উত্তর : যে কারণেই প্রতিশ্রুতি দিয়ে থাক তা পূরণ করতে হবে। অর্থনৈতিক স্বচ্ছলতা না থাকলে প্রতিষ্ঠানকে অবহিত করে ক্ষমা চেয়ে নিবে। কারণ প্রতিশ্রুতি পূরণ করা ফরয। আল্লাহ তা‘আলা বলেন, ‘আর তোমরা অঙ্গীকার পূরণ কর। নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে’ (ইসরা ১৭/৩৪)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যার অঙ্গীকার নেই তার দ্বীন নেই’ (আহমাদ হা/১৩২২২; মিশকাত হা/৩৫; সনদ হাসান)।

প্রশ্নকারী : হাসীবুল ইসলাম, শিবগঞ্জ, বগুড়া।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (২৬/১৮৬) : ওশরের ধান ওয়ায মাহফিলে দেওয়া যাবে কি?
প্রশ্ন (৩৪/৩১৪) : ইমাম ও মুক্তাদী একই কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে ইমামকে কি এক বা অর্ধ হাত এগিয়ে দাঁড়াতে হবে, না একই কাতারে পায়ে পা লাগিয়ে দাঁড়াবে?
প্রশ্ন (২১/৬১) : ছহীহ হাদীছ মোতাবেক ছালাত আদায় না করে মাযহাবী নিয়ম অনুসরণ করলে উক্ত ছালাত কি বাতিল বলে গণ্য হবে?
প্রশ্ন (১২/৯২) : আত-তাহরীক একাধিকবার ফৎওয়া প্রদান করেছে যে, ইসলামী ব্যাংকের সাথে লেনদেন সূদের পর্যায়ভুক্ত। অথচ এর বিকল্প কোন সমাধান দেওয়া হয় না। তাহ’লে কি ইসলাম অর্থনৈতিক ক্ষেত্রে অপূর্ণাঙ্গ? না-কি ফৎওয়া বোর্ডের ব্যর্থতা? - -মকবূল হোসাইন, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩৬/৩৫৬) : আমি একটা প্রাইভেট কোম্পানীতে চাকুরী করি। এখানে বিভিন্ন হালাল কাজের সাথে একটি সূদী কাজও বিদ্যমান। যেমন প্রতি মাসে কোম্পানী কারো কাছ থেকে সূদের উপর টাকা নিলে সেই প্রফিটের টাকা দিয়ে আসা। এমতাবস্থায় আমার চাকুরীটা হালাল হবে কি?
প্রশ্ন (৩০/১৯০) : অবাধ্যতা ও মন্দ আচরণের কারণে স্ত্রীকে প্রহার করা যাবে কি? - -মামূনশিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (১৬/২৯৬) : শারঈ ওযর বশতঃ মসজিদে যেতে না পারায় ঘরে ছালাত আদায় করলে জামা‘আতের নেকী পাওয়া যাবে কি?
প্রশ্ন (২২/১০২) : একদিন গভীর রাতে ওমর (রাঃ) বাড়ী ফিরার সময় শুনতে পেল জঙ্গলের মধ্যে ছোট্ট কুঠিরে এক মহিলা বিরহের গান বলছে। তখন তিনি রেগে বাড়ীর ভিতরে ঢুকে বললেন তুমি এ গান গেয়ে অপরাধ করেছ। প্রতি উত্তরে মহিলা বলল আপনি দু’টি অপরাধ করেছেন। ১টি হ’ল আমার বেড়ার বাড়ী ভেঙ্গেছেন, অপরটি হ’ল বিনা অনুমতিতে আমার বাড়ীর ভিতরে প্রবেশ করেছেন। এ সময় ওমর (রাঃ) কি বলেছিলেন তা জানতে চাই।
প্রশ্ন (৩৩/৩৯৩) : আমি কয়েক মাস আগে কিছু টাকা দিয়ে ক্রিপ্টোকারেন্সি ক্রয় করি। ক্রয় করার সময় আমি জানতাম যে, এটা হারাম। কিন্তু এখন আমি এ হারাম থেকে ফিরে আসতে চাচ্ছি। এক্ষণে আমি ক্রিপ্টোকারেন্সিগুলো অন্য কারো নিকটে বিক্রি করে মূল টাকা জমা করতে পারব কি? নাকি এর মাধ্যমে অন্যকে হারামের মধ্যে নিক্ষেপ করার শামিল হবে?
প্রশ্ন (৯/৩৬৯) : ক্ষমতা থাকলে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর হজ্জ পালন করার বিশেষ কোন ফযীলত আছে কি? - -হাফীযুর রহমান, রামরায়পুর, নওগাঁ।
প্রশ্ন (৪/৪০৪) : জনৈক বক্তা বলেন, তিরমিযীর একটি হাদীছে এসেছে, যে দেশে আলেমদের নির্যাতন করা হয় সে দেশে স্ট্রোক ও ডায়াবেটিস বেড়ে যায়। মাটি খরায় ফেটে যায়। মানুষের যৌন ক্ষমতা কমে যায়। এর কোন সত্যতা আছে কি? - -বযলুল করীম, বাড্ডা, ঢাকা।
প্রশ্ন (২৩/৪৬৩) : আমার বন্ধু নৌবাহিনীতে চাকুরী করে। সেখানে সব দ্বীনী বিধান পালন করা গেলেও দাড়ি রাখা যায় না। রাখলে ছেটে রাখতে হয়। এক্ষণে তার করণীয় কি?
আরও
আরও
.