উত্তর : মসজিদে বিবাহ পড়ানো সংক্রান্ত হাদীছটি যঈফ (তিরমিযী হা/১৮৫; ইরওয়া হা/১৯৯৩; মিশকাত হা/৩১৫২’ যঈফাহ হা/৯৭৮; যঈফুল জামে‘ ৯৬৬)। তবে এই হাদীছের উপর ভিত্তি করে জমহূর ফক্বীহগণ বরকত এবং বিবাহের প্রচারের স্বার্থে মসজিদে বিবাহ পড়ানোকে মুস্তাহাব বলেছেন। বিবাহ পড়ানো ব্যতীত কোনরূপ শোরগোল করা যাবে না (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ৩৭/২১৪; ইসলাম ওয়েব ফৎওয়া নং ৩৫৪৭৯)। তবে এটি সুন্নাত নয় (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৮/১১৩, নং ৯৫৫৩)। শায়খ উছায়মীন বলেন, মসজিদে বিবাহ সম্পাদন করা মুস্তাহাব হওয়ার পক্ষে কোন দলীল নেই। তবে কেউ চাইলে করতে পারে। কারণ এটি ব্যবসা-বাণিজ্য নয় (লিক্বাউল বাবিল মাফতূহ ১৬৭/১২)। বস্ত্ততঃ বিবাহের জন্য কোন নির্ধারিত স্থান নেই। বর-কনের অভিভাবকদের সুবিধামত যেকোন স্থানে বিবাহ পড়ানো জায়েয। এমনকি সফর অবস্থাতেও বিয়ে করা জায়েয। রাসূল (ছাঃ) খায়বার যুদ্ধ থেকে ফেরার পথে ছাফিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন (বুখারী হা/৪২১১)।

প্রশ্নকারী : ফাইয়ায, বুলারাটি, সাতক্ষীরা।







প্রশ্নঃ (১০/২৫০) : কোন লোক বিবাহের পরে স্ত্রীর সাথে কোন রূপ সম্পর্ক না রাখলে এবং তালাকও না দিলে তার পরিণতি কী হবে?
প্রশ্ন (২১/২৬১) : যবেহ না করে (মেরে না ফেলে) জীবিত অবস্থায় মাছের আঁইশ, পাখনা, পেট অথবা কাটার আগে মাথায় আঘাত বা মাটিতে আছাড় দিয়ে মারা এসব ব্যাপারে ইসলামের হুকুম কি? - -এজায আহমাদ, সারিয়াকান্দি, বগুড়া।
প্রশ্ন (৩/২৮৩) : অনেক সময় গণকদের কথা সত্য হয়। এর ব্যাখ্যা জানতে চাই। - -খন্দকার নাসীফ, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (২৮/৬৮) : আমার পিতা আমাদের বাড়ির সামনের অংশ জনৈক হিন্দু পরিবারের কাছে বিক্রি করতে চান। আমার আশংকা যে তারা ধর্মীয় আচার পালন করলে আমাদের ও প্রতিবেশীদের কষ্টের কারণ হবে। এক্ষণে বিধর্মীর কাছে বিক্রি করা জায়েয হবে কি?
প্রশ্ন (৮/২০৮) : আমি দাড়ি রাখার নিয়ত করার পর দেখি একপাশে ঘন হয়ে উঠেছে কিন্তু অন্য পাশে খুবই সামান্য। অনেকেই পরামর্শ দিচ্ছে কয়েকবার ক্লিন সেভ করলে ঠিক হয়ে যাবে। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৪/৪০৪) : রাস্তার পাশে অবস্থিত গাছে সুবহানাল্লাহ, আল-হামদুলিল্লাহ ও আল্লাহু আকবারের ফেস্টুন টাঙানো যাবে কী?
প্রশ্ন (২৯/২২৯) : মানুষের নেক আমলের ক্ষেত্রে বলা হয় যে শেষ ভালো যার, সব ভালো তার। এটি কি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত? ছহীহ হ’লে সকল ফাঁসির আসামী কি জান্নাতবাসী হবে বলে আশা করা যায়? - -রফীকুল ইসলাম, ভালুকা, ময়মনসিংহ।
প্রশ্ন (২৯/৪২৯) : অমুসলিমদের কুরবানীর গোশত প্রদান করা যাবে কি? - -আব্দুল করীম, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (৩৯/৩৯) : স্বামীর আপন চাচা, মামা, খালু কি স্ত্রীর জন্য মাহরাম? অন্যদিকে স্ত্রীর আপন খালা, ফুফু কি স্বামীর জন্য মাহরাম?
প্রশ্ন (১৮/৩৩৮) : খতম তারাবীহ পড়িয়ে অর্থ নেওয়া যাবে কি?
প্রশ্ন (২/৩৬২) : কোন অমুসলিম ইসলাম গ্রহণ কালে প্রচলিত চারটি কালেমা পাঠ করবে কি?
প্রশ্ন (২৫/২৬৫) : পুরুষরা নারীদের মাঝে অফলাইন বা অনলাইনে দাওয়াতী কাজ করতে পারবে কি? এক্ষেত্রে কি কি আদব রক্ষা করা যরূরী?
আরও
আরও
.