উত্তর : ক্ষতি হবে না। তবে এক্ষেত্রে নিয়ম হ’ল দু’জন মুছল্লী হ’লে ইমাম বামে ও মুক্তাদী ডাইনে দাঁড়াবে (বুখারী হা/৬৯৭, ৬৯৯; মুসলিম হা/৭৬৩; মিশকাত হা/১১০৬)। আর দু’জনের জামা‘আত চলাকালে তৃতীয়জন হাযির হ’লে মুক্তাদীকে পিছনে টেনে নিবে এবং পিছনে জায়গা না থাকলে ইমামকে সামনে ঠেলে দিবে। আর কোন পার্শ্বেই জায়গা না থাকলে ইমামের কাতারে শামিল হবে (নববী, আল-মাজমূ‘ ৪/২৯২)। এমতাবস্থায় ইমামকে সামান্য এগিয়ে রেখে মুছল্লীদের কাতারবদ্ধ হওয়ার বিষয়ে কোন কোন বিদ্বান মত প্রকাশ করলেও এ সম্পর্কে কোন দলীল পাওয়া যায় না। অতএব এরূপ ক্ষেত্রে ইমাম ও মুছল্লী সমান্তরালভাবেই দাঁড়াবে (মুওয়াত্ত্বা মালিক হা/৩২)। আর জায়গা প্রশস্ত থাকলে যথারীতি ইমাম সম্মুখে এবং মুক্তাদীগণ পিছনে কাতার করবে (মুসলিম হা/৩০১০; নাসাঈ হা/১০২৯; আবুদাঊদ হা/৬১৩; মিশকাত হা/১১০৭)।






প্রশ্ন (২৯/৩৪৯) : অনেকে বলেন, খুৎবার সময় তাশাহহুদের হালতে বসতে হবে। এর প্রমাণে কোন দলীল আছে কি? - -আমীরুল ইসলাম, শান্তিনগর, জয়পুরহাট।
প্রশ্ন (১৬/১৩৬) : জন্মনিয়ন্ত্রণের উদ্দেশ্যে অস্ত্রোপচার করানো ব্যক্তির ইমামতিতে ছালাত আদায় হবে কি?
প্রশ্ন (৩৪/৩৯৪) : কারো থেকে মাঝে মাঝে অহংকার প্রকাশ পেলে সেজন্য কি সে জাহান্নামী বলে গণ্য হবে? অহংকারীরা কি চিরকাল জাহান্নামে থাকবে?
প্রশ্ন (১৬/১৭৬) : ছালাতরত অবস্থায় পিতা-মাতা ডাক দিলে সেক্ষেত্রে করণীয় কি?
প্রশ্ন (৩৬/৩৬) : হাদীছে বর্ণিত নিষিদ্ধ সময়ে তাহিইয়াতুল মসজিদ ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২৯/৪৬৯) : অনেক সময় ছালাতরত অবস্থায় কিছু বোঝা যায় না, কিন্তু ছালাত শেষে দেখা যায় সামান্য মযী নির্গত হয়েছে। এমতাবস্থায় উক্ত ছালাত পুনরায় আদায় করতে হবে কি? এছাড়া অনেক সময় মযী বের হওয়ার পর তা ধুয়ে ওযূ করা সত্ত্বেও ছালাতরত অবস্থায় কিছু বের হয়ে যায়। এক্ষেত্রে করণীয় কী?
প্রশ্ন (৬/৩৬৬) : নাম পরিবর্তন করলে নতুন করে আকীকা দিতে হবে কি?
প্রশ্ন (১২/১৭২) : জনৈক ব্যক্তির দুই লক্ষ টাকার একটি গরু আছে। গরুটি অসুস্থ হ’লে তার পিতা মানত করে যে, এটি সুস্থ হ’লে কুরবানী করবে। কিন্তু সুস্থ হওয়ার পর ছেলে এখন রাযী নয়। এক্ষণে পিতার করণীয় কী? - -ফারূক হাসানচান্দিনা, কুমিল্লা।
প্রশ্ন (৩৫/২৭৫) : রামাযান মাসে একই ব্যক্তি সাহারী ও ফজরের আযান দিতে পারবে কি? - -নযরুল ইসলাম, কালাইবাড়ী, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (০১/৩৬১) : মৃত ব্যক্তির খারাপ বিষয় নিয়ে আলোচনা করা যাবে কি? বিস্তারিত জানতে চাই। - শফীকুল ইসলাম, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (৩৩/৩১৩) : ছিয়ামরত অবস্থায় ইনজেকশনের মাধ্যমে ঔষধ বা স্যালাইন দেওয়া হলে ছিয়াম ভঙ্গ হবে কি? - -আফতাব, কাহারোল, দিনাজপুর।
প্রশ্ন (৩৭/৭৭) : মক্কা থেকে ওমরা করার ক্ষেত্রে কি মসজিদে আয়েশায় যেতে হবে, না নিজ গৃহ থেকে বের হলেই যথেষ্ট হবে?
আরও
আরও
.