উত্তর : ‘আলহামদুলিল্লাহ’ বলবে। রাসূল (ছাঃ) বলেন, শ্রেষ্ঠ দো‘আ হ’ল ‘আলহামদুলিল্লাহ’ (তিরমিযী হা/৩৩৮৩; মিশকাত হা/২৩০৬)। এরপর নবাগত সন্তান ও তার ভবিষ্যতের জন্য বিভিন্ন দো‘আ করা যায়। যেমন মু‘আবিয়া বিন কুররা (রাঃ) বলেন, ‘আমার সন্তান ইয়াস জন্মগ্রহণ করলে আমি একদল ছাহাবীকে দাওয়াত করে খাওয়াই। তাঁরা দো‘আ করলেন। আমি বললাম, আপনারা দো‘আ করেছেন। আপনারা যে দো‘আ করেছেন আল্লাহ তাতে বরকত দান করুন! আমিও এখন কতগুলি দো‘আ করব, আপনারা ‘আমীন’ বলবেন। রাবী বলেন, আমি নবজাতকের দ্বীনদারী ও জ্ঞান ইত্যাদি বিষয়ে তার জন্য অনেক দো‘আ করলাম। রাবী বলেন, আমি সেদিনের দো‘আর বরকত লক্ষ্য করছি (আল-আদাবুল মুফরাদ হা/১২৫৫, সনদ ছহীহ মাক্বতূ‘)। নবাগত সন্তানের জন্য নিম্নের দো‘আটিও পাঠ করা যায়- ‘জা‘আলাহুল্লাহু মুবারাকান ‘আলায়কা ওয়া ‘আলা উম্মাতে মুহাম্মাদিন (ছাঃ)’ (আল্লাহ নবজাতককে তোমার জন্য এবং উম্মতে মুহাম্মাদীর জন্য বরকত মন্ডিত করুন) (ত্বাবারাণী, আদ-দো‘আ হা/৯৪৫, সনদ ছহীহ)। উল্লেখ্য যে, সমাজে প্রচলিত নবজাতকের জন্য দো‘আ- بَارَكَ اللهُ لَكَ فِي المَوْهُوبِ لَكَ، وَشَكَرْتَ الوَاهِبَ، وبَلَغَ أشُدَّهُ، وَرُزِقْتَ بِرَّه، ‘তোমাকে যা দান করা হয়েছে আল্লাহ তাতে বরকত দিন। তুমি দানকারীর শুকরিয়া আদায় কর, সে তার বয়স পূর্ণ করুক এবং তোমাকে তার পুণ্য প্রদান করা হোক’ (ইবনু আবিদ-দুনিয়া, আল-‘ইয়াল হা/২০১; মুসনাদ ইবনুল জা‘দ হা/১৪৪৮) মর্মে বর্ণিত আছারটি যঈফ (লিসানুল মীযান ৮/৩৫২)। তবে মর্মার্থ সঠিক হওয়ায় বলা যেতে পারে (নববী, আল-আযকার হা/৮৫৩; সালীম হেলালী, ছহীহুল আযকার লিন-নববী ২/৭১৩; ইবনুল ক্বাইয়িম, তোহফাতুল মওলূদ ১/২৯)। এর জওয়াবে সন্তানের সুসংবাদদাতার জন্য নিম্নের দো‘আ পাঠ করা মুস্তাহাব-بَارَكَ اللهُ لَكَ، وبَارَكَ عَلَيْكَ، وجَزَاكَ اللهُ خَيْراً، ورَزَقَكَ اللهُ مِثْلَهُ، وأجْزَلَ ثَوَابَكَ، ‘বারাকাল্লাহ লাকা ওয়া বারাকা ‘আলায়কা ওয়া জাযাকাল্লাহ খায়রান ওয়া রাযাক্বাকাল্লাহ মিছলাহু ওয়া আজ্যালা ছওয়াবাকা’- আল্লাহ আপনাকে বরকত দান করুন, আর আপনার ওপর বরকত নাযিল করুন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন, আর আপনাকেও অনুরূপ দান করুন এবং আপনার ছওয়াব বহুগুণ বৃদ্ধি করুন (নববী, আল-আযকার হা/৮৫৩; হিছনুল মুসলিম, দো‘আ নং ১৪৫)।

প্রশ্নকারী : শাহাদাত হোসাইন, মাদারীপুর।








প্রশ্ন (২৪/৩০৪) : হানাফী মসজিদে ছালাত আদায় করার সময় হানাফীদের সাথে পায়ে পা না মিলালে গুনাহগার হ’তে হবে কি?
