উত্তর : শহীদ মিনারে ফুল দেওয়া হারাম, যা অমুসলিমদের সংস্কৃতি। রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করে, সে ব্যক্তি সেই জাতিরই অন্তর্ভুক্ত (আবুদাউদ হা/৪০৩১; মিশকাত হা/৪৩৪৭)। অতএব এত্থেকে মুসলিমদের বিরত থাকা আবশ্যক। তবে কাউকে বাধ্য করা হ’লে এবং সে অন্তরে কোন প্রকার সম্মান বা উদ্দেশ্য না রেখে অনিচ্ছাসহকারে সরকারী আদেশ পালন করলে গুনাহগার হবে না ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, যার উপরে (কুফরীর জন্য) যবরদস্তি করা হয়, অথচ তার হৃদয় ঈমানের উপর অটল থাকে, সে ব্যতীত (নাহল ১৬/১০৬)। রাসূল (ছাঃ) বলেন, ‘নিশ্চয় আল্লাহ আমার উম্মতের ভুল, বিস্মৃতি এবং বাধ্য হয়ে করা বিষয় ক্ষমা করেছেন’ (ইবনু মাজাহ হা/২০৪৩; মিশকাত হা/৬২৮৪; ইরওয়া হা/১০২৭)। অতএব এরূপ অবস্থায় কর্তৃপক্ষকে শহীদ মিনারে ফুল দেওয়ার অসারতা সম্পর্কে বুঝাবে; এর পরিবর্তে তাদের জন্য দো‘আ করতে উৎসাহিত করবে। এভাবে যথাসাধ্য নছীহত করবে এবং এমন কাজ থেকে বিরত থাকবে। এতদসত্ত্বেও বাধ্য করা হ’লে সেজন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে।

প্রশ্নকারী : গোলাম আযম, কুষ্টিয়া।








প্রশ্ন (৩৫/৭৫) : ছালাতরত অবস্থায় ফোটায় ফোটায় পেশাব নির্গত হলে ছালাত বিনষ্ট হবে কি? এর জন্য করণীয় কি?
প্রশ্ন (২৭/৪২৭) : হজ্জকারী ব্যক্তি হজ্জের দো‘আসমূহ সঠিকভাবে পড়তে না পারলে তার হজ্জ কবুল হবে কি?
প্রশ্ন (৯/৪০৯) : বোনেরা পিতার মূল বসতবাড়ি থেকে কোন অংশ পাবে কি? জমি ভাগ করা গেলেও মূল বাড়ি ভাগ করতে হবে কি?
প্রশ্ন (২/২) : সূরা আহযাবের ৫২ আয়াতে এসেছে ‘এরপর তোমার জন্য কোন নারী বৈধ নয় এবং তোমার স্ত্রীদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ বৈধ নয় যদিও তাদের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে’। কিন্তু রাসূল (ছাঃ) তো এরপরেও বিবাহ করেছেন। এর ব্যাখ্যা কি?
প্রশ্ন (২৭/৪২৭) : খেলাধুলার সামগ্রী বিক্রয়ের দোকান দেওয়া শরী‘আতসম্মত হবে কি? - -আব্দুস সালাম, মহাখালী, ঢাকা।
প্রশ্ন (২/২০২) : জনৈক তালাক প্রাপ্তা মহিলার আরেকজন পুরুষের সাথে বিবাহ হয়েছে। মহিলাটির আগে থেকে একটি মেয়ে এবং পুরুষটির একটি ছেলে রয়েছে। উভয়ের মাঝে বিবাহ জায়েয হবে কি? - আরিফ খান, ত্রিশাল, ময়মনসিংহ।
প্রশ্ন (৩৮/৩৯৮) : বিবাহ করেছি, কিন্তু দ্রুত সন্তান নিতে চাই না। তবে টেস্ট করে দেখি স্ত্রী গর্ভবতী। এক্ষণে গর্ভপাত করানো জায়েয হবে কি?
প্রশ্ন (৪/৩২৪) : পাবলিক ট্রান্সপোর্টে ছালাতের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার উপক্রম হ’লে কিবলা নির্ধারণ ও সিটে বসে ছালাত আদায়ের নিয়ম কি?
প্রশ্ন (১০/৯০) : জিন জাতি পথভ্রষ্ট হয়েছিল বলে তাদেরকে ধ্বংস করা হয়েছিল। কিন্তু তখন তো ইবলীস ছিল না। তাহ’লে তাদেরকে কে বা কারা পথভ্রষ্ট করেছিল? মানবজাতির পূর্বে তারাই কি যমীনের অধিবাসী ছিল? - -আশরাফুল ইসলাম, মেহেরপুর।
প্রশ্ন (৩০/১১০) : মৃত পিতা-মাতার মাগফেরাতের জন্য কী কী আমল করা যেতে পারে?
প্রশ্ন (১৭/২৯৭) : আমাদের মসজিদটি যে জমির উপরে স্থাপিত, তা ওয়াকফকৃত নয় আবার ক্রয়কৃতও নয়। উক্ত মসজিদে ছালাত আদায় করা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (৩৮/৪৩৮) : মসজিদ বা ঈদগাহ নির্মাণের জন্য শর্ত সাপেক্ষে জমি ওয়াক্ফ করা যাবে কি? ওয়াক্ফকারী ব্যক্তি কি তাতে নিজস্ব ক্ষমতা প্রতিষ্ঠার জন্য কোন শর্তারোপ করতে পারেন? তিনি কি সেই মসজিদ বা ঈদগাহে কাউকে আসতে নিষেধ করতে পারেন? - -মুহাম্মাদ এস. আলমবেলঘরিয়াহাট, বাগমারা, রাজশাহী।
আরও
আরও
.