উত্তর : এটি নিষিদ্ধ। কেননা কবরবাসী শুনতে পায় না। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই তুমি শুনাতে পারো না কোন মৃত ব্যক্তিকে’ (নামল ২৭/৮০)। আর ‘তুমি শুনাতে পারো না কোন কবরবাসীকে’ (ফাত্বির ৩৫/২২)। ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, ‘তেলাওয়াতের উদ্দেশ্যে হ’লেও কবরস্থানে কুরআন নিয়ে যাওয়া বিদ‘আত’ (আল-ফাতাওয়াল কুবরা ৫/৩৬২)। হাফেয ইবনুল ক্বাইয়িম (রহঃ) বলেন, ‘মৃত ব্যক্তির নামে কবরের পাশে অথবা অন্য কোন স্থানে কুরআন পাঠ করা বিদ‘আত’ (যাদুল মা‘আদ ১/৫৮৩)। শায়েখ বিন বায (রহঃ) বলেন, ‘মৃত ব্যক্তির জন্য কবরের পাশে বা অন্য কোন স্থানে কুরআন পাঠ করা বিদ‘আত’ (মাজমূ‘ ফাতাওয়া ৪/৩৩৯; ফাতাওয়া লাজনা দায়েমা ৯/৪৩)। ওছায়মীন ও আলবানী একই কথা বলেছেন (ওছায়মীন, ফাতাওয়া নূরুন আলাদ দারব ৯/০২; আলবানী, আহকামুল জানায়েয ১৯১ পৃ.)। এছাড়া কবরস্থানে গিয়ে সূরা ইয়াসীন পাঠের ফযীলত সম্পর্কে যা বর্ণিত হয়েছে তা মওযূ‘ বা জাল (সিলসিলা যঈফাহ হা/১২৪৬)। অতএব কবরবাসীকে শুনানোর জন্য কুরআন তেলাওয়াত করা জায়েয নয়।

প্রশ্নকারী : আশীকুয্যামান

বনপাড়া, নাটোর।







বিষয়সমূহ: কবর
প্রশ্ন (২২/৪৬২) : আমি স্ত্রীর সাথে রাগ করে আমার মাকে বলেছিলাম যে তাকে আমি তালাক দিব। কিন্তু আমার মা একথা স্ত্রীকে বলতে নিষেধ করেছিল। এক্ষণে কেবল মাকে বলার মাধ্যমে তালাক হবে কি?
প্রশ্ন (১৫/১৭৫) : ৭টি কারণে দরিদ্রতা আসে। যথা- দ্রুত ছালাত, দাঁড়িয়ে পেশাব, পেশাবের স্থানে ওযূ, দাঁড়িয়ে পানি পান, ফুঁ দিয়ে বাতি নেভানো, দাঁত দিয়ে নখ কাটা, পরিধেয় বস্ত্ত দ্বারা মুখ ছাফ করা। এটি কি কোন হাদীছ? - -আব্দুল ওয়াহীদ, যশোর।
প্রশ্ন (৯/৩২৯) : আমার স্ত্রীর ঋণ আছে। সে তা আদায় করতে অক্ষম। এক্ষণে আমি তাকে ঋণ পরিশোধের জন্য যাকাতের মাল দিতে পারব কি?
প্রশ্ন (৩/৪৪৩) : একজন মায়ের জন্য ৬ মাসের দুগ্ধবতী সন্তানকে বাড়িতে রেখে হজ্জে যাওয়ার বিধান কি?
প্রশ্ন (৮/৪০৮) : বন্ধ্যা নারীদের বিবাহ করা যাবে কি? যদি না যায়, তবে তারা কি বিবাহ থেকে বিরত থাকবে? আর রাসূল (ছাঃ) অধিক সন্তানদায়িনী ও প্রেমময়ী নারী বিবাহের নির্দেশ দিয়েছেন। কিন্তু বিবাহের পূর্বে এটা কিভাবে বুঝা যাবে?
প্রশ্ন (১৩/৪৫৩) : আমাদের সামাজিক নিয়ম অনুযায়ী গ্রামের ফিৎরা আদায়কারীকে মোট আদায়ের ৮ ভাগের ১ ভাগ পারিশ্রমিক হিসাবে দিতে হয়। এটা শরী‘আতসম্মত কি? - -আলী আববাস, কালিহাতি, টাঙ্গাইল।
প্রশ্ন (২২/১০২) : একদিন গভীর রাতে ওমর (রাঃ) বাড়ী ফিরার সময় শুনতে পেল জঙ্গলের মধ্যে ছোট্ট কুঠিরে এক মহিলা বিরহের গান বলছে। তখন তিনি রেগে বাড়ীর ভিতরে ঢুকে বললেন তুমি এ গান গেয়ে অপরাধ করেছ। প্রতি উত্তরে মহিলা বলল আপনি দু’টি অপরাধ করেছেন। ১টি হ’ল আমার বেড়ার বাড়ী ভেঙ্গেছেন, অপরটি হ’ল বিনা অনুমতিতে আমার বাড়ীর ভিতরে প্রবেশ করেছেন। এ সময় ওমর (রাঃ) কি বলেছিলেন তা জানতে চাই।
প্রশ্ন (১৯/৪১৯) : জনৈক ব্যক্তি বলেন, স্ত্রীকে খুশী করার জন্য এবং যুদ্ধক্ষেত্রে দাড়িতে কলপ করা যায়। একথার কোন সত্যতা আছে কি? - আব্দুল ওয়াদূদ, গুলশান, ঢাকা।
প্রশ্ন (১৬/১৬) : আমি সঊদী আরবে কোম্পানীর মাল ক্রয়ের কাজ করি। বিল পরিশোধের পর কোন কোন দোকান থেকে আমাকে কিছু টাকা দিয়ে বলে এটা আপনার জন্য হাদিয়া। এটা আমার জন্য জায়েয হবে কি?
প্রশ্ন (২২/১৮২) : জনৈক আলেম বলেছেন, সাহারীতে ফজরের আযান শুরু হ’লে যদি প্লেট ভর্তি ভাত থাকে আর সেটি থেকে এক দানা পরিমাণ খেলেও ছিয়াম ভেঙ্গে যাবে। এই বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (১৪/৫৪) : এ্যালকোহলযুক্ত লোশন মাখা অবস্থায় ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২/২৮২) : আক্বীক্বা করার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে জানিয়ে বাধিত করবেন?
আরও
আরও
.