উত্তর : কোন নারী অভিভাবকের অনুমতি ব্যতীত বিবাহ বন্ধনে আবদ্ধ হ’তে পারবে না। রাসূল (ছাঃ) এরূপ বিবাহকে বাতিল (৩ বার) বলেছেন (তিরমিযী হা/১১০১; আবুদাঊদ হা/২০৮৫; মিশকাত হা/৩১৩০-৩১)। তিনি বলেন, ‘কোন মহিলা নিজেকে বা অপর মহিলাকে বিবাহ দিতে পারবে না’ (ইবনু মাজাহ হা/১৮৮২ মিশকাত হা/৩১৩৭; ইরওয়া হা/১৮৪১)। এক্ষণে পূর্ণ আন্তরিকতা ও ধৈর্যের সাথে অভিভাবককে বুঝানোর চেষ্টা করতে হবে। তাদের হেদায়াতের জন্য আল্লাহর নিকট দো‘আ করতে হবে। এতেও কোন কাজ না হ’লে সাবালিকা মেয়ে গুনাহ থেকে মুক্ত থাকার সৎ নিয়তে পরবর্তী অভিভাবক তথা দাদা, ভাই বা চাচার অভিভাবকত্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হ’তে পারে। কিন্তু কোনভাবেই নিজের অসৎ মনস্কামনা পূরণার্থে পিতাকে পাশ কাটিয়ে অন্যকে অলী বানিয়ে বিবাহ করা যাবে না (ইবনু কুদামাহ, মুগনী ৭/৭-৮; ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৮/১৪৭)।

প্রশ্নকারী : আয়েশা, খুলনা।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (২০/১০০) : আমি বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত। আমাকে প্রতি মাসে ট্যাক্স ফ্রি সিগারেট দেয় খাওয়ার জন্য। কিন্তু আমি সিগারেট খাই না। অন্যকেও দেই না। এমতাবস্থায় তা বিক্রি করে অর্থ উপার্জন করতে পারব কি?
প্রশ্ন (৪/৪) : আমি একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ফ্যাশন ডিজাইনার হিসাবে কর্মরত। এখানে বিদেশী বায়ারদের চাহিদা অনুযায়ী অনেকক্ষেত্রে শালীনতাবিরোধী পোষাক ও ডিজাইন করতে হয় এবং থ্রিডি (3D) মডেলে মানবদেহের অবয়বের উপর এসব পোষাক পরিয়ে ডিজাইন পরীক্ষা ও পর্যালোচনা করতে হয়। এভাবে পোষাকের ডিজাইন করা এবং ডামিতে পরিয়ে তা পরীক্ষা করাতে আমি গোনাহগার হব কি?
প্রশ্ন (৩১/৪৩১) : চিংড়ি মাছ খাওয়ার ব্যাপারে শরী‘আতে কোন নিষেধাজ্ঞা আছে কি? দাঊদ (আঃ)-এর দেহে সৃষ্ট পোকাই চিংড়ি মাছ’ বলে সমাজে যে কথা চালু আছে তার কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (৩৫/১১৫) : সাত দিনে আক্বীক্বা করা সুন্নাত। কিন্তু পিতার আর্থিক অবস্থা খারাপ থাকায় কোনভাবেই তার পক্ষে সম্ভব নয়। এক্ষণে সক্ষমতা আসা পর্যন্ত অপেক্ষা করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩/৩২৩) : জনৈক ব্যক্তি অবৈধ সম্পর্কের মাধ্যমে কোন মেয়েকে গর্ভবতী করার পর গর্ভাবস্থায় তাকে বিয়ে করে। উক্ত বিবাহ কি সঠিক হয়েছে?
প্রশ্ন (১২/৫২) : জিন কি মারা যায়? তাদের দাফন-কাফন কিভাবে হয়? - -লিয়াকত আলী খান, তেরখাদা, খুলনা।
প্রশ্ন (২৩/১৮৩) : আগাম জান্নাত পাওয়ার সুসংবাদ পাওয়ার পর আলী (রাঃ) ছালাত পরিত্যাগের সিদ্ধান্ত নেন। কেননা জান্নাতে ছালাতের কোন প্রয়োজন থাকবে না। কিন্তু ছালাতের সময় তিনি আর স্থির থাকতে পারলেন না। অতঃপর পথিমধ্যে লোহার আঘাতে তার পিঠে রক্তপাত হ’ল। এরূপ কাহিনীর কোন সত্যতা আছে কি? - -আতাউর রহমান, নওগাঁ।
প্রশ্ন (১৪/৩৩৪) : মানুষের মৃত্যুর পর বিভিন্ন আত্মীয়-স্বজন আগমনের অপেক্ষায় বিলম্বে দাফন করা শরী‘আতসম্মত কি? - -রুবেল, দিনাজপুর।
প্রশ্ন (২/৩২২) : কুরআন তেলাওয়াত করলে যেমন ছওয়াব পাওয়া যায়, তেমনি কেউ যদি মনোযোগ সহকারে কুরআনের তেলাওয়াত শ্রবণ করে একই ছওয়াব পাবে কি?
প্রশ্ন (২২/৩০২) : কাপড় ধৌত করার পরে পুরোপুরি পবিত্র করার লক্ষ্যে বিসমিল্লাহ বলে পৃথকভাবে তিনবার পানিতে ডুবানোর প্রথাটি শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (৬/২৮৬) : অনেক আলেমকে দেখা যায় শরী‘আতের মাসআলাগত বিষয়ে বিরোধী পক্ষের প্রতি মোটা অংকের অর্থের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। এরূপ চ্যালেঞ্জ প্রদান ও গ্রহণ কতটুকু শরী‘আতসম্মত?
প্রশ্ন (২৬/২২৬) : বাসার ছোট শিশুরা প্রস্রাব করার পর পানি ব্যবহার করে না, যার ফলে তাদের কাপড়ে প্রস্রাব লেগে থাকে। এমতাবস্থায় শিশুদের কোলে নিলে আমার পোষাক বা শরীর কি নাপাক হয়ে যাবে? নাপাকি লেগেছে কি-না এ বিষয়ে নিশ্চিত না হ’লে বা কাপড় শুকনো থাকলে পবিত্রতার হুকুম কী?
আরও
আরও
.