উত্তর : রাসূলুল্লাহ (ছাঃ) চুলে কালো কলপ লাগাতে কঠোরভাবে নিষেধ করেছেন (মুসলিম, মিশকাত হা/৪৪২৪)। যারা এটা করে তারা জান্নাতের সুগন্ধিও পাবে না (আবুদাউদ, নাসাঈ, মিশকাত হা/৪৪৫২)। কেননা এতে মানুষকে ধোঁকা দেয়া হয়। তাই উপরোল্লে­খিত ক্ষেত্রেও কালো খিযাব লাগানো উচিৎ হবে না। রাসূল (ছাঃ) বলেন, মেহেদীর রং হল সর্বোত্তম খেযাব (আবুদাউদ, তিরমিযী, নাসাঈ, মিশকাত হা/৪৪৫১)। জানা আবশ্যক যে, রাসূল (ছাঃ)-এর দাদা আব্দুল মুত্ত্বালিব জন্মগতভাবেই মাথায় সাদা চুলের অধিকারী ছিলেন (আর-রাহীকুল মাখতূম ৪৯ পৃঃ)। এজন্য তার নাম ছিল শায়বাহ বা সাদাচুলের অধিকারী। সুতরাং জেনেটিক কারণে সাদাচুলের অধিকারী হওয়া দোষের কিছু নয়; বরং সামাজিকভাবে বিষয়টি সহজভাবে নেওয়াই কর্তব্য।

 






প্রশ্ন (৪/২৮৪) : রামাযান মাসে রাতে স্ত্রী মিলন করে নাপাক অবস্থায় সাহারী খেলে ছিয়াম হবে কী?
প্রশ্ন (২২/৩৮২) : পিতাকে কষ্ট দেওয়া সন্তানের জন্য মহাপাপ। কিন্তু পিতা যদি সন্তানকে কষ্ট দেয়, তাহ’লে তাঁর শাস্তি কি? পিতা আমাকে ৮ বছর পূর্বে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। বহুবার তার নিকটে ক্ষমা চেয়েছি। কিন্তু তিনি ও মা-ভাই-বোন সকলে মিলে আমাকে স্থান দেয়নি। এক্ষণে আমার করণীয় কি? - -রতন আলী, কামারখন্দ, সিরাজগঞ্জ।
প্রশ্ন (১০/৪১০) : আমার এলাকার একজন মেয়ে বিবাহের পর তার স্বামীর সাথে থাকতে চায়। স্বামীও তাকে নিজের বাড়িতে রাখতে চায়। কিন্তু মেয়ের পিতা-মাতা তাকে নিজের বাড়িতে রাখতে চায়-এক্ষেত্রে মেয়ের করণীয় কি?
প্রশ্ন (২/৩২২) : দুই ঈদের রাতে নির্দিষ্ট কোন ইবাদত আছে কি? এছাড়া ঈদের রাতে ইবাদত করলে হৃদয় জীবিত থাকে কি? - -আয়েশা ছিদ্দীকা, ধানমন্ডি, ঢাকা।
প্রশ্ন (১০/২১০) : কিরামান কাতেবীন ফেরেশতাগণ কি মানুষের কাঁধে অবস্থান করে আমলনামা লিখেন?
প্রশ্ন (১৩/৯৩) : সফর অবস্থায় ছালাত ক্বছর করতেই হবে এরূপ কোন বাধ্যবাধকতা আছে কি? - -মেহদী হাসান, সাতক্ষীরা।
প্রশ্ন (৯/৩৬৯) : বর্তমানে অনেক মসজিদে মিম্বরের সামনে খতীবের খুৎবা দেওয়ার জন্য স্টান্ডসহ ডায়াস ব্যবহার করা হচ্ছে। এতে শারঈ কোন বাধা আছে কি?
প্রশ্ন (১৫/২৫৫) : যে বিবাহ অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানো হয় এবং টাকা ও উপহার সামগ্রী গ্রহণ করা হয়, সে বিবাহ অনুষ্ঠানে দাওয়াত গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (৩৩/১১৩) : দলবদ্ধভাবে কোরাস গাওয়ার ন্যায় কুরআন পাঠ করা জায়েয হবে কি? - -ফযলুল করীম, নবাবগঞ্জ, দিনাজপুর।
প্রশ্ন (৬/৪৬) : কেউ তওবা করলে সঙ্গে সঙ্গে কি তার আমলনামা থেকে গুনাহসমূহ মুছে ফেলা হবে?
প্রশ্ন (২৪/২২৪) : পুরুষ ইমামের পিছনে মহিলারা কিভাবে ছালাতে দাঁড়াবে? এছাড়া কেবল দু’জন পুরুষ ও একজন নারী হ’লে কিভাবে জামা‘আত করবে? - -বুলবুল ইসলাম*, জয়পুরহাট। * [নাম ঠিক করুন (স.স.]
প্রশ্ন (২৮/২৬৮) : ইসলামী বা সাধারণ ব্যাংক, বিকাশ, এ.টি.এম কার্ড এর মাধ্যমে টাকা-পয়সা লেনদেন করায় সার্ভিস চার্জ দিতে হয়। এক্ষণে এতে কোন বাধা আছে কি?
আরও
আরও
.