উত্তর : ইস্তিস্কার ছালাতে দু’টি কাজ ভিন্নভাবে বা নতুন আঙ্গিকে করা হয়। (১) ছালাতের মধ্যে চাদর পরিবর্তন করা। এর হিকমত সম্পর্কে বলা হয়েছে, এই ছালাতের মাধ্যমে বৃষ্টির প্রত্যাশা করা হয় এবং বৃষ্টি হ’লে খারাপ অবস্থা থেকে ভালো অবস্থার দিকে প্রত্যাবর্তন করা হয়। যার মাধ্যমে এক অবস্থা থেকে অন্য অবস্থায় ফিরে যাওয়ার লক্ষণ সুস্পষ্ট হয়। ২. দো‘আর সময় হাতের তালু নিম্নমুখী করা। এর হিকমত হচ্ছে অবস্থার পরিবর্তনের আকাঙ্ক্ষা করা। ইমাম নববী (রাঃ) বলেন, কেবল ছালাতুল ইস্তিস্কায় প্রার্থনা করার সময় হাতের তালুর পিঠ দিয়ে দো‘আর মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন সম্পর্কে আশাবাদ রয়েছে, যেমনটি পোষাক পরিবর্তনের মধ্যেও রয়েছে (নববী, শরহ মুসলিম ৬/১৮৮)। কেউ কেউ বলেছেন, হাতের তালু নিম্নমুখী করার মাধ্যমে প্রার্থনা করা হয় যে, এভাবে মেঘমালাকে উল্টিয়ে বৃষ্টি বর্ষণ করা হউক। অর্থাৎ হাতের তালু নিম্নমুখী করলে যেমন হাতের পানি পড়ে যায়, তেমনি আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি নামার কামনা করা হয় (ফাৎহুল বারী ২/৫১৮; শাওকানী, নায়লুল আওতার ৪/১২)। সর্বোপরি আল্লাহই সর্বাধিক অধিক অবগত।

প্রশ্নকারী : জাহিদুল ইসলাম, ঢাকা।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (৩৮/৩১৮) : হজ্জব্রত পালনকালে মহিলারা অলংকার ব্যবহার করতে পারবে কি?
প্রশ্ন (৮/২০৮) : আমি দাড়ি রাখার নিয়ত করার পর দেখি একপাশে ঘন হয়ে উঠেছে কিন্তু অন্য পাশে খুবই সামান্য। অনেকেই পরামর্শ দিচ্ছে কয়েকবার ক্লিন সেভ করলে ঠিক হয়ে যাবে। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (২৯/৩০৯) : পূর্ববর্তী উম্মতসমূহের উপর ছালাত ফরয ছিল কি? থাকলে তাদের ছালাতের পদ্ধতি কি ছিল? - -ফরীদুন্নাহার, ত্রিশাল, ময়মনসিংহ
প্রশ্ন (২৭/৩০৭) : রামাযান মাসে যাকাত আদায় করার বিশেষ কোন ফযীলত আছে কি? অথবা একমাস বিলম্ব করে রামাযানে যাকাত আদায় করলে যাকাত আদায় হবে কি?
প্রশ্ন (২১/৪৬১) : বিজিবিতে কর্মরত জনৈক ভাই ঘুষের মাধ্যমে চাকরি পেয়েছেন এবং চাকরিরত অবস্থায় বিভিন্ন শিরক ও বিদ‘আত যেমন- দিবস পালন, পতাকাকে সম্মান, মীলাদ ইত্যাদি কাজের সাথে আপোষ করতে বাধ্য হচ্ছেন। এছাড়া কর্তৃপক্ষের উদাসীনতার কারণে তিনি সময়মতো ছালাত আদায় করতে পারেন না। এমতাবস্থায় উক্ত চাকরী করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৫/৫৫) : সুন্নাত ছালাত আদায় করার সময় দেখা যায়, মুছল্লীরা সামনে দিয়ে যাতায়াত করে। এমন অবস্থায় সুৎরা রেখে অতিক্রম করলে শরী‘আত সম্মত হবে কি? - -আমীরুল ইসলাম, দৌলতপুর, কুষ্টিয়া।
প্রশ্ন (৩৪/১৯৪) : শীতকালে নাকসহ মুখ ঢেকে এবং ক্বওমার সময়ে চাদরের নীচে হাত বেঁধে ছালাত আদায় করা যাবে কি? - -খাদেমুল ইসলাম, জেদ্দা, সঊদী আরব।
প্রশ্ন (২৮/১৪৮) : কেউ ছালাতে শেষ বৈঠকে ভুলবশতঃ আত্তাহিইয়াতু..., দরূদ না পড়ে সালাম ফিরিয়ে দিলে তার করণীয় কি?
প্রশ্ন (৮/২০৮) : সমাজে মোবাইলে বা সাক্ষাতে বিদায়ের সময় অনেকেই ‘ভাল থাকবেন’ ‘ভাল থাকুন’ ইত্যাদি বলে থাকেন। এরূপ বলা কি শরী‘আতসম্মত হবে? না হলে এক্ষেত্রে কি বলা উচিৎ?
প্রশ্ন (৩২/৪৩২) : ওযূ করার পর কাঁচা পেঁয়াজ বা রসুন খেলে ওযূ ভেঙ্গে যাবে কি?
প্রশ্ন (৮/৪০৮) : আল্লাহ তা‘আলা রামাযান মাসে কোন ধরনের জাহান্নামীকে মুক্তি দেন? এটা কি তাকদীর অনুসারে হয়ে থাকে? এ মাসে সকল মুমিনের কবর আযাব ক্ষমা করে দেওয়া হয় কি? কবর আযাব ক্ষমা করা হলে তাকি কেবল রামাযানের ৩০ দিনের জন্য, না ক্বিয়ামত পর্যন্ত?
প্রশ্ন (১৪/৩৩৪) : মসজিদের জন্য ওয়াকফকৃত জায়গায় মাদ্রাসা নির্মাণ করা বা মসজিদের জন্য দানকৃত টাকা মাদ্রাসায় দেওয়া যাবে কী?
আরও
আরও
.