উত্তর : উক্ত হাদীছটি তিরমিযীসহ বিভিন্ন হাদীছ গ্রন্থে বর্ণিত হয়েছে। এর ব্যাখ্যায় ছাহেবে মিরক্বাত বলেন, এই হাদীছের উদ্দেশ্য হ’ল মানুষকে সতর্ক করা যেন জমি, সম্পত্তি বা এর সাদৃশ্যপূর্ণ বিষয়গুলোতে এত ব্যস্ত হয়ে না পড়ে যে, তা আল্লাহ্র ইবাদত ও আখেরাতের কাজে বাধা সৃষ্টি করে (মিরক্বাত ৮/৩২৪২)। ত্বীবী বলেন, ‘তুমি জমি বা সম্পদে এত লিপ্ত হয়ে যাবে না যে, তা তোমাকে আল্লাহ্র স্মরণ ও ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়’। আল্লাহ বলেন, ‘(মসজিদ আবাদকারী) ঐ লোকগুলি হ’ল তারাই, যাদেরকে ব্যবসা-বাণিজ্য বা ক্রয়-বিক্রয় আল্লাহ্র স্মরণ থেকে এবং ছালাত কায়েম ও যাকাত প্রদান থেকে উদাসীন করতে পারে না’ (নূর ২৪/৩৭)।

অন্যদিকে, যদি কেউ সেই জমি বা ফসল নিজের প্রয়োজনের জন্য বা অন্য মুসলিমদের উপকারের জন্য চাষাবাদ করে এবং এর মাধ্যমে আল্লাহ্র সন্তুষ্টি অর্জন করে, তাহ’লে তার জন্য নেকী অব্যাহত থাকে। মুসলিমের বর্ণনামতে, যে কেউ বৃক্ষ রোপণ করে বা ফসল লাগায়, তার জন্য এটি ছাদাক্বা হবে ক্বিয়ামতের দিন পর্যন্ত এবং ছওয়াব চলবে যতক্ষণ সেই রোপণকৃত বৃক্ষের ফল বা ফসল খাওয়া হবে। এমনকি বৃক্ষ রোপণকারী মারা গেলেও অথবা মালিকানা অন্য কারো হাতে চলে গেলেও তার নেকী অব্যাহত থাকবে (ফাৎহুল বারী ৫/০৪)।

প্রশ্নকারী : শাকীল হোসাইন, ঢাকা।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (১৭/৫৭) : জনৈক ব্যক্তি হোম মেড কেক বিক্রি করেন। সেক্ষেত্রে বিবাহবার্ষিকী ও জন্মদিনের কেকেরও অর্ডার আসে। এক্ষণে এসব বিদ‘আতী দিবস পালনের জন্য অর্ডারকৃত কেক বিক্রি করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৯/২৩৯) : আমার সন্তান ৪২ দিনের মাথায় ইন্তেকাল করেছে। এক্ষণে সে কি জাহান্নামের শাস্তি থেকে মুক্ত থাকবে এবং হাদীছ অনুযায়ী পরকালে তার কারণে আল্লাহ তা‘আলা তার পিতা-মাতাকে জান্নাতে দিতে বাধ্য থাকবেন?
প্রশ্ন (৯/৮৯) : ফেরাঊন যখন নীল নদে পানিতে ডুবে যাচ্ছিল তখন জিব্রীল (আঃ) তার মুখে মাটি প্রবেশ করিয়েছিলেন যাতে সে কালেমা পড়ে আল্লাহর রহমত লাভ করতে না পারে। উক্ত ঘটনাটি কি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত? - -আব্দুল আহাদ, মধ্য নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (৩৭/২৭৭) : কোন প্রসূতি যদি রামাযানের কতিপয় ছিয়াম ভঙ্গ করে এবং পরবর্তী রামাযান আসার পূর্বে ক্বাযা আদায় করতে না পারে; পরবর্তী বছর সন্তানকে দুধপানের কারণে যদি তার আরো কিছু ছিয়াম ভঙ্গ হয় এবং রামাযান আসার পূর্বে ক্বাযা আদায় করতে না পারে, তাহ’লে তার করণীয় কী?
প্রশ্ন (৩১/৪৭১) : তারাবীহ ছালাতে প্রতি দুই রাক‘আত পরপর ছানা পড়তে হবে কি? - -মঈনুদ্দীন আহমাদ, নওহাটা, রাজশাহী।
প্রশ্ন (৩১/৪৩১) : মহিলাদের গার্মেন্টসে চাকুরী করা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (৩০/৩৯০) : লাশ কবরে নিয়ে যাওয়ার সময় চারজন ব্যক্তি খাটিয়া কাঁধে নেয়। রাস্তায় তারা কাঁধ পরিবর্তন করে এবং মুখে বলতে থাকে ‘আল্লাহ রাববী’ ‘মুহাম্মদ নাবী’। এরূপ বলা যায় কি?
প্রশ্ন (১/১৬১) : মাইয়েতকে গোসল দানকারী ব্যক্তির জন্য গোসল করা আবশ্যক কি? এছাড়া লাশের খাটিয়া বহন করলে ওযূ করতে হবে কি? - -মামূন, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২২/১৮২) : ‘হে আলী! তুমি ও তোমার অনুসারীরা জান্নাতবাসী হবে’ মর্মে বর্ণিত মারফূ‘ হাদীছটির সত্যতা সম্পর্কে জানতে চাই। - -রাকীবুল ইসলাম, সঊদী আরব।
প্রশ্ন (২৬/১৮৬) : ফরয গোসল করে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর গোসলের বিষয়ে সন্দেহ হ’লে অর্থাৎ শরীরের কিছু জায়গায় পানি পৌঁছেছে কি-না এই বিষয়ে সন্দেহ হ’লে কি শুধু ঐ অংশটি ধুতে হবে নাকি পুনরায় গোসল করতে হবে?
প্রশ্ন (১৭/৯৭) : ‘আমার প্রতি দরূদ পাঠের সংখ্যা যার যত বেশী হবে জান্নাতে তার তত বেশী স্ত্রী হবে’ মর্মে বর্ণিত হাদীছটির বিশুদ্ধতা জানতে চাই। - -মুহাম্মদ রফীকুল ইসলামমাকলাহাট, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (২/৪০২) : আমার স্বামী কথিত আহলে কুরআন মতাদর্শে বিশ্বাসী। তিনি মনে করেন যে, প্রত্যেক ওয়াক্তে ফরয ছালাত দু’রাক‘আত করে। তার মতে, প্রচলিত হাদীছগুলো গ্রহণযোগ্য নয়। এক্ষণে আমি কি তার সাথে সংসার করতে পারব?
আরও
আরও
.