উত্তর : উক্ত শব্দে বর্ণিত হাদীছের কোন ভিত্তি নেই। তবে কাছাকাছি মর্মে একাধিক ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে। যেমন রাসূল (ছাঃ) বলেন, কোন ব্যক্তি তার কোন অসুস্থ মুসলমান ভাইকে দেখতে গেলে সে না বসা পর্যন্ত জান্নাতের খেজুর পাড়ার স্থান দিয়ে চলতে থাকে। অতঃপর সে বসলে আল্লাহর রহমত তাকে বেষ্টন করে ফেলে। সে সকালে তাকে দেখতে গেলে সত্তর হাযার ফেরেশতা তার জন্য সন্ধ্যা পর্যন্ত দো‘আ করে। আর সন্ধ্যাবেলা দেখতে গেলে সকাল পর্যন্ত সত্তর হাযার ফেরেশতা তার জন্য দো‘আ করে’ (ইবনু মাজাহ হা/১৪৪২; আহমাদ হা/৬১২; ছহীহাহ হা/১৩৬৭)।

অন্য বর্ণনায় এসেছে, রাসূল (ছাঃ) বলেন, এক ব্যক্তি তার কোন মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে রওয়ানা হ’ল, যে অন্য গ্রামে থাকে। আল্লাহ তা‘আলা রাস্তায় তার অপেক্ষায় একজন ফেরেশতাকে বসিয়ে দেন। অতঃপর যখন সে সেখানে পৌঁছল, ফেরেশতা তাকে জিজ্ঞাসা করল, কোথায় যেতে চাও? সে বলল, ঐ গ্রামে আমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে। ফেরেশতা বলল, তার কাছে তোমার কি কোন পাওনা আছে, যা তুমি আনবে? সে বলল, না। আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসি। তখন ফেরেশতা বলল, আমি আল্লাহ তা‘আলার পক্ষ থেকে তোমার কাছে প্রেরিত হয়েছি। তিনি তোমাকে এ সুসংবাদ দিয়েছেন যে, আল্লাহ তোমাকে অনুরূপ ভালোবাসেন, যেরূপ তুমি তাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবেসেছ’ (মুসলিম হা/২৫৬৭; মিশকাত হা/৫০০৭)।






প্রশ্ন (৩৪/১৫৪) : হাজরে আসওয়াদ স্পর্শ করা কিভাবে গুনাহ মাফের কারণ হয়?
প্রশ্ন (২৩/২৩) : অধিক সম্পদের মালিক হ’লে তা পুলছিরাত পার হওয়ার ক্ষেত্রে অন্তরায় হবে কি?
প্রশ্ন (২৪/৩৪৪) : জনৈক ইমাম মসজিদে মহিলাদের ছালাতের জন্য বরাদ্দ ঘরে নিজ স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হয়েছেন। এক্ষণে উক্ত ইমামের পিছনে ছালাত আদায় বা তাকে ইমাম হিসাবে রাখা জায়েয হবে কি?
প্রশ্ন (১৩/৩৩৩) : মোবাইল, টেলিভিশন, সাউন্ডবক্স ইত্যাদি মেরামত করা জায়েয কি? এসব গান-বাজনা ও সিনেমা দেখার কাজে ব্যবহার করা হয় তা জানা সত্ত্বেও মেরামত করা যাবে কি? - -মুহাম্মাদ ইকবাল হোসাইন কাউনিয়া, রংপুর।
প্রশ্ন (৩/৮৩) : আগুনে পুড়ে, পানিতে ডুবে এবং গাড়ী দুর্ঘটনায় মারা গেলে তাদের হিসাব হবে কি? অনেকে বলে তাদের হিসাব হবে না। তারা শহীদ।
প্রশ্ন (৩২/৩৫২) : স্বামী ও স্ত্রী জামা‘আতে ছালাত পড়তে পারবে কি? - -আব্দুল হাকীম, মিরপুর, ঢাকা।
প্রশ্ন (৩৪/২৩৪) : জনৈক আলেম বলেন, তাফসীর পড়া যাবে না। এতে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। বরং কুরআন ও হাদীছ পাঠ করতে হবে। উক্ত বক্তব্য সঠিক কি?
প্রশ্ন (১২/৪৫২) : ছালাতের সময় নির্ধারণী বিভিন্ন স্থায়ী ক্যালেন্ডারে ঢাকার সাথে সাতক্ষীরার সুর্যাস্তের সময়ের পার্থক্য ৫ মিনিট নির্ধারিত থাকলেও ‘যুবসংঘ’ কর্তৃক প্রকাশিত রামাযান মাসের ক্যালেন্ডারে তা ৩ মিনিট করা হয়েছে। এরূপ কমবেশী হওয়ার কারণ কি? - -শামীম হায়দার, ধানমন্ডি, ঢাকা।
প্রশ্ন (৫/৪৫) : জনৈক ব্যক্তি দাবী করেন যে, তিনি জিনের সাথে কথা বলেন এবং তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করিয়ে নেন। একাজে তিনি কুরআনের কিছু শব্দ ও বাক্য ব্যবহার করেন। এক্ষণে এভাবে কথা বলা বা কাজ করিয়ে নেয়া সম্ভব বা জায়েয কি?
প্রশ্ন (৩৪/৪৩৪) : কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কয়েকদিন অনশন করে একপর্যায়ে মারা যায়, তাহ’লে সেটা আত্মহত্যা হিসাবে বিবেচিত হবে কি?
প্রশ্ন (৩৯/৩৯) : একটি মেয়ের সাথে সম্পর্ক থাকায় এক পর্যায়ে পেটে সন্তান চলে আসলে মায়ের পরামর্শে সন্তান নষ্ট করা হয়। পরবর্তীতে মেয়ের পরিবার পুরোপুরি রাযী থাকলেও আমার পরিবার ঐ মেয়ের সাথে বিবাহ দিতে রাযী নয়। এক্ষণে পিতা-মাতার অমতে ঐ মেয়েকে বিবাহ করা যাবে কি?
প্রশ্ন (১৯/৫৯) : আরাফায় অবস্থানকালে জাবালে রহমত দর্শন করে দো‘আ করার সময় পাহাড়কে ক্বিবলা করা যাবে কি? দম দেওয়ার অর্থ কি?
আরও
আরও
.