উত্তর : প্রথমতঃ এ ব্যাপারে রাসূল (ছাঃ)-এর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে (মুসলিম, মিশকাত হা/৩০৫)। অতএব এরূপ কোন নির্দেশের ক্ষেত্রে মুমিন নারী-পুরুষের প্রশ্ন তোলার কোন অবকাশ নেই (আহযাব ৩৬)। দ্বিতীয়তঃ রাসূল (ছাঃ) বলেছেন, উট শয়তান থেকে সৃষ্টি হয়েছে (ইবনু মাজাহ হা/৭৬৯)। অন্যত্র তিনি বলেন, প্রত্যেক উটের পৃষ্ঠে শয়তান থাকে। সুতরাং তোমরা তাতে আরোহণের সময় বিসমিল্লাহ বল (আহমাদ; ছহীহাহ হা/২২৭১)। ইমাম ইবনু তায়মিয়াহ বলেন, উটের গোশত ভক্ষণে মানুষের শরীরে শয়তানী প্রভাব জাগ্রত হয়। এই প্রভাবকে বিনষ্ট করার জন্য রাসূল (ছাঃ) এরূপ নির্দেশ দিয়েছেন (মাজমূ‘ ফাতাওয়া ২০/৫২৩)। শায়খ উছায়মীন বলেন, উটের গোশত দেহে স্নায়ুবিক চাপ বৃদ্ধি  করে। ওযূ করার মাধ্যমে তা হ্রাসপ্রাপ্ত হয় (শারহুল মুমতে‘ ১/৩০৮)






প্রশ্ন (৩৩/৪৩৩) : কোন কোন এলাকায় আয়না দেখে হারানো বস্ত্ত খুঁজে বের করার প্রচলন রয়েছে। এই নিয়ম কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (৩১/১১১) : শুভ’ শব্দটি কি শিরকযুক্ত শব্দ? শুভ সকাল, শুভসন্ধ্যা, শুভজন্মদিন, শুভবিবাহ, আপনার যাত্রা শুভ হোক- এ জাতীয় বাক্য বললে কি শিরক হবে?
প্রশ্নঃ (৯/৪০৯) : অপবিত্র অবস্থায় বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে কি?
প্রশ্ন (৩৮/৪৭৮) : রাসূল (ছাঃ)-এর পক্ষ থেকে কুরবানী করার ব্যাপারে শরী‘আতে কোন অনুমোদন আছে কি? - -জাহিদ হাসান, রাজশাহী।
প্রশ্ন (৪/৩২৪) : ইরওয়াউল গালীল গ্রন্থের ৭৪ এবং ১১৬ নং হাদীছের অনুবাদ জানতে চাই।
প্রশ্ন (৩৬/৩৯৬) : জনৈক বক্তা বলেন, রাসূল (ছাঃ)-এর মৃত্যুর পর তাঁকে আয়েশা (রাঃ)-এর ঘরের একপার্শ্বে দাফন করা হয়। আর তিনি আরেক পাশে বসাবস করতে থাকেন। এর সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৬/১৫৬) : মূর্তি ও ভাষ্কর্যের মধ্যে কোন পার্থক্য আছে কি? বর্তমানে বিভিন্ন রাস্তার মোড়ে সৌন্দর্য বা শ্রদ্ধা প্রদর্শনের জন্য আবক্ষ বা পূর্ণাঙ্গ মূর্তি স্থাপন করা হচ্ছে। এটা কি শিরকের পর্যায়ভুক্ত? কেউ কেউ বলেন ইবাদতের উদ্দেশ্যে মূর্তি স্থাপন করা সেটাই কেবল অবৈধ হবে। এটা কি সঠিক?
প্রশ্ন (২৪/৬৪) : ১০০ বছর পূর্বে নির্মিত মসজিদের জমি ওয়াকফকৃত ছিল না। উক্ত জমির ৭ জন উত্তরাধিকারীর মধ্যে ৩ জন জমি ফেরৎ চায়। তাদের এ দাবী শরী‘আতসম্মত কি? মসজিদ কমিটি উক্ত জমি ফেরৎ দিতে বাধ্য কি?
প্রশ্ন (৩১/৭১) : স্বামীর উপর অভিযোগ এনে স্ত্রী তার স্বামীকে বিছানা থেকে পৃথক করে দিয়েছে। শরী‘আত অনুযায়ী স্ত্রী কি এরূপ করতে পারে? এক্ষেত্রে স্বামীর করণীয় কী?
প্রশ্ন (২০/৪৬০) : টিকিট ছাড়া রেল ভ্রমণ করলে গুনাহ হবে কি? ট্রেনে চলাচলকালে অনেক সময় টিকেট না থাকলে টিটিকে কিছু হাদিয়া দিলে যাওয়ার ব্যবস্থা হয়। এভাবে যাতায়াত করা জায়েয হবে কি?
প্রশ্ন (২০/১০০) : মানুষের শরীরে পা লাগলে সালাম করা ও চুম্বন করা যাবে কি? পশ্চিম দিকে পা রেখে ঘুমানো যাবে কি? জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৮/১৮) : খালি গায়ে ঘুমালে শয়তান শরীরে বসবাস করে মর্মে কোন দলীল আছে কি?
আরও
আরও
.