উত্তর : হাদীছটি হ’ল, আব্দুল্লাহ বিন জা‘ফর (রাঃ) বলেন, নবী (ছাঃ) জা‘ফরের সন্তানদেরকে (জা‘ফর -এর শাহাদাতের জন্য) শোক প্রকাশের জন্য তিনদিন সময় দিলেন। অতঃপর তিনি তাদের কাছে এলেন এবং বললেন, আজকের পর থেকে তোমরা আর আমার ভাইয়ের জন্য কান্নাকাটি করবে না। অতঃপর বললেন, আমার ভাইয়ের সন্তানদের আমার কাছে ডেকে আনো। সেমতে আমাদেরকে আনা হ’ল। যেন আমরা কতকগুলি পাখির ছানা। অতঃপর তিনি বললেন, নাপিত ডেকে আনো। অতঃপর নাপিত এসে আমাদের মাথা মুন্ডন করে দিল (আবুদাউদ হা/৪১৯২; আহমাদ হা/১৭৫০; মিশকাত হা/৪৪৬৩, সনদ ছহীহ)।

উক্ত হাদীছের ফলে কারো কারো ধারণা পিতা-মাতা মারা গেলে তিনদিন পরে মাথা মুন্ডন করা কর্তব্য। কিন্তু এই ধারণা ভুল। কেননা উক্ত হাদীছের ব্যাখ্যায় বিদ্বানগণ বলেন, জা‘ফর (রাঃ)-এর শিশু সন্তানরা যাতে শোকে নিজেদের দেহ ও চুল কালিমালিপ্ত না করে সেজন্য রাসূল (ছাঃ) তাদের মাথা ন্যাড়া করে দিতে বলেন (উছায়মীন, শারহু রিয়াযিছ ছালেহীন হা/১৬৪০-এর ব্যাখ্যা দ্রষ্টব্য)। তাছাড়া তাদের মা স্বামীর মৃত্যুতে চার মাস দশদিন শোকগ্রস্ত থাকার কারণে হয়ত সন্তানদের চুল পরিষ্কার -পরিচ্ছন্ন রাখতে পারবে না। এই আশঙ্কায় রাসূল (ছাঃ) তাদের মাথা মুন্ডন করে দেন (আউনুল মা‘বুদ ১১/১৬৪; মিরক্বাত ৭/২৮৩৪)।

উল্লেখ্য যে, কারো মৃত্যুতে শোকের নিদর্শন হিসাবে মাথা মুন্ডন করা হারাম। যেটি হিন্দুদের মধ্যে চালু আছে। আবু বুরদাহ (রহঃ) বলেন, ছাহাবী আবু মূসা আশ‘আরী (রাঃ) কঠিন রোগে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তার মাথা তার পরিবারের এক মহিলার কোলে ছিল। মহিলাটি চিৎকার করে উঠলো। কিন্তু তিনি তাকে থামাতে পারছিলেন না। অতঃপর যখন তাঁর জ্ঞান ফিরল তখন তিনি বললেন, আমি তাদের সাথে সম্পর্ক রাখি না, যাদের থেকে রাসূল (ছাঃ) সম্পর্ক ছিন্ন করেছেন। যে সব নারী (মৃতের শোকে) উচ্চস্বরে কান্নাকাটি করে, মাথার চুল ছিঁড়ে, কাপড় ছিঁড়ে ফেলে, রাসূল (ছাঃ) তাদের থেকে সম্পর্ক ছিন্ন করেছেন (বুখারী হা/১২৯৬; মুসলিম হা/১০৪; আলবানী, আহকামুল জানায়েয ৩০ পৃ.)।

