উত্তর : অর্থ ইচ্ছামত খরচ করা বা অপচয় করা যাবে না। বরং আয়-ব্যয় দু’টিই হালাল পথে ও ইসলামের নির্দেশিত পথে খরচ করতে হবে। কেননা ক্বিয়ামতের দিন আল্লাহর দেওয়া প্রতিটি নে‘মত সম্পর্কে জিজ্ঞাসিত হ’তে হবে (তাকাছুর ৪; তিরমিযী হা/২৪১৭; মিশকাত হা/৫১৯৭)।

ইসলামে অপচয় ও বিলাসিতা অত্যন্ত নিন্দনীয়। কেননা ভোগ-বিলাস ব্যক্তিকে আরাম-আয়েশ ও কর্মহীনতায় উৎসাহিত করে। পূর্ববর্তী লোকেরা বিলাসিতার কারণে ধ্বংস হয়ে গেছে (আন‘আম ৬/১৪১; আ‘রাফ ৭/৩১; বনু ইস্রাঈল ১৭/১৬, ২৭)। তবে আল্লাহ প্রদত্ত নে‘মতের যথাযথ শুকরিয়া আদায়ের স্বার্থে প্রয়োজনীয় খাতে অবশ্যই ব্যয় করতে হবে। রাসূল (ছাঃ) বলেন, আল্লাহ তাঁর বান্দার উপরে তাঁর দেওয়া নে‘মতের নমুনা দেখতে ভালবাসেন’ (তিরমিযী হা/২৮১৯; আহমাদ হা/১৯৯৪১; মিশকাত হা/৪৩৫০, ৪৩৭৯)। এজন্য সর্বদা মধ্যমপন্থা অবলম্বন করতে হবে। যেমন প্রয়োজনাতিরিক্ত খরচ করা যাবে না, তেমনি কৃপণতাও করা যাবে না (ফুরক্বান ২৫/৬৭)।

প্রশ্নকারী : রাজিবুল ইসলাম, বদরগঞ্জ, চুয়াডাঙ্গা।







বিষয়সমূহ: অর্থনীতি
প্রশ্ন (২৮/১০৮) : একজন মহিলা প্রায় ১০ বছর স্বামীর সাথে সংসার করার পর জীবিকার উদ্দেশ্যে প্রায় দুই বছর বিদেশে ছিল। বিদেশ থেকে আসার পর সে স্বামীর সাথে রাত্রি যাপন করেনি। অতঃপর সে সরকারী নিয়মে স্বামীর কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় এবং লেটার পাঠানোর পরপরই (কোন বিরতি না দিয়ে) অন্যত্র বিয়ে করে। প্রশ্ন হ’ল, তার ও তার স্বামীর মাঝে কি বিচ্ছেদ হয়ে গেছে? আর তার দ্বিতীয় বিয়েটি কি শুদ্ধ হয়েছে?
প্রশ্ন (৩৫/৩১৫) : পবিত্র কুরআনের হাফেযদেরকে ক্বিয়ামতের দিন যখন কুরআন পড়তে বলা হবে, তখন পড়তে পড়তে ভুলে গেলে কোন করণীয় থাকবে কি? না ফেরেশতাগণ বলে দিবেন?
প্রশ্ন (৪০/৮০) : তাসবীহ আঙ্গুলে গণনার ক্ষেত্রে প্রতি দাগে দাগে ১টি করে তাসবীহ গণনা করা কি সুন্নাত? না আঙ্গুলে যেভাবে ইচ্ছা গণনা করা যাবে?
প্রশ্ন (২২/৪৬২) : প্রখ্যাত বিদ্বান ইমাম সুয়ূতী বর্ণনা করেন- ইমাম আবু হানীফা ৪০ বছর এশার ওযূ দিয়ে ফজরের ছালাত আদায় করেছেন (তাবয়ীজুস ছহীফাহ) এবং আব্দুল হক মুহাদ্দিছ দেহলভী (তাকমীলুল ঈমান) লিখেছেন আবু হানীফা ১০০ বার স্বপ্নে আল্লাহকে দেখেছেন। এর সত্যতা আছে কি? - -নযরুল ইসলাম, যাত্রাবাড়ী, ঢাকা।
প্রশ্ন (৪/৩২৪) : ‘এক সময় আসবে যখন এই উম্মত ছালাতকে হত্যা করবে’ মর্মে বর্ণিত হাদীছটির বিশুদ্ধতা জানতে চাই।
প্রশ্ন (১৮/১৩৮) : জান্নাতে আদম ও হাওয়া (আঃ)-এর ভাষা কী ছিল? - -আতীকুল ইসলামনওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (১৭/৪১৭) : পবিত্র কুরআনে স্বামী ও স্ত্রীকে পরস্পরের পোষাক বলে আখ্যায়িত করা হয়েছে। এর ব্যাখ্যা কি?
প্রশ্ন (৩৯/৭৯) : বর্তমানে অনেকে পরীক্ষার প্র্যাকটিক্যাল খাতা অর্থের বিনিময়ে অন্য কারো মাধ্যমে করিয়ে নিয়ে নিজের নামে জমা দিচ্ছে। এভাবে প্রতারণা করা এবং প্রতারণায় সহযোগিতা করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩১/৩৫১) : বিভিন্ন মসজিদে মাগরিবের ছালাতের পর হালক্বায়ে যিকরের আয়োজন করা হয়। হালক্বায়ে যিকর অর্থ কী? এটা কি সুন্নাত সম্মত?
প্রশ্ন (৪০/৩২০) : জনৈক ব্যক্তি বলেন, হযরত খাদীজা (রাঃ) এবং ফাতিমা (রাঃ)-এর জানাযা পড়া হয়নি। এর সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৭/৩৫৭) : আমার শ্বশুর হানাফী মাযহাবের মানুষ। আমি তাদের অনুসরণ না করলে তিনি সম্পর্ক ছিন্ন করবেন। এখন আমার জন্য করণীয় কী?
প্রশ্ন (২১/৩৪১) : নারীদের জন্য দাওয়াতী কাজের বিধান কি? তারা ঘরের বাইরে শিক্ষা বা দাওয়াতী কাজে যেতে পারবে কি?
আরও
আরও
.