উত্তর :  সহো সিজদা দিতে হবে না। কারণ চার রাক‘আত ছালাতেই সূরা ফাতেহার সাথে অন্য সূরা মিলানো যায়। তবে উত্তম হচ্ছে চার রাক‘আত বিশিষ্ট ছালাতের শেষ দুই রাক‘আতে সূরা না মিলানো। আবু ক্বাতাদাহ (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ) যোহরের ছালাতের প্রথম দুই রাক‘আতে সূরা ফাতেহা ও আরও দু’টি সূরা পাঠ করতেন। প্রথম রাক‘আতটি দীর্ঘ করতেন আর দ্বিতীয়টি সংক্ষিপ্ত করতেন। মাঝে মাঝে কিছু আয়াত ছাহাবীদের শোনাতেন। তিনি আছরের ছালাতেও সূরা ফাতেহা ও দু’টি সূরা পাঠ করতেন এবং প্রথম রাক‘আত দীর্ঘ করতেন। আবার ফজরের ছালাতের প্রথম রাক‘আত দীর্ঘ করতেন এবং দ্বিতীয় রাক‘আত সংক্ষিপ্ত করতেন (বুখারী হা/৭৫৯; মিশকাত হা/৮২৯)। আলী (রাঃ) থেকে বর্ণিত, তিনি নির্দেশ দিতেন বা উৎসাহ দিতেন যে, যোহর ও আছরের ছালাতে প্রথম দুই রাক‘আতে ইমামের পেছনে সূরা ফাতেহা ও আরো একটি সূরা পড়া হোক; আর শেষ দুই রাক‘আতে শুধু সূরা ফাতেহা পড়া হোক’ (বায়হাক্বী, সুনানুল কুবরা হা/২৯৩২; ইরওয়া হা/৫০৩-এর আলোচনা)। জাবের বিন আব্দুল্লাহ (রাঃ) বলেন, আমরা যোহর ও আছরের ছালাতে ইমামের পিছনে প্রথম দুই রাক‘আতে সূরা ফাতেহা ও অন্য একটি সূরা পড়তাম এবং শেষ দুই রাক‘আতে শুধু সূরা ফাতেহা পড়তাম (ইবনু মাজাহ হা/৮৪৩; ইরওয়া হা/৫০৬, সনদ ছহীহ)।

প্রশ্নকারী : আব্দুর রাকীব, শাহপরান গেইট, সিলেট।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (৩২/১৯২) : আমাকে নিজ যেলার বাইরে ১৫ দিনের একটি শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে। আমি কি সেখানে ছালাত ক্বছর করতে পারব, যেহেতু আমাকে চার দিনের অধিক অবস্থান করতে হবে? - -আমাতুল্লাহ মুনীরা, শ্যামলী, ঢাকা।
প্রশ্ন (৪/২০৪) : অনেক আলেমের মুখে শুনা যায়, সুন্নাত দুই প্রকার। মুওয়াক্কাদা ও গায়ের মুওয়াক্কাদা। সুন্নাতে মুওয়াক্কাদা আদায় না করলে গোনাহ হয়। এর সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১০/২৫০) : যে ব্যক্তি সব মুমিন পুরুষ ও মুমিন নারীর জন্য দো‘আ বা ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তাকে প্রতিটি মুমিন পুরুষ ও নারীর পরিবর্তে একটি করে নেকী দিবেন মর্মে বর্ণিত হাদীছটি ছহীহ কি?
প্রশ্ন (৩৫/৪৩৫) : রাসূল (ছাঃ) একজনের উপর আরেকজনের দর-দাম করতে নিষেধ করেছেন। কিন্তু বিভিন্ন স্থানে পণ্য নিলামে বা ডাকে বিক্রয়ের সময় একাধিক লোক দাম বলতে থাকে এবং যে সবচেয়ে বেশী বলে তার নিকটে পণ্যটি বিক্রিত হয়ে থাকে। এক্ষণে এ পদ্ধতি কি জায়েয হবে?
প্রশ্ন (২/২৮২) : বিবাহের পূর্বে অতীত সম্পর্কের কথা অস্বীকার করলেও পরে স্ত্রীর একাধিক অবৈধ সম্পর্কের অকাট্য প্রমাণ পান স্বামী। বর্তমানে স্ত্রী অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী হ’লেও স্বামীর আত্মমর্যাদা তা মেনে নিতে বাধা দিচ্ছে। এমতাবস্থায় শারঈ ও মানবিক দৃষ্টিকোণ থেকে স্বামীর করণীয় কী?
প্রশ্ন (২৩/৬৩) : জিনদের কেউ মারা গেলে তারাও কি মানুষের মত কবর দেয়? তারা কোথায় বাস করে? তারা কি তাদের রূপ পরিবর্তন করতে পারে?
প্রশ্ন (৩০/২৩০) : দাড়ি শেভ করা লোক ছালাতে ইমামতি করতে পারবে কী?
প্রশ্ন (১২/১৩২) : পাঞ্জাবী ও পায়জামা পরা কি সুন্নাত? এগুলো পরা যাবে কি?
প্রশ্ন (১/১৬১) : বিভিন্ন চাকুরীর আবেদনের ক্ষেত্রে কাগজপত্র সত্যায়িত করার প্রয়োজন হয়। কিন্তু সবসময় বিসিএস ক্যাডার পাওয়া যায় না। সেক্ষেত্রে কাগজে কোন প্রকার অনৈতিকতার আশ্রয় না নিয়ে কারো সিল বানিয়ে নিয়ে নকল স্বাক্ষর করে সত্যায়িত করা জায়েয হবে কি? - -নকীব হোসাইনবেরাইদ, ঢাকা।
প্রশ্ন (২০/২২০) : সূরা ফাতিহা এত বরকতময় যে এটি নাযিল হওয়ার সময় ইবলীসও কেঁদেছিল। উক্ত ঘটনা সঠিক কি?
প্রশ্ন (১১/৫১) : প্রসবকালীন অথবা গর্ভকালীন মৃত্যুবরণকারী মা শহীদের মর্যাদা পাবেন কি?
প্রশ্ন (৩৮/৩৯৮) : বিবাহ করেছি, কিন্তু দ্রুত সন্তান নিতে চাই না। তবে টেস্ট করে দেখি স্ত্রী গর্ভবতী। এক্ষণে গর্ভপাত করানো জায়েয হবে কি?
আরও
আরও
.