উত্তর : রাসূল (ছাঃ) নবুঅতপ্রাপ্তির পূর্বে রামাযান মাসে হেরাগুহায় বেশী বেশী ইবাদত করতেন। আল্লাহ তা‘আলা তাঁর কাছে একাকিত্বকে পসন্দনীয় করে দিয়েছিলেন। রাতের বেলা একাকী তিনি হেরাগুহায় ইবাদতে মগ্ন থাকতেন (বুখারী, মুসলিম, মিশকাত হা/৫৮৪১)। কিন্তু তিনি কি ধরনের ইবাদাত করতেন তার বিবরণ পাওয়া যায় না। তবে তিনি জাহেলী যুগের কুসংস্কার, অনাচার-অবিচার ও কুপ্রবৃত্তির অনুসরণ সহ পরস্পরে মারামারি, কাটাকাটি আর শির্কে ডুবে থাকা জাতিকে কিভাবে আলোর দিশা দিবেন তা নিয়েই চিন্তামগ্ন থাকতেন এবং আল্লাহর সাহায্য কামনা করতেন, এটা সহজেই বুঝা যায়। কারণ তাঁর ন্যায়পরায়ণতার কারণে তিনি ইতিমধ্যেই আল-আমীন উপাধি লাভ করেছিলেন।






প্রশ্ন (১৭/১৭) : আমি জীবনে বহু মানুষের কাছে দুধ বিক্রয়ের সময় ২ লিটারকে আড়াই লিটার বলে বিক্রয় করেছি। এক্ষণে সবার নিকট থেকে পৃথকভাবে ক্ষমা না নিলে এ পাপ থেকে মুক্তি পাওয়ার কোন উপায় আছে কি?
প্রশ্ন (২২/৩৪২) : জনৈক আলেম বলেন, হযরত ইবরাহীম (আঃ) জীবনে ৩টি মিথ্যা কথা বলেছিলেন। কথা তিনটি কি কি এবং এভাবে মিথ্যার আশ্রয় নেওয়ার ব্যাখ্যা কি? - -তাওফীক, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (২৪/১৮৪) : রুকূ অবস্থায় মুছল্লীর দৃষ্টি কোন দিকে থাকবে? - -মামূন, আরএমপি, রাজশাহী।
প্রশ্ন (৩৩/১৫৩) : তা‘লীমী বৈঠকের নামে কিছু সংখ্যক মহিলা বাড়ীতে বাড়ীতে গিয়ে মেয়েদেরকে বলে, পেশাব-পায়খানা করার পর ঢিলা-কুলুখ না নিলে পবিত্র হওয়া যাবে না এবং ছালাতও হবে না? পানি থাকা অবস্থায় কুলুখ নেওয়া যাবে কি?
প্রশ্ন (৩১/২৭১) : রাসূল (ছাঃ)-কে অবমাননাকারীদের সম্পর্কে ইসলামের বিধান কি?
প্রশ্ন (২৬/৪২৬) : কোন দোকানীকে ৫০,০০০/= (পঞ্চাশ হাযার) টাকা এই শর্তে কর্য দেয়া যাবে কি যে, প্রতি মাসে দাতাকে ৭০০ টাকার চাউল, ডাল, তেল ইত্যাদি দিবে?
প্রশ্ন (১৪/২১৪) : জনৈক ব্যক্তি বিকাশ এবং ডাচ বাংলার মোবাইল ব্যাংকিং এজেন্ট। গ্রাহক থেকে প্রতি ১০০০ টাকায় ২০ টাকা নগদ আদায় করে। এই ২০ টাকা সে, ব্যাংক ও সিম কোম্পানীর মাঝে সয়ংক্রিয় ভাবে ভাগ হয়ে যায়। এক্ষণে উক্ত লভ্যাংশ সূদের অন্তর্ভুক্ত হবে কি?
প্রশ্ন (১৪/৫৪) : আমি মূলত ঢাকায় বসবাস করি। মাঝে মাঝে গ্রামের বাড়িতে ২-৩ দিনের জন্য বেড়াতে যাই। সেখানে আমি ছালাত জমা‘ ও ক্বছর করতে পারব কি?
প্রশ্ন (২৫/৬৫) : ছালাতরত অবস্থায় কেউ সামনে দিয়ে অতিক্রম করলে তাকে কিভাবে মারা উচিত। বিশেষতঃ বয়সে বড় হ’লে মারা যাবে কি? - -শহীদ হাসান, ঘোড়াঘাট, দিনাজপুর।
প্রশ্ন (১১/১৭১) : জনৈক আলেম বলেন, রাসূল (ছাঃ) প্রথম জীবনে ১ম রাক‘আত থেকে উঠার সময় জালসায়ে ইস্তিরাহাত না করে সরাসরি দাঁড়িয়ে যেতেন। কিন্তু জীবনের শেষভাগে বয়স বৃদ্ধির কারণে তা করতেন। একথার সত্যতা আছে কি? - -মুহাম্মাদ নো‘মান, ফরিদপুর।
প্রশ্ন (৯/১৬৯) : মানুষকে মাটি না পানি থেকে সৃষ্টি করা হয়েছে? এছাড়া অন্যান্য পশু-পাখি কোন বস্ত্ত থেকে সৃষ্টি করা হয়েছে? - -ছাকিব, ধূরইল, মোহনপুর, রাজশাহী।
প্রশ্ন (১৬/৩৭৬) : ছালাতের সময় শরীরে মশা পড়লে মারা ও শরীর চুলকানো যাবে কী? অনেকে ছালাতে দাঁড়িয়ে এদিক সেদিক তাকায়। এতে ছালাতের ক্ষতি হবে কি?
আরও
আরও
.