উত্তর : কাফির-মুশরিকেরা নির্যাতিত হ’লে এবং আল্লাহর নিকট প্রার্থনা করলে তাদের দো‘আ কবুল হ’তে পারে। আল্লাহ বলেন, যিনি আর্তের আহবানে সাড়া দেন, যখন সে তাকে ডাকে এবং তার কষ্ট দূর করে দেন (নমল ২৭/৬২)। উক্ত আয়াতে মুসলিম ও অমুসলিমকে আলাদা করা হয়নি। যখন সমুদ্রের তরঙ্গ সমূহ তাদেরকে ঘনকালো মেঘপুঞ্জের ন্যায় আচ্ছাদিত করে, তখন তারা বিশুদ্ধচিত্তে আল্লাহকে ডাকতে থাকে। অতঃপর যখন তিনি তাদেরকে উদ্ধার করে স্থলভাগে পৌঁছেন দেন, তখন তাদের কেউ কেউ আল্লাহতে অবিশ্বাসী হয়। বস্ত্তত সত্য প্রত্যাখ্যানকারী ও অকৃতজ্ঞ ব্যক্তিই কেবল আমাদের নিদর্শন সমূহকে অস্বীকার করে থাকে (লোকমান ৩১/৩২)। রাসূল (ছাঃ) বলেন, তোমরা মাযলূমের বদ দো‘আ থেকে সতর্ক থাক। কারণ আল্লাহ ও মাযলূমের দো‘আর মাঝে কোন পর্দা থাকে না (বুখারী হা/১৪৯৬; মুসলিম হা/১৯)। শায়খুল ইসলাম ইবনু তায়মিয়াহ, ইবনুল ক্বাইয়িমসহ বিদ্বানগণ বলেন, কাফির, ফাসিক বা পাপাচারীও নির্যাতিত হ’লে এবং দো‘আ করলে তাদের দো‘আ কবুল হ’তে পারে (মাজমূ‘ ফাতাওয়া ১/২০৬; ইগাছাতুল লাহফান ১/২১৫)।

প্রশ্নকারী :আজমল, গাযীপুর।








বিষয়সমূহ: দো‘আ
প্রশ্ন (১/৩৬১) : মহিলাদের ব্যবহৃত সোনার যাকাত নিয়ে বিদ্বানদের মতভেদ রয়েছে জেনেছি। এক্ষেত্রে সঠিক ফয়ছালা কোনটি হবে? - -জান্নাতুল ফেরদৌস, ক্যান্টনমেন্ট কলেজ, যশোর।
প্রশ্ন (৩২/২৩২) : দুই জন মুছল্লী জামা‘আত শুরু করার পর আরেকজন যোগ দিলে ইমাম সামনে চলে যাবে, না মুক্তাদীরা পিছনে চলে আসবে? - -আব্দুল ওয়াকীল, মালদহ, ভারত।
প্রশ্ন (১/২০১) :শুক্রবারে সূরা কাহফ পাঠের ফযীলত কি? অন্যদিনে সূরাটি পাঠ করলে একই ফযীলত পাওয়া যাবে কি?
প্রশ্ন (১৯/৩৭৯) : ফরয গোসলের পূর্বে কৃত ওযূতে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২৫/৩০৫) : ফজরের ফরয ছালাতের পর যিকির-আযকারের নেকী পেতে চাই। কিন্তু শহরের মসজিদগুলি ফজরের ছালাতের পরপরই বন্ধ করে দেওয়া হয়। এক্ষণে উক্ত ইবাদত করার উপায় কি? এছাড়া সুন্নাত ছালাতের ৩য় বা ৪র্থ রাক‘আতে সূরা মিলাতে হবে কি? - -আব্দুল্লাহ যামান, দিনাজপুর।
প্রশ্ন (১৭/২৫৭) : পাঞ্জাবী হিন্দুদের পোষাক, শার্ট-প্যান্ট-কোট-টাই ইহূদী-খৃষ্টানদের, জুববা বা তোপ সঊদীদের জাতীয় পোষাক। এক্ষণে সুন্নাতী পোষাক বলে নির্দিষ্ট কোন পোষাক আছে কি?
প্রশ্ন (১৩/২৫৩) : জান্নাতের নীচে যে নহরসমূহ প্রবাহিত রয়েছে, সেসব কিসের?
প্রশ্ন (৫/৩২৫) : মাসিক আত-তাহরীক অক্টোবর’০৬ সংখ্যায় বলা হয়েছে যুল কিফল বনী ইসরাঈলের একজন সৎকর্মশীল ব্যক্তি ছিলেন। ‘পবিত্র কুরআনে বর্ণিত ২৫জন নবীর কাহিনী’তে বলা হচ্ছে তিনি একজন নবী ছিলেন। কোনটি সঠিক? দলীল ভিত্তিক জবাব দানে বাধিত করবেন।
প্রশ্ন (৮/৮৮) : কোন মেয়ে পূর্ণ পর্দার বিধান পালন করে তার স্বামীর সাথে গার্মেন্টসের দোকান দিয়ে একত্রে ব্যবসা করতে পারবে কি?
প্রশ্ন (২৭/২৬৭) : কোন নারী কি রামাযান মাসে অধিক ইবাদত পালনের জন্য স্বামী থেকে আলাদা থাকতে পারবে?
প্রশ্ন (৪/৪৪) : আয়েশা (রাঃ) বলেন, একদা এক চাঁদনী রাত্রে যখন রাসূলুল্লাহ (ছাঃ)-এর মাথা আমার কোলে ছিল, তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল (ছাঃ)! আকাশে যে পরিমাণ নক্ষত্র আছে সেই পরিমাণ কারো নেকী হবে কি? তিনি উত্তরে বলেন, ওমরের নেকী এই পরিমাণ। আমি বললাম, তাহ’লে আবুবকরের নেকী কোথায়? তখন তিনি বললেন, ওমরের সমস্ত নেকী আবুবকরের একটি নেকীর সমান (রাযীন)। উক্ত হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (৩৫/১১৫) : পাত্রের পিতা-মাতা উভয়ে মৃত। অভিভাবক হওয়ার মত কেউ নেই। এক্ষণে পাত্রীর পিতা-মাতার সম্মতি ও ব্যবস্থাপনায় বিবাহ সম্পন্ন করা যাবে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।
আরও
আরও
.