উত্তর : না। কারণ ঈদের ছালাত একাকী আদায় করার বিধান নেই। রাসূল (ছাঃ) বলেন, ছওম সেদিন যেদিন তোমরা সকলে ছিয়াম রাখবে। ঈদুল ফিৎর ও ঈদুল আযহা  সেদিন যেদিন তোমরা সকলে ঈদ করবে (তিরমিযী হা/৭৯৭, ইবনু মাজাহ হা/১৬৬০; ছহীহাহ হা/২২৪)। বরং ঈদের ছালাতের শেষ সময় তথা সূর্য ঢলার পূর্ব পর্যন্ত (আল-মাওসু‘আতুল ফিক্বহিইয়াহ ২৭/২৪৩) দেরীতে হ’লেও জামা‘আতের সাথে আদায় করবে। ঈদুল ফিৎরে সূর্য দুই ‘নেযা’ পরিমাণ উঠার পর রাসূলুল্লাহ (ছাঃ) ঈদের ছালাত আদায় করতেন। এক ‘নেযা’ বা বর্শার দৈর্ঘ্য হ’ল তিন মিটার বা সাড়ে ছয় হাত (আওনুল মা‘বূদ শরহ সুনানে আবুদাঊদ ৩/৪৮৭; ফিক্বহুস  সুন্নাহ ১/২৩৮ পৃঃ)। আব্দুল্লাহ ইবনে বুসর (রাঃ) একদা লোকদের সাথে ঈদুল ফিতর কিংবা ঈদুল আযহার ছালাতে গেলেন এবং ইমামের দেরী করে ছালাত আদায় করাকে অপসন্দ করলেন। অতঃপর বললেন, নিশ্চয়ই আমরা এ সময়ে ছালাত আদায় শেষ করতাম। আর ছালাত আদায়ের সময় হচ্ছে সূর্য উদিত হওয়ার অল্প কিছুক্ষণ পর (ইবনু মাজাহ হা/১৩১৭; আবুদাঊদ হা/১১৩৫, সনদ ছহীহ; দ্রঃ ‘মাসায়েলে কুরবানী ও আকীকা’ পৃঃ ২৭)।






প্রশ্ন (৩৩/৪৩৩) : শরী‘আত সম্পর্কে মূর্খ ও অজ্ঞ লোকদের আমল আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হয় কি? - -ডা. আযীয আলীবিরল, দিনাজপুর।
প্রশ্ন (৩৭/২৩৭) : অলীর অনুমতি বা উপস্থিতি ছাড়াই ছেলে মেয়ে কোর্ট ম্যারেজ করে। কিন্তু পরে তাদের মধ্যে কোন যোগাযোগ ছিল না। কোন শারীরিক সম্পর্কও হয়নি। ৪-৫ বছর পর মেয়ের পিতা শারঈ বিধান মেনে উক্ত মেয়েকে বিবাহ দিয়েছে। পরবর্তী বিবাহ বৈধ হয়েছে কি?
প্রশ্ন (২৭/৩৮৭) : কেউ যদি দীর্ঘদিনের পুরনো কোন ঋণ পরিশোধ করতে চায়, তবে বর্তমান মুদ্রাস্ফীতি বিবেচনা করে কি অতিরিক্ত কিছু টাকা দেয়া বা নেয়া জায়েয হবে কি?
প্রশ্ন (৩৩/৭৩) : তাহাজ্জুদের ছালাত সর্বনিম্ন কত রাক‘আত আদায় করা যায়?
প্রশ্ন (৭/৩২৭) : ওয়ায মাহফিলের সভাপতি বা প্রধান অতিথি করার শর্তে জনৈক ব্যক্তি অধিক পরিমাণে দান করার ওয়াদা করেছে। এরূপ চুক্তিভিত্তিক দান গ্রহণ করা মাহফিল কর্তৃপক্ষের জন্য জায়েয হবে কি?
প্রশ্ন (২৫/১৪৫) : ঘুম বা ভুলে যাওয়ার কারণে ছুটে যাওয়া ছালাতের ক্বাযা আদায়ের ক্ষেত্রে কি বলে নিয়ত করতে হবে? এছাড়া পূর্বের ওয়াক্তের ছালাত আদায়ের আগেই পরের ওয়াক্তে ছালাতের আযান হয়ে গেলে কোন ওয়াক্ত আগে আদায় করতে হবে?
প্রশ্ন (৩১/১১১) : শুভ’ শব্দটি কি শিরকযুক্ত শব্দ? শুভ সকাল, শুভসন্ধ্যা, শুভজন্মদিন, শুভবিবাহ, আপনার যাত্রা শুভ হোক- এ জাতীয় বাক্য বললে কি শিরক হবে?
প্রশ্ন (১৫/৯৫) : তাফসীরুল ওয়াফী নামক একটি তাফসীরে প্রমাণ করা হয়েছে যে, মানুষের জন্ম ২ বার ও মৃত্যু ২ বার হয়। সেখানে বলা হয়েছে, মুনকার-নাকীর প্রশ্ন করার সময় যে মৃত ব্যক্তিকে প্রাণ দেওয়া হয় সেকথা সঠিক নয়। এসম্পর্কিত হাদীছ সমূহ কুরআনের সাথে সাংঘর্ষিক হওয়ায় তা গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (১০/২৯০) : অর্থ সংকটের কারণে পিতা অর্থ উপার্জন করতে বলেন। কিন্তু আমি পড়াশুনা করতে চাই। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (২/৪০২) : আমাদের দেশে সরকারীভাবে সুস্থ শিশুকে রোগ না হওয়ার আগেই প্রতিষেধক হিসাবে পোলিও সহ বিভিন্ন টিকা দেওয়া হয়। এসব টিকা গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (২/২৪২) : দ্বিতীয় বিবাহের জন্য প্রথমা স্ত্রীর অনুমতি নেওয়া কি আবশ্যক?
প্রশ্ন (২/২) : কবরস্থানে নিজের কবরের জন্য নির্দিষ্ট স্থান ক্রয় করা যাবে কি? যেন সে স্থানে অন্য কারো কবর না হয়? - -রফীকুল ইসলাম, নোয়াপাড়া, যশোর।
আরও
আরও
.