উত্তর : সরাসরি কোন জিন কোন মানুষের সাথে শারীরিক সম্পর্ক করতে পারে না। সে স্বপ্নে কিছু করতে পারে বা ওয়াসওয়াসা দিতে পারে। তবে কোন কোন বিদ্বান বলেন, জিনেরা আমলহীন পুরুষ বা নারীর সাথে মিলন করতে সক্ষম। সেটা তিনটি পদ্ধতিতে হ’তে পারে। ১. স্বপ্নের মাধ্যমে। এব্যাপারে সবার ঐক্যমত রয়েছে। ২. মানুষের আকৃতি ধারণ করে নারী বা যুবকের সামনে উপস্থিত হওয়া এবং মিলিত হওয়া। এর সম্ভাবনার ব্যাপারে মতপার্থক্য রয়েছে। তবে এর মাধ্যমে গর্ভধারণ হওয়ার কোন দৃষ্টান্তও পাওয়া যায় না। ৩. জাগ্রত অবস্থায় অদৃশ্য কাউকে অনুভব করা এবং আনন্দ উপভোগ করা এবং বীর্যপাত ঘটা। এই তিনটির কোন একটির অবস্থায় বীর্যপাত ঘটলে গোসল ফরয হয়ে যায় (মারদাভী, আল-ইনছাফ ১/২৩৬; ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ১৯/৩৯-৪৬, দলীলসহ; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ৩/২৯৯)।

উল্লেখ্য যে, এমন ঘটনা থেকে রক্ষা পেতে সকাল-সন্ধায় তিনবার করে সূরা নাস, ফালাক ও ইখলাছ পাঠ করা, বাড়িতে অধিকহারে সূরা বাক্বারাহ ও আয়াতুল কুরসী পাঠ করা কর্তব্য। তাছাড়া ঘুমানোর পূর্বে সূরা কাফেরূন, ইখলাছ, ফালাক্ব ও নাস পাঠ করে তিনবার সারা শরীরে হাত বুলাবে এবং আয়াতুল কুরসী পাঠ করে ঘুমাবে। তাহলে একজন ফেরেশতা ঘুম ভাঙ্গা পর্যন্ত তাকে পাহারা দিবে এবং শয়তান তার নিকটবর্তী হ’তে পারবে না’ (বুখারী হা/২৩১১; মিশকাত হা/২১২৩)।

প্রশ্নকারী : হামীম পাটোয়ারী, ঢাকা।








বিষয়সমূহ: সৃষ্টিজগৎ
প্রশ্ন (৯/৯) : মসজিদে অনেক সময় মুছল্লীরা দুনিয়াবী গল্প-গুজব, হৈ-চৈ ইত্যাদি করে। এটা শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (১৫/২৯৫) : গুল-জর্দা কি সরাসরি তামাক পাতা থেকে তৈরীকৃত? না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় এগুলি হারাম সাব্যস্ত করা হয়? - -মোবারক হোসাইনবাগমারা, রাজশাহী।
প্রশ্ন (১০/৩৩০) : আমি জনৈক ব্যক্তিকে ঋণ দিয়েছি। কিন্তু এখন তিনি আমার ঋণ পরিশোধে অক্ষম। এক্ষণে ঋণগ্রস্ত হিসাবে আমি যদি তাকে আমার যাকাতের টাকা দেই এবং সেই টাকা দিয়ে তিনি আমার ঋণ পরিশোধ করেন, তাহ’লে আমার জন্য ঐ টাকা গ্রহণ করা জায়েয হবে কি?
প্রশ্ন (৪/২৪৪) : নযর বা মানত ভঙ্গের কোন কাফফারা আছে কি?
প্রশ্ন (২৩/২৬৩) : রামাযান মাসে শয়তানের পায়ে শিকল দেয়া থাকে তবুও কেন মানুষ পাপ কাজ করে?
প্রশ্ন (১৮/২১৮) : জনৈক বয়স্ক ব্যক্তি ছাগলের সাথে অপকর্ম লিপ্ত হয়। পরে গ্রাম্য সালিশে তাকে ৩০ হাযার টাকা জরিমানা করা হয়। আর উক্ত টাকা ছাগলের মালিককে প্রদান করা হয়। এক্ষণে মালিকের টাকা নেওয়াটা জায়েয হয়েছে কি? আর ছাগলটিকে কি করতে হবে?
প্রশ্ন (৩৪/২৩৪) : আমর ইবনুল ‘আছ (রাঃ) কি ওমর ইবনুল খাত্ত্বাব (রাঃ)-এর নির্দেশে আলেকজান্দ্রিয়া বিজয়ের সময় সেখানকার বিশাল লাইব্রেরী পুড়িয়ে দিয়েছিলেন? - প্রশ্ন (৩৪/২৩৪) : আমর ইবনুল ‘আছ (রাঃ) কি ওমর ইবনুল খাত্ত্বাব (রাঃ)-এর নির্দেশে আলেকজান্দ্রিয়া বিজয়ের সময় সেখানকার বিশাল লাইব্রেরী পুড়িয়ে দিয়েছিলেন?
প্রশ্ন (২৩/১০৩) : টিভি, ইন্টারনেট তথা মিডিয়া বর্তমানে সমাজকে অশ্লীল কাজে উদ্বুদ্ধ করার প্রধানতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে এগুলি ধর্মীয় জ্ঞানার্জনেরও অন্যতম মাধ্যম। এক্ষণে এ ব্যাপারে আমাদের করণীয় কি?
প্রশ্ন (৩৬/৩৬) : সাত ভাগে কুরবানী দেয়ার পক্ষে অনেক আলেমকেই জোর প্রচারণা চালাতে দেখা যায়। বিষয়টি কেন শরী‘আত সম্মত হবে না- তা ছহীহ হাদীছের আলোকে বিস্তারিতভাবে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৪/২৬৪) : আমাদের মসজিদে ফজর ও মাগরিবের ছালাতের পরপরই নিয়মিতভাবে একজনের নেতৃত্বে একাধিক দো‘আ সমস্বরে পাঠ করানো হয়। ফলে মাসবূকদের মনোযোগ ব্যাহত হয়। এভাবে সমস্বরে নিয়মিত দো‘আ পাঠ করা শরী‘আত সম্মত কি? - আব্দুল হামীদ বাঁশদহা, সাতক্ষীরা।
প্রশ্ন (১৮/২৯৮) : কোন ব্যক্তিকে সূদের ঋণ পরিশোধ করার জন্য যাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করা যাবে কি?
প্রশ্ন (৩২/১৫২) : একটি হাদীছে রয়েছে, ‘আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে ত্রিশ বছর বেশী বাঁচা যাবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে ত্রিশ বছর হায়াত কমে যাবে’ মর্মে বর্ণিত হাদীছটির ব্যাখ্যা জানতে চাই।
আরও
আরও
.