উত্তর : হারাম পশুর পেশাব পান করা হারাম। আর হারাম বস্ত্ত ঔষধ হ’তে পারে না। জনৈক ছাহাবী রাসূল (ছাঃ) কে ঔষধ হিসাবে মদ ব্যবহারের অনুমতি চাইলে তিনি বলেন, এটা কখনোই রোগের প্রতিষেধক নয়। বরং তা রোগ সৃষ্টিকারী (মুসলিম হা/১৯৮৪, মিশকাত হা/৩৬৪২)। তবে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি উক্ত পেশাব ব্যতীত রোগের কোন ঔষধ পাওয়া না যায়, তবে বাধ্যগত অবস্থায় তা গ্রহণ করা যাবে (আন‘আম ৬/১১৯)। রাসূল (ছাঃ) চুলকানী রোগের কারণে আব্দুর রহমান বিন ‘আউফ এবং যুবায়ের ইবনুল ‘আওয়াম (রাঃ)-কে সফরে রেশমের কাপড় পরিধান করার অনুমতি দিয়েছিলেন, যদিও তা পুরুষের জন্য হারাম (আবুদাঊদ হা/৪০৫৬, সনদ ছহীহ)।






প্রশ্ন (১৬/১৩৬): কোন ঘরে মক্কা-মদীনা কিংবা কোন মাযারের ছবি থাকলে সেই ঘরে ছালাত হবে কি?
প্রশ্ন (৩৮/১৯৮) : আলেমদের মুখে শুনা যায়, যারা রাসূল (ছাঃ) ও পুরুষ ও মহিলা ছাহাবীদের নামে নাম রাখে, তাদেরকে নাকি ক্বিয়ামতের দিন তাদের নামের ওয়াসীলায় আল্লাহ জান্নাত দিবেন। এ কথা কি সঠিক?
প্রশ্ন (৩১/৩১১) : ইজতিহাদে ভুল হ’লে যদি একটি নেকী হয়, তবে যেসমস্ত আলেম ভুল ইজতিহাদ করে হাদীছ বিরোধী আমল করে চলেছে তারা গোনাহগার হবে কি? - আব্দুল হালীম, মালদ্বীপ।
প্রশ্ন (৪/১২৪) : মায়ের মৃত্যুর পর তার সম্পদ সন্তানদের মাঝে কিভাবে বণ্টন করতে হবে?
প্রশ্ন (১৬/১৩৬) : বিধর্মীদের সাথে অংশীদারী ভিত্তিতে ব্যবসা করা যাবে কি?
প্রশ্ন (২১/৩৪১) : পালিত সন্তানের নিকটে আসল পিতা-মাতার পরিচয় গোপন রাখা জায়েয কি? পালিত সন্তান পালক না আসল পিতা-মাতার হক আদায় করবে? - -আব্দুস সালাম, সিরাজগঞ্জ।
প্রশ্ন (৩/৩৬৩) : বর্তমানে জেন্ডার ইকুইটির নামে নারী ও পুরুষের উত্তরাধিকারে সমান অধিকার দাবী করা হচ্ছে। অর্থাৎ পুরুষ যতটুকু সম্পদ পাবে, নারীকেও ততটুকু দিতে হবে। এ বিষয়ে ইসলামের বিধান কি?
প্রশ্ন (৩১/১৫১) : স্বামী মারা যাওয়ার পর সরকারী বিধি অনুযায়ী স্ত্রী যতদিন বাঁচবে পেনশন পাবে। কিন্তু ইসলামী নীতি অনুযায়ী ছেলে-মেয়েরাও পিতার সম্পদের হকদার হিসাবে উক্ত পেনশনের হকদার। এক্ষণে সন্তানদের মাঝে উক্ত পেনশন শরী‘আত মোতাবেক ভাগ করে দেওয়া মাতার জন্য আবশ্যক হবে কি? - -আযাদ সরকার, গঙ্গাচড়া, রংপুর।
প্রশ্ন (৩/৩২৩) : অভাবী জামাইকে শ্বশুর যাকাতের অর্থ দিতে পারবে কি?
প্রশ্ন (১৪/২৫৪) : কোন এক বাসায় মহিলারা একত্রিত হয়ে জুম‘আর খুৎবা প্রদান ও নিজেরা জামা‘আত করে ছালাত আদায় করতে পারে কি? - আব্দুল হামীদ, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২৬/২২৬) : বাসার ছোট শিশুরা প্রস্রাব করার পর পানি ব্যবহার করে না, যার ফলে তাদের কাপড়ে প্রস্রাব লেগে থাকে। এমতাবস্থায় শিশুদের কোলে নিলে আমার পোষাক বা শরীর কি নাপাক হয়ে যাবে? নাপাকি লেগেছে কি-না এ বিষয়ে নিশ্চিত না হ’লে বা কাপড় শুকনো থাকলে পবিত্রতার হুকুম কী?
প্রশ্ন (২৭/২৭): একটা কোম্পানীর মালিকের সাথে কর্মচারীর চুক্তি হয়েছে যে, তার মাসিক বেতন ১০ হাযার টাকা । কিন্তু সে যদি মাস শেষ হওয়ার ৫/১০ দিন আগেই বেতন গ্রহণ করতে চায়, তাহ’লে সে ৮ হাযার টাকা পাবে। এভাবে বেতনের চুক্তি করা জায়েয হবে কি?
আরও
আরও
.