উত্তর : উক্ত ঘটনা সত্য। শিশু অবস্থায় তিনি উক্ত কথাটি বলেছিলেন। হুসাইন বিন আলী (রাঃ) বলেন, আমি একদিন ওমরের কাছে আসলাম, যখন তিনি মিম্বারে খুৎবা দিচ্ছিলেন। আমি বললাম, আপনি আমার পিতার মিম্বার থেকে নেমে যান এবং আপনার পিতার মিম্বারে যান। তিনি বললেন, আমার পিতার যে কোন মিম্বার ছিল না। তিনি আমাকে তার সামনে বসালেন। আমার হাতে তখন একটা নুড়ি পাথর ছিল যেটাকে আমি উলট-পালট করছিলাম। তিনি খুৎবা থেকে নেমে আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন এবং আমাকে বললেন, হে বৎস, তোমাকে এটা কে শিখিয়েছে? আমি বললাম, কেউ আমাকে শেখায়নি। তিনি বললেন, ‘হে বৎস, অবশ্যই তুমি আমাদের কাছে আসবে (ইবনু শাবাহ, তারীখূল মাদীনা ৩/৭৯৯; দারাকুৎনী, ফাযায়েলুছ ছাহাবা হা/৪; ইবনু হাজার, আল-ইছাবাহ ২/৫৪৯, সনদ ছহীহ)।

প্রশ্নকারী : মুখলেছুর রহমান, সাপাহার, নওগাঁ।








প্রশ্ন (৭/২০৭) :কোন ব্যক্তির আমলনামা সমান সমান হয়ে গেলে সে আ‘রাফ নামক স্থানে থাকবে কি? সে কি সেখানেই থাকবে না একসময় তাকে জান্নাতে প্রবেশ করানো হবে?
প্রশ্ন (২১/২২১) : জুম‘আ মসজিদে কোন উপলক্ষ্য ছাড়া মুছল্লীদের মিষ্টিমুখ করার জন্য তোহফা প্রদান করা যাবে কি?
প্রশ্ন (২৯/১০৯) : ই‘তিকাফ এর ফযীলত কি? রাসূলুল্লাহ (ছাঃ)-এর ই‘তিকাফের পদ্ধতি কি ছিল?
প্রশ্ন (৩৮/৩১৮) : আমার স্ত্রীর ৭ ভরি এবং ১ বছরের মেয়ের ৬ ভরি সোনা আছে। এক্ষণে উভয়ের সোনা একত্রে হিসাব করে যাকাত দিতে হবে কি? - -আবিদ আনজুম, মুর্শিদাবাদ, ভারত।
প্রশ্ন (২৭/২২৭) : ‘আখেরী চাহার সোম্বা’ কাকে বলে। শরী‘আতে এরূপ কোন দিবসের অনুমোদন আছে কি? - -নাঈমুর রহমান নাঈম।
প্রশ্ন (১৬/২৯৬) : অল্প বয়সে মাথার চুল পড়ে গেলে তা প্রতিস্থাপন করা যাবে কি?
প্রশ্ন (৩১/১৫১): জনৈক আলেম বলেন, হানাফী, শাফেঈ, মালেকী, আহলেহাদীছ বলে কাউকে পরিচয় দেওয়া উচিত নয়; বরং সবাইকে মুসলিম বলে পরিচয় দিতে হবে। উক্ত দাবী কি সঠিক?
প্রশ্ন (৩৩/৪৭৩) : বিভিন্ন দেশের বিমানবন্দরে সব ধর্মাবলম্বীদের জন্য যৌথ ইবাদতখানা রাখা হয়, যেখানে কোন পৃথক ব্যবস্থা থাকে না। আবার কোন কোন প্রেয়ার রুমে বাইবেল, গীতা প্রভৃতি অন্যান্য ধর্মগ্রন্থও রাখা থাকে। এ ধরনের প্রেয়ার রুমে মুসলিমদের ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (১২/৪৫২) : জনৈক আলেম বলেন, ইবনু আববাস (রাঃ) হাজারে আসওয়াদকে চুম্বন করতেন এবং সিজদা করতেন (বায়হাক্বী, হাকেম)। তাহলে কি হাজারে আসওয়াদকে সিজদা করা যাবে?
প্রশ্ন (২২/১৪২) : সহো সিজদার সঠিক পদ্ধতি কি?
প্রশ্ন (১৩/২৯৩) : ছেলে-মেয়ে বড় হয়ে যাওয়ার পর যাকাতের হকদার হলে পিতা স্বীয় যাকাতের অর্থ ছেলে-মেয়েকে দিতে পারবে কি? - আব্দুল মাজেদ, পুঠিয়া, রাজশাহী।
প্রশ্ন (২৭/১৪৭) : জুম‘আর খুৎবায় সূরা আহযাবের ৫৬ আয়াত পাঠের ব্যাপারে শরী‘আতের কোন নির্দেশনা আছে কি? - -ওয়ালীউল্লাহ, নওদাপাড়া, রাজশাহী।
আরও
আরও
.