‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ লালমণিরহাট যেলার প্রধান উপদেষ্টা মাওলানা জাহিদ হোসাইন (৫৭) গত ২৬শে জুলাই বৃহস্পতিবার দুপুর দেড়টায় ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে যান। উল্লেখ্য, গত ১৭ই জুলাই মঙ্গলবার সকালে ব্রেন স্ট্রোক করার পর তাকে প্রথমে লালমণিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রংপুর সিএমএইচ হাসপাতালে এবং ২০শে জুলাই শুক্রবার ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ২৭শে জুলাই সকাল ১০-টায় লালমণিরহাটের আদিতমারী থানাধীন দক্ষিণ বালাপাড়া সিনিয়র মাদরাসা ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযার ছালাতে ইমামতি করেন যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক আব্দুল ওয়াহেদ কাযী। অতঃপর তাকে আদিতমারী থানার মহিষখোঁচা ইউনিয়নের বার খড়িয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় যেলা ও উপযেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর দায়িত্বশীলবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 [আমরা তাঁর রূহের মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।- সম্পাদক]






‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন
হক-এর পথে দৃঢ়চিত্ত থেকে সৎকাজে প্রতিযোগিতা করুন! (যেলা সম্মেলন : ঢাকা ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
কেন্দ্রীয় দাঈর সফর
সংগঠন সংবাদ
২৮তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন
মারকায সংবাদ (শিক্ষক প্রশিক্ষণ)
যেলা সম্মেলন : জয়পুরহাট (জীবনের উদ্দেশ্য পূরণে ব্রতী হৌন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
আলোচনা সভা
মাদক ব্যবসা পরিত্যাগকারীদের পুনর্বাসন ও সংবর্ধনা অনুষ্ঠানে ‘আন্দোলন’-এর নেতৃবৃন্দ
তৃণমূল জনগণের নিকট আন্দোলন-এর দাওয়াত পৌঁছে দিন! - -আমীরে জামা‘আত
মারকায সংবাদ (দাখিল পরীক্ষা ২০২২-এর ফলাফল)
সৎকর্মের প্রতিদান উত্তম ও পবিত্র জীবন (যেলা সম্মেলন : নরসিংদী ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.