উত্তর : শায়খ আলবানী (রহঃ) হাদীছটিকে মওকূফ হিসাবে হাসান বলেছেন। কারণ এ ব্যাপারে এক ডজনের অধিক ছাহাবী ও তাবেঈ থেকে বর্ণনা এসেছে (ইরওয়া হা/৫০০-এর আলোচনা দ্রষ্টব্য)। তবে এটি আলবানী (রহঃ)-এর ব্যক্তিগত গবেষণা। আর পূর্ববর্তী ও পরবর্তী বহু বিদ্বান উক্ত মর্মে বর্ণিত হাদীছগুলোর সনদকে যঈফ বলেছেন এবং সরাসরি ছহীহ হাদীছের বিরোধী হওয়ায় প্রত্যাখ্যান করেছেন। অতএব একাকী বা ইমামের পিছনে ছালাত আদায়কালে মুক্তাদী সর্বাবস্থায় সূরা ফাতিহা তেলাওয়াত করবে (ইবনু হাজার, ফাৎহুল বারী ২/২৪২; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১১/২৪৩-২৪৪; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৬/৩৮৭)।

প্রশ্নকারী : যিয়াউল হক শাহীন, শান্তিবাগ, ঢাকা।








বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (১৯/৩৭৯) : ফরয গোসলের পূর্বে কৃত ওযূতে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (১৯/৩৩৯) : পিঁপড়া মারার ব্যাপারে শারঈ বিধান কি?
প্রশ্ন (৩৭/১৯৭) : অনেকেই অধিক লাভের আশায় গরু মোটাতাজা করার জন্য ঘাস, খৈল, ভূসি, কুড়া ও ভুট্টার সঙ্গে ব্রয়লার মুরগীর খাদ্য খাওয়ায়। এভাবে গরুর ওযন বাড়ানোর জন্য খাবার খাওয়ানো জায়েয হবে কি?
প্রশ্ন (২১/১৮১) : ১৯৭১ সালে নিহত মুক্তিযোদ্ধাদের স্মরণে মসজিদের ভিতরে পৃথক রংয়ের খুঁটি তৈরী করা এবং তাদের জন্য নিয়মিতভাবে সূরা ইয়াসীন পাঠ করা যাবে কি? - -তাহসীন আল-মাহী, খুলনা বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন (১৪/১৩৪) : আমরা দুই ভাই ও এক বোন। পিতা মারা যাওয়ার পর মা যে পেনশন পান, তা দিয়ে নিজের যাবতীয় খরচ করার পরও কিছু টাকা অবশিষ্ট থাকে। মা সেই অবশিষ্ট টাকা আমার ভাইদের বা তাদের সন্তানদের না দিয়ে শুধুমাত্র আমাকে (মেয়ে) ও আমার সন্তানদেরকে দিয়ে থাকেন। এক্ষেত্রে আমার মা ও আমি কি গোনাহগার হব?
প্রশ্ন (১২/১৩২) : আমি অল্প বেতনে কোম্পানীর মার্কেটিং বিভাগে চাকুরী করি। অফিস আমাকে দুপুরের খাবার ও যানবাহনের জন্য কিছু টাকা দেয়। আমি তা বাঁচানোর জন্য বিভিন্ন সময় হেঁটে যাওয়া-আসা করি এবং দুপুরের খাবার না খেয়ে টাকাটা জমিয়ে রাখি। এটা সঠিক হচ্ছে কি?
প্রশ্ন (২১/৪৬১) : জুম‘আর দিন দো‘আ কবুলের সময় কখন? খুৎবার সময় চুপে চুপে দো‘আ করা যাবে কি?
প্রশ্ন (১৩/৩৩৩) : হাদীছে এসেছে করযে হাসানা প্রদানকরলে ঋণ দানের চেয়েও বেশী নেকী লাভ হয়। কিন্তু ব্যবসার টাকা বাকী রাখলে তার জন্য কি করযে হাসানার ছওয়াব পাওয়া যাবে?যেহেতু পণ্য বাকী দেওয়া করয দেওয়ার মতই।
প্রশ্ন (৯/৩২৯) : একজন গৃহ শিক্ষকের কাছে মাসে ৬০০ টাকার চুক্তিতে ২৪ দিন প্রাইভেট পড়ি। তিনি তার নিজের বিভিন্ন ব্যস্ততার কারণে ১৮ দিন প্রাইভেট পড়িয়েছেন। এক্ষণে ৬০০ টাকা নেয়া তার জন্য জায়েয হবে কি?
প্রশ্ন (১৮/৪১৮) : অনেক সময় কোন ছেলে কোন মেয়েকে পসন্দ করে কিন্তু পিতা-মাতা রাযী থাকেন না। এ সময় করণীয় কী?
প্রশ্ন (১৬/৯৬) : ওমর (রাঃ) মেয়েদের মোহরানা নির্ধারণ করে দিলে জনৈক মহিলা তার বিরোধিতা করেছিলেন মর্মে যে ঘটনা প্রচলিত আছে তার প্রমাণ জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৫/২৩৫) : লেপের মধ্যে হাঁটুর উপর কাপড় উঠে গেলে অথবা অন্য কোন সময় হাঁটুর উপর কাপড় উঠলে ওযূ নষ্ট হবে কি?
আরও
আরও
.