উত্তর : ইমাম ও মুক্তাদী উভয়েই ‘সামি‘আল্লা-হু লিমান হামিদাহ’ ও ‘আল্লা-হুম্মা রববানা লাকাল হামদ...’ বলবে। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা ছালাত আদায় কর, যেভাবে আমাকে ছালাত আদায় করতে দেখছ’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/৬৮৩)। অন্য বর্ণনায় এসেছে, ইমাম নির্ধারণ করা হয় তাকে অনুসরণ করার জন্য (বুখারী, মুসলিম, মিশকাত হা/১১৩৯)। অত্র হাদীছদ্বয় প্রমাণ করে যে, ইমাম ও মুক্তাদী সকলেই ‘সামি‘আল্লাহু লিমান হামিদাহ’ বলতে পারে (বিস্তারিত দ্রঃ মির‘আত ৩/১৮৯ ‘রুকূ’ অনুচ্ছেদ)। অবশ্য শায়খ ঊছায়মীন ও বিন বাযসহ কতিপয় বিদ্বানের অভিমত হ’ল ইমাম ‘সামি‘আল্লাহ’ এবং ‘রববানা....’ ঊভয়টি বলবে। আর মুক্তাদী কেবল ‘রববানা লাকাল হামদ’ বললেই যথেষ্ট হবে (ঊছায়মীন, লিকাউল বাবিল মাফতুহ ৩২০/১; আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ২৭/৯৩-৯৪)। তবে উভয়ের জন্য দু’টি বাক্য বলার বিষয়টিই ছহীহ হাদীছের অধিক নিকটবর্তী (ফিক্বহুস সুন্নাহ ১/১৬২; আলবানী, ছিফাতু ছালাতিন্নবী ১৩৫ পৃ.; ছালাতুর রাসূল ১০৫ পৃ.)।

প্রশ্নকারী : রবীউল আহসান, নন্দীগ্রাম, বগুড়া।







প্রশ্নঃ (১০/১৭০) : ‘তোমরা কম সম্পদ ও অধিক সন্তান হতে আল্লাহর কাছে পানাহ চাও’ এ হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (৯/১৬৯) : হরতাল, ধর্মঘট, অবরোধ ইসলামের দৃষ্টিতে বৈধ কি? কিছু ইসলামী সংগঠন বলছে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এরূপ জিহাদ ব্যতীত অন্য কোন পথ খোলা নেই। এক্ষেত্রে শরী‘আতের বিধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৫/১৬৫) : শুনেছি মানুষের রক্ত ভক্ষণ হারাম। কিন্তু আমার দাতে সমস্যা থাকায় মাঝে মাঝে রক্ত বের হয়ে খাবারের সাথে ভিতরে চলে যায়। এটা হারাম ভক্ষণের শামিল হবে কি? - -রাজীবুল ইসলাম, চুয়াডাঙ্গা।
প্রশ্ন (২৩/৩৪৩) : আমাদের মসজিদের ইমাম তাবীয লিখেন, গণকের কাজ করেন এবং নতুন বাড়ি বন্ধ করার জন্য আগুন জ্বালিয়ে বাড়ির কোণায় কোণায় আযানের কতিপয় বাক্য উচ্চারণ করেন। উক্ত ইমামের পিছনে ছালাত পড়া জায়েয হবে কি? তার ব্যাপারে মসজিদ কমিটির করণীয় কি?
প্রশ্ন (৪০/১২০) : মহিলা ও পুরুষের কাফনের কাপড়ের সংখ্যায় কোন পার্থক্য আছে কি? - -শফীক, সাপাহার, নওগাঁ।
প্রশ্ন (১২/৩৭২) : ‘আখেরী চাহারশম্বা’ কাকে বলে। শরী‘আতে এ দিবসে কোন আনুষ্ঠানিকতা আছে কি?
প্রশ্ন (৩/১৬৩) : ছালাতের ভিতরে রাক‘আত সংখ্যা নিয়ে সন্দেহ হ’লে যেমন একবার মনে হচ্ছে পূর্ণ হয়েছে, আরেকবার মনে হচ্ছে এক রাক‘আত কম হয়েছে। পরক্ষণেই পূর্ণ হয়েছে মনে হ’লে করণীয় কি?
প্রশ্ন (১৩/৩৩৩) মসজিদের চারিদিকে ঘোড়ার ছবিযুক্ত টাইলস লাগানো হয়েছে। এক্ষণে উক্ত মসজিদে ছালাত হবে কি? এক্ষেত্রে করণীয় কি?
প্রশ্ন (১৯/৪১৯) : আমাদের পাশে একদল যুবক-যুবতী প্রতিদিন রাতে অসামাজিক কর্মকান্ড করে। আমাদের কিছু দ্বীনী ভাই তাদেরকে পিটিয়ে তাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এটা ঠিক হবে কি? - -গালিব, নূর আহমাদ রোড, চট্টগ্রাম।
প্রশ্ন (২৪/৬৪) : সকাল বেলার যিকরগুলো ফজরের ছালাতের পূর্বে বা ছালাতের পর হাঁটাহাঁটির সময় করা যাবে কি? অনুরূপভাবে সন্ধ্যার যিকরগুলো বাদ এশা করা যাবে কি?
প্রশ্ন (৩২/৪৭২) : স্ত্রীকে কেবলমাত্র ভয় দেখানোর নিয়তে মেসেজে ৩ তালাক লিখলে তা তালাক হিসাবে গণ্য হবে কি? তালাক হয়ে গেলে পুনরায় একত্রিত হওয়ার উপায় কি?
প্রশ্ন (২৮/১৪৮) : কোন কারণে ইচ্ছাকৃতভাবে গর্ভের সন্তান নষ্ট করলে এই পাপ থেকে মুক্তির জন্য কোন আমল বা করণীয় আছে কি?
আরও
আরও
.