উত্তর : মহিলারা পর্দার মধ্যে জানাযার ছালাত পড়তে পারে এবং পুরুষদের পিছনেও অংশ গ্রহণ করতে পারে (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১৩/১৩৪-৩৬)। আয়েশা (রাঃ) ও অন্যান্য উম্মাহাতুল মুমিনীন মসজিদে নববীর মধ্যে সা‘দ বিন আবু ওয়াক্কাছ (রাঃ)-এর লাশ আনিয়ে নিজেরা জানাযা পড়েছিলেন (মুসলিম হা/৯৭৩, মিশকাত হা/১৬৫৬)। মহিলারা একাকী বা জামা‘আত সহকারে জানাযা পড়তে পারেন (ফিক্বহুস সুন্নাহ ১/১৮২)। তবে মহিলাদের লাশের পিছনে অনুসরণ করে কবরস্থান পর্যন্ত যেতে নিষেধ করা হয়েছে (বুখারী হা/১২৭৮; মুসলিম হা/৯৩৮)। উম্মে আত্বিয়াহ (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) আমাদেরকে জানাযার সাথে সাথে চলতে নিষেধ করতেন। তবে এই নিষেধের ব্যাপারে কোন তাকীদ করতেন না’ (বুখারী হা/১২৭৮; মুসলিম হা/৯৩৮; ফাৎহুল বারী ৩/১৪৫)। উল্লেখ্য যে, নারীদের জানাযার ছালাতে অংশ গ্রহণ নিষেধ মর্মে কিছু হাদীছ ও আছার বর্ণিত হয়েছে যার কিছু যঈফ এবং কিছু কতিপয় তাবেঈর ব্যক্তিগত আমল মাত্র (ইবনু মাজাহ হা/১৫৭৮; ইবনু আবী শায়বাহ হা/১১৪০০-১১৪১০; মুছান্নাফে আব্দুর রাযযাক হা/৬২৯৭; সিলসিলা যঈফাহ হা/২৭৪২)।







প্রশ্ন (২৬/২২৬) : স্বামী স্ত্রীকে মোহরানা হিসাবে ৫ বিঘা জমি দান করে। কিন্তু পরবর্তীতে স্ত্রী নিঃসন্তান অবস্থায় মারা যায়। এখন স্ত্রীর রেখে যাওয়া সেই ৫ বিঘা জমি থেকে স্বামী মীরাছ হিসাবে কিছু পাবে কি? পেলে কতটুকু পাবে? - -আব্দুল খালেক, বগুড়া।
প্রশ্ন (২৪/২২৪) : স্বাস্থ্যবীমা করার ব্যাপারে ইসলামের বিধান কি?
প্রশ্ন (১৮/৫৮) : আমার পিতা বৃদ্ধ মানুষ। সর্বদা অসৎ কর্মকান্ডে জড়িয়ে থাকে এবং প্রচুর অর্থ নষ্ট করে। আমরা তাকে সৎ পথে ফিরে আসার কথা বললেই বিভিন্নভাবে অভিশাপ দেয়। এমতাবস্থায় আমাদের করণীয় কী?
প্রশ্ন (২৫/৪৬৫) : বিবাহের ঘটকালী করে মজুরী নেওয়া যাবে কি?
প্রশ্ন (৩৩/৪৩৩) : শরী‘আত সম্পর্কে মূর্খ ও অজ্ঞ লোকদের আমল আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হয় কি? - -ডা. আযীয আলীবিরল, দিনাজপুর।
প্রশ্ন (৩৪/২৩৪) : বালেগ হওয়ার পূর্বে কোন মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে তার সম্মতি নেওয়া পিতার জন্য আবশ্যক কি? - -আখতারুযযামান, ডেমরা, ঢাকা।
প্রশ্ন (৭/৪৪৭) : আমার বাচ্চার বয়স ৮ মাস। জন্মের পর স্ত্রীর এখনো মাসিক হয়নি। এমতাবস্থায় তাকে তালাক দেওয়ার বিধান কি?
প্রশ্ন (২৪/১৮৪) : জনৈকা মহিলার ২ জন মেয়ে ছাড়া আর কেউ নেই। সে সমানভাবে দুই মেয়েকে সমস্ত সম্পদ লিখে দিয়েছে। তার উক্ত কাজ কি শরী‘আত সম্মত হয়েছে? বর্তমানে সে মৃত।
প্রশ্ন (১৯/৪১৯) : রংপুর হারাগাছে বিড়ি-তামাকের ব্যাপক ব্যবসা থাকায় স্থানীয় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান, ওয়ায মাহফিল ঐসব ব্যবসায়ীদের প্রদত্ত অর্থে পরিচালিত হয়ে থাকে। এক্ষণে এসব দানে দাতার কোন নেকী হবে কি? গ্রহীতা তা গ্রহণ করতে পারবে কি?
প্রশ্ন (১০/১০) : গোপন শিরক বলতে কি বুঝায় এবং তা কি কি? এথেকে বাঁচার উপায় কি?
প্রশ্ন (৩৭/১৫৭) : ১৫ বছর পূর্বে আমরা পালিয়ে ক্বাযীর অভিভাবকত্বে বিবাহ করি। আমাদের ১৩ বছরের একটি সন্তান আছে। বিয়ের ১ মাস পর উভয় পরিবার বিবাহ মেনে নেয়। স্ত্রীর শ্বশুর-শাশুড়ী বেঁচে নেই। আমাদের বিবাহ সঠিক হয়েছিল কি? না হ’লে করণীয় কি?
প্রশ্ন (৩৫/৪৭৫) : যারা কুরআনী নির্দেশ অনুযায়ী কুরআন ও হাদীছ না মেনে কোন ব্যক্তির ফৎওয়া অন্ধ অনুসরণ করে এবং তদনুযায়ী মানুষকে শিক্ষা দেয় তারা কি কুরআনী নির্দেশ অমান্যের কারণে জাহান্নামী হবে? - -আব্দুর রহীম, রাজশাহী।
আরও
আরও
.