‘আত-তাহরীক’ অর্থ বিশেষ আন্দোলন। এ আন্দোলন তাওহীদ ও রিসালাতের সর্বোচ্চ অগ্রাধিকার প্রতিষ্ঠার আন্দোলন। এ আন্দোলন পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ ভিত্তিক সমাজ গড়ার আন্দোলন। আমাদের কাংখিত শিরক ও বিদ‘আত মুক্ত এবং তাক্বওয়াশীল সমাজ গঠনের উদ্দেশ্য সম্মুখে রেখে দু’বছর পূর্বে মাসিক আত-তাহরীক ২ হাযার কপি দিয়ে তার যাত্রা শুরু করেছিল। এই স্বল্প সময়ে প্রচার সংখ্যা ১১ হাযারে উন্নীত হওয়াই আত-তাহরীকের জনপ্রিয়তা প্রমাণ করে। বাংলাদেশে কোন ধর্মীয় মাসিক পত্রিকার এত অল্প সময়ে এত অধিক প্রচার সংখ্যার রেকর্ড সম্ভবতঃ এটাই এবং বলা যেতে পারে যে, দীর্ঘ ৩৫ বছরের পুরানো মাসিক মদীনার প্রচার সংখ্যার পরে এই নবীন পত্রিকাটির প্রচার সংখ্যা সম্ভবতঃ সর্বাধিক। ফালিল্লাহিল হাম্দ। আমাদের সূচিত আন্দোলনের প্রতি জনগণ আকৃষ্ট হচ্ছেন, তাদের অনেকেরই আক্বীদা-আমলের পরিশুদ্ধি ঘটছে এবং এর মাধ্যমে আমরাও নেকীর অধিকারী হচ্ছি, এটুকু ভেবে কিছুটা আশ্বস্ত বোধ করছি। ইতিমধ্যে ‘আত-তাহরীক পাঠক ফোরাম’ গঠিত হয়েছে। আমরা পাঠক ভাইদের এই স্বতঃস্ফূর্ত উদ্যোগকে স্বাগত জানাই এবং দেশের ও বিদেশের পাঠক-পাঠিকাগণ সর্বত্র অনুরূপ পাঠক ফোরাম গড়ে তুলবেন, এরূপ কামনা করি (৩য় বর্ষ, ১ম সংখ্যা, অক্টোবর ১৯৯৯)[1]

[1]. বর্তমানে ২৯ হাযারের উপর (প্রকাশক)।






লক্ষ্যহীন গতানুগতিক নির্বাচন - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মিডিয়া, মতাদর্শ ও সমাজ গঠনের লড়াই - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের উপায় - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
ভারতের নতুন ওয়াক্বফ আইন বাতিল করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আল্লাহ ছাড় দেন কিন্তু ছাড়েন না! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আল্লাহর সামনে ঝগড়া - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
২০২৩ সালের সিলেবাস - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
হিংসা ও অহংকার সকল পতনের মূল - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
হাদীছ অস্বীকারের ফিৎনা - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
পররাষ্ট্র নীতি নিশ্চিত করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
পাকিস্তানে সামরিক অভ্যুত্থান - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.