প্রশ্নকারী : কাযী হারুনুর রশীদ, ফকীরের পুল, ঢাকা।







বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (১/৩৬১) : আমার অফিসে সিসি ক্যামেরার মনিটর আছে। যাতে মানুষের ছবি/ভিডিও দেখা যায়। আমি সুন্নাত ছালাত মাঝে মধ্যে অফিসে আদায় করি। আমার ছালাত কবুল হবে কি-না এবং রহমতের ফেরেশতা আমার অফিসে প্রবেশ করবে কি-না? জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২০/৩৮০) : পর্দা রক্ষার্থে কোন নারী তার দুলাভাই বা অন্য কোন গায়ের মাহরাম নিকটাত্মীয়র সাথে মোবাইলে বা সরাসরি কথা না বললে সম্পর্ক বিনষ্টের শামিল হবে কি? - -মুখতারুল ইসলাম, বাঘা, রাজশাহী।
প্রশ্ন (৩১/৩৯১) : আমাদের সমিতি থেকে কয়েক লক্ষ টাকা বিনিয়োগ করে ফ্যান ক্রয়ের জন্য কোম্পানীতে অগ্রিম টাকা জমা দেয়া হয়। অতঃপর করোনা পরিস্থিতির কারণে তারা সময়মত তা ডেলিভারী না দিয়ে অন্যত্র বিক্রয় করে দেয়। এখন তারা মাল না থাকায় পূর্বে গৃহীত প্রত্যেক ফ্যানের সাথে অতিরিক্ত ১০০ টাকা করে লাভ দিয়ে অগ্রিম প্রদত্ত টাকা ফেরত দিতে চাচ্ছে। উক্ত লভ্যাংশ সহ টাকা নেওয়া যাবে কি? এটা টাকার বিনিময়ে অধিক টাকা নেওয়ার নামান্তর হবে কি?
প্রশ্ন (১৪/২৫৪) : আলু উৎপাদন করে বা ক্রয় করে হিমাগারে সাত আট মাস রাখা যাবে কি?
প্রশ্ন (২৭/১০৭) : মোবাইল অপারেটরের পক্ষ থেকে মোবাইল ব্যালান্স লোন হিসাবে দেওয়া হয়। এটা পরিশোধ না করে যদি কেউ মৃত্যুবরণ করেন তাহ’লে তিনি অপরাধী হবেন কি?
প্রশ্ন (২৫/১৪৫) : ঘুম বা ভুলে যাওয়ার কারণে ছুটে যাওয়া ছালাতের ক্বাযা আদায়ের ক্ষেত্রে কি বলে নিয়ত করতে হবে? এছাড়া পূর্বের ওয়াক্তের ছালাত আদায়ের আগেই পরের ওয়াক্তে ছালাতের আযান হয়ে গেলে কোন ওয়াক্ত আগে আদায় করতে হবে?
প্রশ্ন (২/৪২) : খালা কি মায়ের স্থলাভিষিক্ত? খালার সাথে সম্পর্ক বজায় রাখার মর্যাদা ও গুরুত্ব জানতে চাই। - -রাফীয়া তাসনীম, মোহনপুর, রাজশাহী।
প্রশ্ন (৬/২৮৬) : জামাতা শ্বশুর বাড়িতে কতদিন পর্যন্ত থাকতে পারবে? তিন দিনের বেশী অবস্থান করা কি হারাম?
প্রশ্ন (৩২/১১২) : যাকাত ফরয হয়, এরূপ সম্পদ থাকলে কুরবানী করা ওয়াজিব হয়ে যায় কি? - -সুজন মোল্লা*, আমীনপুর, পাবনা।*[আরবীতে সুন্দর নাম রাখুন (স.স.)]
প্রশ্ন (৮/৩২৮) আমাদের এলাকায় কোন ব্যক্তি মারা গেলে তার গোসল দেওয়া স্থানটি পরবর্তী কয়েদিন যাবৎ ঘিরে রাখা হয় এবং সন্ধ্যার পর আগরবাতি জ্বালানো হয়। এগুলি কি শরী‘আতসম্মত?
প্রশ্ন (১০/২৫০) : ভাইয়ের সামর্থ্য না থাকায় তার বিবাহের খরচ আমার নিজস্ব আয় থেকে করতে চাচ্ছি। কিন্তু আমার স্বামী তাতে বাধা দিচ্ছেন। এখন আমার করণীয় কি?
প্রশ্ন (০২/৩৬২) : আযান ও ইক্বামতের মধ্যবর্তী সময়ে দো‘আ করার বিশেষ কোন ফযীলত আছে কি? - মারূফ হোসাইন, নাটোর।
আরও
আরও
.