উত্তর : ‘মুহাম্মাদ আবুল কাসেম’ একত্রে রাখা যাবে না (তিরমিযী হা/২৮৪১, মিশকাত হা/৪৭৬৯)। উক্ত নাম রাখা যাবে বিষয়ে হযরত আলী (রাঃ) কর্তৃক বর্ণিত হাদীছটি ছিল তাঁর জন্য ‘খাছ’ (তিরমিযী হা/২৮৪৩)। শুধু ‘মুহাম্মাদ’ রাখা যাবে। কিন্তু শুধু ‘আবুল কাসেম’ রাখা যাবে না। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, তোমরা আমার নামে নাম রাখো। কিন্তু আমার উপনামে নাম রেখো না’ (মুত্তাফাক্ব ‘আলাইহ, মিশকাত হা/৪৭৫০)। উক্ত হাদীছটি জানার পর উমাইয়া খলীফা মারওয়ান ইবনুল হাকাম (৬৪-৬৫ হিঃ) তাঁর পুত্রের ‘কাসেম’ নাম পরিবর্তন করে ‘আব্দুল মালেক’ রাখেন। যিনি তাঁর পরে বিখ্যাত খলীফা হন (নববী, শরহ মুসলিম হা/২১৩১-এর আলোচনা দ্রঃ, ‘শিষ্টাচারসমূহ’ অধ্যায়)। ইমাম শাফেঈ (রহঃ) বলেন, কারো উপনাম আবুল কাসেম রাখা বৈধ নয়, তার নাম ‘মুহাম্মাদ’ হৌক বা অন্য কিছু হৌক’ (বায়হাক্বী হা/১৯১১০)। শায়খ আলবানী বিস্তারিত আলোচনার পর বলেন, উক্ত উপনাম না রাখার ব্যাপারে স্পষ্ট এবং ছহীহ হাদীছ সমূহের আলোকে আমি এ ব্যাপারে নিঃসন্দেহ যে, সঠিক কথা হ’ল ‘আবুল কাসেম’ উপনামটি না রাখা (المنع مطلقاً)। তার নাম ‘মুহাম্মাদ’ হৌক বা না হৌক (ছহীহাহ হা/২৯৪৬-এর আলোচনা দ্রষ্টব্য)।

[সংশোধনী : আত-তাহরীক ১২ বর্ষ সেপ্টেম্বর ২০০৯ ১০/৪৫০ নং প্রশ্নোত্তরে ‘শুধু আবুল কাসেম রাখা যাবে’ বলা হয়েছিল। এক্ষণে উক্ত নাম রাখা হ’তে বিরত থাকা কর্তব্য হবে] 






প্রশ্ন (১/১২১) : ওয়ালীমায় ছেলেকে মেয়ে পক্ষ বা বিবাহের দিন বরযাত্রীদের জন্য খাবার ব্যবস্থাপনায় ছেলে পক্ষ মেয়ে পক্ষকে সহযোগিতা করতে পারবে কি?
প্রশ্ন (২৯/২২৯) : অবহেলাবশতঃ গত তিনবছর রামাযানের ছিয়াম পালন থেকে বিরত ছিলাম। এক্ষণে বোধোদয় হওয়ার পর আমার করণীয় কি?
প্রশ্ন (২০/৪৬০) : আমি খুব সামান্য বেতনের চাকুরী করি, যা দিয়ে স্ত্রীর ভরণ পোষণ সম্ভব নয়। অথচ আমার পিতা-মাতা আমাকে বিবাহ দিতে চান। এক্ষণে আমার করণীয় কি? - -মীযানুর রহমান, পীরগঞ্জ, ঠাকুরগাঁও।
ওমর (রাঃ)-এর একটি ভাষণ - মুসাম্মাৎ শারমিন আখতার
প্রশ্ন (২২/১৪২) : সোনার ব্যবসার নাম করে বিভিন্ন জনের নিকট ২২০০০০ টাকা বিনিয়োগ করা হচ্ছে। এই শর্তে যে, মাসিক ৪৬০০০ টাকা করে ১০ মাস প্রদান করে ৪৬০০০০/= টাকা লভ্যাংশ সহ মূল টাকা পরিশোধ করা হবে। এই ব্যবসা কি জায়েয ?
প্রশ্ন (৩৭/২৩৭) : আমাদের মসজিদের মুতাওয়াল্লী ছাহেব নিজেকে ‘আমেলীন দাবী করে যাকাতের ৮ ভাগের ১ ভাগ গ্রহণ করেন। অথচ তাকে কেউ নিয়োগ দেয়নি। এক্ষণে আমেলীন কাকে বলে, তাকে নিয়োগ দিবে কে এবং তার কাজ কি?
প্রশ্ন (৩৩/৩৫৩) : নিজের অজান্তে ব্যক্তি কোন শিরক করে ফেললে তার জন্য ক্ষমা পাওয়ার কোন সুযোগ আছে কি?
প্রশ্ন (৫/৫): মসজিদের ডান পাশে আল্লাহ এবং বাম পাশে মুহাম্মাদ কেন লিখা যাবে না? দলীল সহ জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২২/৪৬২) : আমার এক আত্মীয় মারা যাওয়ার সময় এমন এক অছিয়ত করে গেছেন, যা পূরণ করতে তার রেখে যাওয়া সব সম্পদ লাগবে। এমতাবস্থায় করণীয় কী?
প্রশ্ন (১৮/৪১৮) : একাকী ঘরের মধ্যে কোন ব্যক্তি কিংবা স্বামী-স্ত্রী দীর্ঘ সময় সতর উন্মুক্ত অবস্থায় যদি থাকে তবে তা জায়েয হবে কি?
প্রশ্ন ২৩/২৩) : যদি কোন এলাকায় ছহীহ আক্বীদাভিত্তিক কোন মসজিদ না থাকে, কিন্তু সেখানে শিরক ও বিদ‘আত মিশ্রিত মসজিদ বিদ্যমান থাকে, তাহ’লে ছহীহ আকীবদার ভিত্তিতে একটি মসজিদ নির্মাণের জন্য কি যাকাতের অর্থ ব্যয় করা যাবে?
প্রশ্ন (৩৪/১১৪) : লওহে মাহফূয সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
আরও
আরও
.