উত্তর : শিঙ্গায় কে ফুঁক দিবেন মর্মে কোন ছহীহ হাদীছ বর্ণিত হয়নি। তবে কিছু যঈফ হাদীছে ইস্রাফীল (আঃ)-এর নাম উল্লেখ আছে (ত্ববারাণী আওসাত্ব হা/৯২৮৩ ও অন্যান্য)। হাফেয ইবনু হাজার (রহঃ) বলেন, এর সনদে দুর্বলতা রয়েছে। তবে তিনি ইস্রাফীল (আঃ)-এর নাম প্রসিদ্ধ হওয়ার বিষয়টিকে উল্লেখ করে হুলায়মীর বরাতে বলেন, তিনি যে ইস্রাফীল (আঃ) এ ব্যাপারে ঐক্যমত রয়েছে (ফাৎহুল বারী ১১/৩৬৮ ব্যাখ্যা)। কুরতুবী বলেন, সঠিক মত হ’ল শিঙ্গা হবে নূরের, যাতে ইস্রাফীল (আঃ) ফুঁক দেবেন। তিনি আরো দাবী করেন যে, এ ব্যাপারে উম্মতের ইজমা রয়েছে (তাফসীর কুরতুবী ১৩/২৩৯, আন‘আম ৭৩ আয়াতের তাফসীর দ্রষ্টব্য)। হাফেয ইবনু কাছীর (রহঃ) বলেন, বিশুদ্ধ বক্তব্য হ’ল ‘ছূর’ দ্বারা উদ্দেশ্য শিঙ্গা, যাতে ইস্রাফীল (আঃ) ফুঁক দিবেন (তাফসীরে ইবনু কাছীর ৩/২৮১, আন‘আম ৭৩ আয়াতের তাফসীর দ্রষ্টব্য)। ত্ববারাণী আওসাত্বে বর্ণিত হাদীছে যাতে ইস্রাফীল (আঃ)-এর নাম উল্লেখ রয়েছে, তার সনদকে হায়ছামী ও মুনযিরী ‘হাসান’ বলেছেন (মাজমা‘উয যাওয়ায়েদ হা/১৮৩১০; সুয়ূতী, জামে‘উল কাবীর হা/১১১; আলবানী, যঈফুত তারগীব হা/২০৮২)। হাফেয ইরাকী এহইয়াউল উলূমে বর্ণিত হাদীছের সনদকে ‘জাইয়েদ’ (ভাল) বলেছেন (তাখরীজু আহাদীছি এহইয়াই উলূমিদ্দীন হা/৪৪৫১)। এক্ষণে যেহেতু সনদের পক্ষে-বিপক্ষে মত রয়েছে, সেহেতু এক্ষেত্রে নিরাপদ পন্থা হ’ল একথা বলা যে শিঙ্গায় ফুঁক দিবেন ‘মালাকুছ ছূর’ অর্থাৎ এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা। যেমন আমরা ‘আযরাইল’ না বলে ‘মালাকুল মাউত’ বা মৃত্যুর ফেরেশতা বলে থাকি।






প্রশ্ন (১১/২৯১) : আমি এ্যাম্বুলেন্স চালাই। এজন্য প্রায় প্রতিদিন রোগী নিয়ে আমাকে দূর-দূরান্তে যেতে হয়। এক্ষেত্রে আমি নিয়মিত ক্বছর ছালাত আদায় করবো কি?
প্রশ্ন (৪০/৪০০) :দেশের মধ্যে অন্য কোন স্থানে বা বিদেশে চন্দ্র বা সূর্যগ্রহণের সংবাদ পেলে সূর্য গ্রহণের ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২৯/৩৮৯) : ওয়ালীমা করা কি বিবাহের শর্তসমূহের অন্তর্ভুক্ত? ওয়ালীমা করার নির্দিষ্ট কোন সময়সীমা আছে কি? - -তরীকুল ইসলাম, বিটিইসি, টাঙ্গাইল।
প্রশ্ন (৩৭/৩৯৭) : ছিয়াম অবস্থায় অনেক মানুষ এমনকি কোন কোন আলেমও দাঁতে গুল দেন এবং বলেন এতে ছিয়ামের কোন ক্ষতি হবে না। এ ব্যাপারে সঠিক সমাধান জানতে চাই।
প্রশ্ন (৩৩/২৩৩) : মৃত সন্তানের বঞ্চিত ছেলে-মেয়েদের জন্য অছিয়ত করা কি তাদের দাদার জন্য ওয়াজিব? অছিয়ত করে না গেলে তার অন্য সন্তানেরা কি তাদের মৃত ভাইয়ের সন্তানদের জন্য কোন অছিয়ত নির্দিষ্ট করতে পারবে?
প্রশ্ন (৩৩/৩৩) : জনৈক আলেম বলেন, ওযূ করার ক্ষেত্রে কুলি করার সময় গড়গড়া করা যাবে না। এটা সঠিক কি?
প্রশ্ন (২২/৩৮২) : পিতা-মাতার অবাধ্য সন্তানের ক্ষেত্রে তাকে ত্যাজ্যপুত্র করার যে সামাজিক প্রথা রয়েছে, এটি কি জায়েয?
প্রশ্ন (১৫/২১৫) : সুদীর্ঘকাল যাবৎ মসজিদের পাশে পৈত্রিক ভিটায় আমাদের বাড়ি-ঘর। সম্প্রতি মসজিদ কর্তৃপক্ষ আমীন ডেকে জমি মাপার পর দেখা যায় আমাদের বাড়ি মসজিদের জমির পৌনে ১ শতাংশ জায়গার উপর নির্মিত হয়েছে, যা মসজিদ কর্তৃপক্ষ বা আমাদের কারো জানা ছিল না। এক্ষণে তারা বাড়ি ভেঙ্গে হ’লেও উক্ত জমি ফেরত দেয়ার দাবী করছে। আমার পিতা এই জমিটুকুর মূল্য বা মসজিদের অন্য পাশে সমপরিমাণ জমি ক্রয় করে দিতে চান। এটা জায়েয হবে কি? - -সিরাজুম মুনীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন (১৬/৫৬) : কোন্ মহিলা জান্নাতে মহিলাদের সরদার হবেন? ফাতেমা, না মারইয়াম (আঃ)? জান্নাতে কোন্ কোন্ মহিলা সর্বাধিক সম্মানিতা হবেন?
প্রশ্ন (১৫/২১৫) : ছালাতে দাঁড়িয়ে বার বার দাড়ি ও মুখমন্ডলে হাত বুলানো ও শরীরের বিভিন্ন জায়গায় চুলকানো যাবে কি?
প্রশ্ন (৩২/২৩২) : পিতার পাপ ছেলের উপর বর্তাবে কি?
প্রশ্ন (১৭/৪৫৭) : জনৈক মহিলার স্বামী ৯ বছর যাবৎ নিখোঁজ। এক্ষণে তাদের বিবাহ থাকবে কি? উক্ত মহিলার জন্য করণীয় কি?
আরও
আরও
.