উত্তর : ভাই তার বোনকে বয়োজ্যেষ্ঠ হিসাবে শাসন বা নছীহত করতে পারবে। বিশেষত পিতা-মাতার অবর্তমানে বা তাদের অনুমতিক্রমে ভাই তার বোনকে আদব শিক্ষা দেওয়ার জন্য শাসন করতে পারে (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ১০/২১-২২)। উল্লেখ্য যে, শাসনের নামে শারীরিক নির্যাতন করা ইসলামের আদর্শ নয়। মু‘আবিয়া ইবনুল হাকাম আস-সুলামী বলেন, ‘আমার পিতা-মাতা রাসূল (ছাঃ)-এর জন্যে উৎসর্গীত হৌন! তাঁর চেয়ে এত চমৎকার কোন শিক্ষক আমি তাঁর পূর্বে বা পরে দেখিনি। তিনি আমাকে ধমক দেননি, প্রহার করেননি এবং গালি বা বকাবকিও করেননি (মুসলিম হা/৫৩৭; মিশকাত হা/৯৭৮)। শিশুদের মৌলিক আদব বা শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য পিতা-মাতা, শিক্ষক-শিক্ষিকা বা গুরুজনরা মৃদু প্রহার বা দৈহিক শাস্তি দিতে পারেন। তবে সেটা যেন যুলুমের পর্যায়ে না যায় কিংবা শিশু যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যাপারে সতর্ক থাকা আবশ্যক (বুখারী হা/৬৮৪৯)।

প্রশ্নকারী : ফাহীম, বগুড়া।








বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (২৯/৩০৯) : ক্যান্সার, ডায়বেটিস ইত্যাদি দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে অর্থের অভাবে চিকিৎসা করতে না পেরে কোন রোগী মারা গেলে তিনি শহীদের মর্যাদা পাবেন কি?
প্রশ্ন (৮/৪০৮) : যে ব্যক্তি ছিয়াম না রেখে ইফতার করে সে কি ছিয়ামের নেকী পায়? ঢাকায় অনেকে এভাবে শুধু ইফতার করে। এক ইমামকে জিজ্ঞেস করলে বলেন, এ ধরনের ব্যক্তি ইফতারে শরীক হলে ছিয়ামের নেকী পাবে। উক্ত জবাব কি সঠিক?
প্রশ্ন (৩৩/৭৩) : ঈদের তাকবীর হিসাবে যে দো‘আগুলি পাঠ করা হয় তার কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (৩৭/১৯৭) : বড় দিন উপলক্ষ্যে আমার কোম্পানীর খৃষ্টান মালিক বেশ কিছু হালাল প্যাকেটজাত খাবার উপহার দিয়েছে। এক্ষণে সেগুলি আমি খেতে পারব কি? না পারলে করণীয় কি?
প্রশ্ন (২২/৩০২) : আমি জনৈক হিন্দুর নিকট থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলাম। কিন্তু ঐ ব্যক্তিকে বা তার কোন ওয়ারিছকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (১/৩২১) : সন্তানের নাম আবুল ক্বাসেম রাখা যাবে কি?
প্রশ্ন (১১/১৩১) : ছালাতের সময় ব্যক্তির ছায়া দেখা গেলে তাতে ছালাতের কোন ক্ষতি হবে কি?
প্রশ্ন (২৬/২৬) : ঈদুল আযহার দিন ছিয়াম পালনে শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (১২/১২) : মৃত ব্যক্তির সম্পদ কখন বণ্টন করতে হবে? এ ব্যাপারে শারঈ কোন নির্দেশনা আছে কি?
প্রশ্ন (২৭/৩৮৭) : জনৈক আলেম বলেন পুরুষরা হলুদ কাপড় পরিধান করতে পারবে না। কিন্তু লাল কাপড় পরিধান করতে পারবে। এর সত্যতা জানতে চাই। - -আব্দুর রহমান উসামা, দক্ষিণপাড়া, গফরগাঁও, ময়মনসিংহ।
প্রশ্ন (২৭/৪২৭) : বন্ধক গ্রহীতা বন্ধকী জমি ও তার ফসল ভোগ করতে পারবে কি?
প্রশ্ন (১৯/৩৩৯) : ইমাম ফখরুদ্দীন রাযী কে ছিলেন? জনৈক বক্তা বলেন, ইবনু তায়মিয়াহ (রহঃ) তাকে কাফের ঘোষণা করেছিলেন। এ কথার সত্যতা আছে কি?
আরও
আরও
.