পরিধেয় পোশাকের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন এবং সংরক্ষণ করার প্রযুক্তি উদ্ভাবন করেছেন একদল চীনা গবেষক। সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে নতুন এই প্রযুক্তির পোশাক। নতুন এই ডিজিটাল পোশাক সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে। উৎপাদিত বিদ্যুৎ সংরক্ষণ করেও রাখতে পারবে। যেকোন স্মার্ট যন্ত্রে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে সে পোশাক। এটি তৈরীতে ব্যবহার করা হয়েছে নতুন সৌরবিদ্যুৎ উৎপাদক তন্তু, যা দেখতে সাধারণ কাপড়ের সুতার মতোই। পরা অবস্থাতেই সূর্যের আলোয় শক্তি সঞ্চয় করবে এই পোশাক। এখন পর্যন্ত গবেষণায় তৈরি পোশাকগুলো ১.২ ভোল্ট বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হয়েছে। তবে তা বৃদ্ধি করার কাজ চলছে বলে জানায় গবেষক দলটি। আগামী বছরের শেষ নাগাদ বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপন্নকারী এই ডিজিটাল পোশাকটির ব্যবহার শুরু করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।







বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় ট্রেন চালু করল জার্মানী
ইতালীতে ইতিহাসের সবচেয়ে বড় প্রাণী!
নতুন কণা আবিষ্কারে বাংলাদেশী বিজ্ঞানী জাহিদের সাফল্য
ম্যালেরিয়া নির্মূলে যুগান্তকারী আবিষ্কার
জিন থেরাপির মাধ্যমে শ্রবণশক্তি ফিরে পাওয়ার কৌশল আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা
উদ্ভিদের শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া প্রত্যক্ষ করল মানুষ
চীনের রাস্তায় এবার এআই রোবট ট্রাফিক পুলিশ!
প্লাস্টিক খেকো এনজাইমের সন্ধান
বিজ্ঞান ও বিস্ময়
এক ব্যাটারীতে মোবাইল চলবে ২০ বছর
বিমানের বিকল্প ইঞ্জিনের থিওরী আবিষ্কার করলেন নারায়ণগঞ্জের রায়হান
প্রথমবারের মতো পরীক্ষাগারে তৈরী রক্ত মানবদেহে প্রদান শুরু
আরও
আরও
.