্য করে। উক্ত স্ত্রীর জন্য করণীয় কি?
প্রশ্ন (৩৮/১১৮) : বর্তমানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে নিজের প্রকৃত ছবিকে এডিট করে বিভিন্ন রূপ ধারণ করানো যায়। এভাবে ছবি এডিট করার সাথে মূর্তি-ভাস্কর্য নির্মাণ বা ছবি অঙ্কনের কোন পার্থক্য আছে কি?
প্রশ্ন (২১/৪২১) : আমার বৃদ্ধ পিতা-মাতা নিজস্ব অর্থ দ্বারা কাফনের কাপড় ক্রয় করে রাখতে চান। এটা শরী‘আতসম্মত হবে কি? - -জাহাঙ্গীর আলম, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (৩/২০৩) : জিমে গিয়ে শরীর চর্চা করা শরী‘আতসম্মত কি? - -রওশন,ঘোড়াঘাট, দিনাজপুর।
প্রশ্ন (৩৯/৭৯) : ‘তোমরা কম সম্পদ ও অধিক সন্তান হতে আল্লাহর কাছে পানাহ চাও’ মর্মে বর্ণিত হাদীছটি ছহীহ কি?
আরও
আরও
.