প্রশ্ন (১৯/২১৯) : পায়ে জুতা পরে জানাযার ছালাত পড়া যাবে কি?
প্রশ্ন (৩৯/৩৯) : হাসান (রাঃ) কি মু‘আবিয়া (রাঃ) কর্তৃক বিষ প্রয়োগ করায় মৃত্যুবরণ করেছিলেন? এ ব্যাপারে সঠিক ইতিহাস জানতে চাই।
প্রশ্ন (৬/৪৪৬) : কোন কোন মসজিদে কমিটির সভাপতি বা মোতাওয়াল্লির জন্য ইমামের পিছনে প্রথম কাতারের মাঝখানের জায়গা নির্দিষ্ট করে রাখা হয়। যদিও তার পূর্বে অনেক মুছল্লী মসজিদে উপস্থিত হন। এভাবে কারো জন্য মসজিদের কোন স্থান নির্দিষ্ট রাখা কি বৈধ?
প্রশ্ন (১০/১৭০) : শাড়ি, সালোয়ার-ক্বামীছ ইত্যাদি পোষাক পরা যাবে কি? - -হাবীবুর রহমান, জুবাইল, সঊদী আরব।
প্রশ্ন (১১/৫১) : কবরকে মযবুত করে বাঁধানো এবং জন্ম-মৃত্যু তারিখ লেখা কি জায়েয?
প্রশ্ন (৩৭/১১৭) : মোবাইল যোগে মেয়ের বাবা দুইজন সাক্ষীর সামনে বলেছেন যে, তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিলাম। এ বিবাহ কি বৈধ হবে?
প্রশ্ন (২২/১৮২) : আমার পিতা মৃত্যুর পূর্বে একটি সম্পদ ব্যতীত সকল সম্পদ বণ্টন করে দেন। কিন্তু পরে বুঝতে পারেন যে, আমাকে কিছু অংশ বেশী দেওয়া হয়েছে। সেজন্য তিনি আমাকে অছিয়ত করেন যে, যে অংশটুকু বণ্টন হয়নি তা থেকে তুমি কিছুই গ্রহণ করবে না। কিন্তু আমার নিকট যা বেশী আছে তা অবণ্টিত সম্পত্তিতে পাওনা সম্পদের সমান নয়। এক্ষণে আমার পিতার অছিয়ত পূরণ করা কি আমার জন্য আবশ্যক? আমার করণীয় জানতে চাই। - -হাফীযুর রহমান, মহিষবাথান, রাজশাহী।
প্রশ্ন (১৫/২৫৫) : অনেকে বলে থাকেন, চেয়ার-টেবিলে খাওয়া ঠিক নয়। বরং মাটিতে বসে খাওয়াই সুন্নাত। একথা সঠিক কি?
প্রশ্ন (১২/৪৫২) : জিনদের মধ্যে কোন্ নবীর আগমন ঘটেছিল? কেননা সূরা আল-আন‘আমের ১৩০ নং আয়াত থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, কেবল মানবজাতির মধ্যে নয়, বরং জিনদের মধ্যেও নবী রয়েছে? - -নাছির হোসাইন, বেসিক ব্যাংক, খুলনা।
প্রশ্ন (৩১/১১১) : জানাযার পর মৃতদেহকে সামনে রেখে সম্মিলিত দো‘আ করা সুন্নাতসম্মত কি?
প্রশ্নঃ (৩৬/৩১৬) : কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা নিজেদের চরিত্র ঠিক রাখার জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত চুক্তি ভিত্তিক বিবাহ বন্ধনে আবদ্ধ হ’তে পারবে কি?
আরও
আরও
.