সফটওয়্যারের মাধ্যমে রোগ নির্ণয় করা যায়। তবে রোগনির্ণয়ে এর চেয়ে চিকিৎসকেরাই এগিয়ে আছেন। সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় ২৩৪ জন চিকিৎসককে ৪৫ কেস স্টাডি পর্যবেক্ষণ করে রোগ নির্ণয় করতে বলা হয়। এক্ষেত্রে রোগের পরিচিত-অপরিচিত নানা উপসর্গ ও তীব্রতার বিভিন্ন মাত্রা তাদের জানানো হয়। প্রতিটি ক্ষেত্রে ২০ জন চিকিৎসক রোগ নির্ণয় করেন। এরপর প্রসিদ্ধ ২৩টি স্বাস্থ্যবিষয়ক মোবাইল অ্যাপ ব্যবহার করে ঐ চিকিৎসকদের পাওয়া ফলের সঙ্গে তুলনা করা হয়। তাতে দেখা গেছে চিকিৎসকদের ক্ষেত্রে নিখুঁত রোগনির্ণয়ের হার ৭২ শতাংশ আর অ্যাপের ক্ষেত্রে এ হার ৩৪ শতাংশ। সম্ভাব্য তিনটি রোগের মধ্যে নিখুঁতভাবে রোগনির্ণয়ের ক্ষেত্রে চিকিৎসকের সফলতা ৮৪ শতাংশ আর অ্যাপের ৫১ শতাংশ।

[অতএব আল্লাহর তৈরী মানুষের মেধার সাথে মানুষের তৈরী কম্পিউটার কখনোই তুলনীয় নয়। অতএব অবিশ্বাসীরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবেন কি? (স.স.)]







পারমাণবিক ব্যাটারি আনছে চীন, চার্জ ছাড়াই ফোন চলবে ৫০ বছর
সৌরজগতের বাইরে ২৪টি বাসযোগ্য গ্রহের সন্ধান
হৃদরোগ ঠেকানোর ঔষধ আবিষ্কার : হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা ২০ শতাংশ কমে যাবে
সমুদ্রের নিচে গাড়ি চালানো : কল্পনা না বাস্তব?
বাংলাদেশী বংশোদ্ভুত বিজ্ঞানী দম্পত্তির (বর্জ্য থেকে জ্বালানী আবিষ্কার)
স্মার্ট থার্মোমিটার ২ সেকেন্ডে জানাবে দেহের তাপমাত্রা
বৃহস্পতির চাঁদে হ’তে পারে মানববসতি
ব্যাংক-এর প্রয়োজন নেই, ফেসবুকের মুদ্রাতেই হবে লেনদেন!
বিজ্ঞান ও বিস্ময়
পানি তৈরির রোবট বানিয়ে তাক লাগালেন মিসরীয় প্রকৌশলী
ইটভাটার জন্য নতুন পরিবেশবান্ধব কৌশল উদ্ভাবন
সৌরজগতের বাইরে নতুন গ্রহের সন্ধান
আরও
আরও
.