উত্তর : এমর্মে বর্ণিত হাদীছটি মুনকার ও যঈফ। বর্ণনাটি হ’ল- রাসূল (ছাঃ) একদা একটি যুদ্ধ থেকে ফিরে এসে ছাহাবায়ে কেরামকে বললেন, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে আসলাম। অতঃপর তাকে জিজ্ঞাসা করা হল বড় জিহাদ কি? তিনি বললেন, স্বীয় প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করা (বায়হাক্বী, সিলসিলা যঈফাহ হা/২৪৬০)। নিঃসন্দেহে নফসের বিরুদ্ধে জিহাদ অতীব কষ্টসাধ্য এবং সদা-সর্বদা মুমিনকে এ জিহাদে লিপ্ত থাকতে হয়। রাসূল (ছাঃ) বলেন, সর্বোত্তম জিহাদ হ’ল স্বীয় প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করা (ছহীহুল জামে‘ হা/১০৯৯)। তিনি বলেন, উত্তম জিহাদ হ’ল, যে আল্লাহর জন্য স্বীয় প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করে (ত্বাবারাণী, ছহীহাহ হা/১৪৯১)। তবে তা কখনোই কাফেরদের বিরুদ্ধে জিহাদের সাথে তুলনীয় নয়। কেননা ময়দানের মুজাহিদ নিহত হ’লে আল্লাহর নিকটে ‘শহীদ’ হিসাবে গণ্য হন। কিন্তু প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদকারী ব্যক্তি মারা গেলে শহীদ হিসাবে গণ্য হন না।






বিষয়সমূহ: দাওয়াত ও জিহাদ
প্রশ্ন (৩১/৩১১) : মহিলাদের উপর কখন হজ্জ ফরয হবে? স্বামীর নিকট দু’জনের খরচের সমপরিমাণ অর্থ থাকলে স্বামী-স্ত্রী উভয়ের উপর হজ্জ ফরয হবে কি?
প্রশ্ন (৪০/৪৪০) : মাসিক আত-তাহরীকের প্রশ্নোত্তর বিভাগে দেখলাম, মৃত ব্যক্তির শোক সংবাদ প্রচার করা জাহেলিয়াত। আবার অন্য পৃষ্ঠায় কয়েক জনের মৃত্যু সংবাদ দেওয়া আছে। এর ব্যাখ্যা জানতে চাই।
প্রশ্ন (১১/২৯১) : প্রতি মাসে দিন নির্দিষ্ট করে ছিয়াম পালন করায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (২৮/১০৮) : প্রসিদ্ধ ৬ টি কিতাবকে ‘ছিহাহ সিত্তাহ’ বলা যাবে কি? নামটির প্রচলনের কারণ কি? - -রোকনুযযামান, আজিজুল হক কলেজ, বগুড়া।
প্রশ্ন (১/৩৬১) : বাড়ীতে কাজের ঝামেলায় যোহরের ছালাত ও বাজারে বেচা-কেনার ভীড়ে আছরের ছালাত জামা‘আতে আদায় করা সম্ভব হয় না। এভাবে দুনিয়াবী কারণে নিয়মিত জামা‘আত ত্যাগ করলে গুনাহগার হ’তে হবে কি? - -যুবায়ের আলম, গ্রীণ রোড, ঢাকা।
প্রশ্ন (২৬/৪২৬) : কোন দোকানীকে ৫০,০০০/= (পঞ্চাশ হাযার) টাকা এই শর্তে কর্য দেয়া যাবে কি যে, প্রতি মাসে দাতাকে ৭০০ টাকার চাউল, ডাল, তেল ইত্যাদি দিবে?
প্রশ্ন (২৮/৪২৮) : আমরা জানি, মেঘের উপরে থাকে পজিটিভ চার্জ আর নীচে থাকে নেগেটিভ চার্জ। যেহেতু বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাই এই পজিটিভ চার্জ ও নেগেটিভ চার্জ পরস্পরের সংস্পর্শে আসলে উপর থেকে নীচের দিকে চার্জের নির্গমন ঘটে। এর ফলে শক্তির নিঃসরণ ঘটে, শব্দ হয় ও আলোর ঝলকানি সৃষ্টি হয়। কিন্তু হাদীছে (তিরমিযী হা/৩১১৭) এই শব্দকে ফেরেশতাদের হাকডাক বলা হয়েছে এবং বলা হয়েছে যে, এ হাকডাক দিয়েই মেঘমালাকে নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (২৭/৩৪৭) : হিংসা মানুষের সৎকর্মকে খেয়ে ফেলে, যেমন আগুন কাঠ খেয়ে ফেলে। এ হাদীছের সারমর্ম কী?
প্রশ্ন (২৬/১৪৬) : নিয়মিত ইস্তেগফার পাঠ দো‘আ কবুলের অন্যতম কারণ মর্মে ইমাম আহমাদ (রহঃ) এবং রুটি বিক্রেতার মধ্যে প্রসিদ্ধ একটি কাহিনী রয়েছে। এর সত্যতা আছে কি?
প্রশ্ন (৯/২৪৯) : আমাদের মসজিদের কিছু মুছল্লী মাঝে মাঝে ছালাতের পর বাড়ি ও দোকানে গিয়ে গিয়ে ছহীহ দ্বীনের দাওয়াত প্রদান করেন। যা তাবলীগ জামা‘আতে ভাইদের আমলের সাথে মিলে যায়। এক্ষণে এটি জায়েয হবে কি?
প্রশ্ন (৩৫/৪৭৫) : মানুষের শরীর থেকে প্রবাহিত রক্ত শরীর বা কাপড়ে লাগলে তা কি নাপাক গণ্য হবে? এ অবস্থায় ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৩৬/২৩৬) : আমার প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণ খামার আছে। সেখানে বর্তমানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের গরু আছে। কিন্তু এ থেকে আয়ের পরিমাণ অনেক কম। এক্ষণে আমি যাকাত বের করব কিভাবে?
আরও
আরও
.