উত্তর : কারো মৃত্যুতে বা কোন বিপদে ‘ইন্না লিল্লাহি... রাজেঊন’ বলাই যথেষ্ট (বাক্বারাহ ২/১৫৬)। এছাড়া এক্ষেত্রে ‘আল্লাহুম্মা আজিরনী ফী মুছীবাতী...’ দো‘আটিও পাঠ করা যাবে (বাক্বারা ২/১৫৬; মুসলিম হা/৯১৮, মিশকাত হা/১৬১৮)। তবে একটি হাদীছে এসেছে যে, জনৈক ব্যক্তি স্বীয় সন্তানের মৃত্যুতে ‘আল-হামদুলিল্লাহ’ পাঠ করে তাকদীরের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের চরম পরাকাষ্ঠা দেখালে, আল্লাহ তা‘আলা খুশী হয়ে ফেরেশতামন্ডলীকে তার জন্য জান্নাতে ‘বায়তুল হামদ’ নামে একটি গৃহ নির্মাণ করার নির্দেশ দেন (তিরমিযী হা/১০২১; ছহীহাহ হা/১৪০৮)। এটি বিশেষ অবস্থার একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র।

মানুষের জীবন-মৃত্যুসহ যাবতীয় কর্মকান্ডের একমাত্র মালিক ও নিয়ন্ত্রক আল্লাহ (মুলক ২, গাফের ৬৪)। আল্লাহ তা‘আলা পিতা-মাতার মাঝে সন্তানের প্রতি এমন ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন যে, জীবদ্দশায় সন্তানের মৃত্যু পিতা-মাতার জন্য মেনে নেওয়া অসম্ভব হয়ে পড়ে। সবই যে আল্লাহ কর্তৃক নির্ধারিত এ বিশ্বাস থাকলেও এসময় তা কাজে আসে না। তাই এই কঠিন মূহূর্তেও যারা তাকদীরের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে সক্ষম হয়, তাদের পুরস্কারের কথা উক্ত হাদীছে বিবৃত হয়েছে। এর অর্থ এটা নয় যে, মৃত্যুর খবর শুনে আগে আলহামদুলিল্লাহ পড়তে হবে। বরং নিয়ম হ’ল আগে ইন্না লিল্লাহি... পড়া। যেটা কুরআন আয়াত ও হাদীছের মাধ্যমে উপরে বর্ণিত হয়েছে এবং এটাই ছাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত।






প্রশ্ন (৩১/২৩১) : হাদীছে রয়েছে, ছিয়াম পালনকারীর জন্য দু’টি আনন্দের মুহূর্ত রয়েছে- (১) ইফতারের সময় (২) আল্লাহর সাথে জান্নাতে সাক্ষাতের সময়। কিন্তু জনৈক আলেম বলেছেন, দ্বিতীয়টি হবে সাহারীর সময় যখন আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন। উক্ত ব্যাখ্যা কি সঠিক?
প্রশ্ন (৪০/৪০) : আমরা জানি চুলে কালো কলপ দেয়া নিষিদ্ধ। কিন্তু ১০/১২ বছরের ছেলে-মেয়ের যদি জেনেটিক কারণে চুলে পাক ধরে তাহলে কি কালো কলপ দেয়া যাবে?
প্রশ্ন (১১/৩৭১) : আমাদের মসজিদের ইমাম আহলেহাদীছ হওয়ায় মুনাজাত করতে অস্বীকৃতি জানালে তিনি চাকুরীচ্যুত হন। কিন্তু মসজিদের জমিটি ইমামের বড় ভাই ও অন্য একজনের ব্যক্তি মালিকানাধীন। এক্ষণে মসজিদ কমিটি জমিটি মসজিদের নামে লিখে দেয়ার জন্য চাপ দিচ্ছে। কিন্তু পরিবারের আশংকা জমি লিখে দিলে তাদেরকে সেখানে আর ছালাতই আদায় করতে দেয়া হবে না। এক্ষণে তাদের করণীয় কি?
প্রশ্ন (১/১) : স্কুলে শিক্ষকতার কারণে বাধ্যগতভাবে বিভিন্ন দিবস পালন অনুষ্ঠানে যেতে হয়। জেনে-শুনে চাকুরী বাঁচানোর স্বার্থে এসব অনুষ্ঠানে যোগ দিলে পাপ হবে কি?
প্রশ্ন (২১/২২১) : সমাজে কিছু যুবক রয়েছে, যারা শিক্ষিত হ’লেও বেকার হওয়ায় বিবাহ করতে পারে না। অভিভাবকরাও এ ব্যাপারে একেবারেই উদাসীন। চরম ফেতনার যুগে এই শ্রেণীর পাপে জড়িয়ে পড়ার সম্ভাবনা বেশী থাকে। এদের জন্য করণীয় কি? - মুহাম্মাদ হাবীব গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
প্রশ্ন (২০/৬০) : আমি ফেইসবুক-টুইটার ব্যবহার করে দাওয়াতী কাজ করি। কিন্তু বিয়ের পর স্বামী এথেকে নিষেধ করেন। এক্ষণে তার এ নির্দেশনা মেনে চলা কি আমার জন্য আবশ্যিক? - -নাম-ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
প্রশ্নঃ (১০/২৯০) : আমি যে অফিসে চাকুরী করি সেখানে কোন ছালাতের ব্যবস্থা নেই। মসজিদও নেই। উক্ত স্থানে বসবাস করা যাবে কি?
প্রশ্ন (৮/৮) : মিহরাব বিহীন মসজিদের নিচতলায় ইমাম দাঁড়ানোর পর উপরের তলাগুলিতে ইমামের কাতারে দাঁড়ানো যাবে কি? না প্রত্যেক তলাতেই ইমামের কাতার ছেড়ে দাঁড়াতে হবে?
প্রশ্ন (৩/৪০৩) : বার্ধক্যের কষ্ট থেকে মুক্তির কোন উপায় শরী‘আতে আছে কি?
প্রশ্ন (৭/৩৬৭) : কুরআন তেলাওয়াত ও শ্রবণ করায় সমান নেকী অর্জিত হবে কি?
প্রশ্ন (১৮/২৫৮) : দুনিয়াবী শিক্ষায় খুবই পারদর্শী হ’লেও কুরআন তেলাওয়াতে অত্যন্ত দুর্বল। এমন ব্যক্তি নিজে ভুলে ভরা তেলাওয়াতে ছালাত আদায় করলে তা কবুল হবে কি? - -রূহুল ইসলাম, আমেরিকা।
প্রশ্ন (৭/১৬৭) : জনৈক ব্যক্তির বয়স ৬৮ বছর। তিনি হজ্জে যেতে চান। কিন্তু সরকারী নিয়মানুযায়ী ষাটোর্ধ্ব ব্যক্তিরা হজ্জে যেতে পারবে না। এক্ষণে তিনি বদলী হজ্জ করাবেন? না সে পরিমাণ অর্থ ছাদাক্বা করে দিবে?
আরও
আরও
.