উত্তর : হাফহাতা গেঞ্জি পরে ছালাত আদায় করলে ছালাত হয়ে যাবে। কেননা এতে দু’কাঁধ ঢাকা থাকে। কিন্তু স্যান্ডো গেঞ্জি পরে ছালাত আদায় জায়েয নয়। কারণ এতে দু’কাঁধ আলগা থাকে। রাসূল (ছাঃ) বলেছেন যে, কোন ব্যক্তি যেন এমন এক কাপড়ে ছালাত আদায় না করে যাতে কাপড়ের কিছু অংশ তার দু’কাঁধের উপর না থাকে (বুখারী হা/৩৫৯; মুসলিম হা/৫১৬)।

 






প্রশ্ন (১৮/১৮) : আমি বড় অঙ্কের টাকা ঋণ নিতে চাই। পিতাকে যদি বলি, আমি ঋণ পরিশোধের আগেই মারা গেলে আপনি আপনার সম্পত্তি থেকে আমার ঋণ পরিশোধ করে দিবেন এবং তিনি আমার মৃত্যুর পর তা পরিশোধ করেন, তাহ’লে কি এটাকে আমার প্রতি উপহার হিসাবে গণ্য করা হবে? সেক্ষেত্রে কি তিনি অন্য ভাই-বোনদেরও সমপরিমাণ অর্থ দিতে বাধ্য? নাকি আমার ঋণ পরিশোধের কারণে তাদের প্রতি যুলুম করা হবে?
প্রশ্ন (৪/৪০৪) : সূরা ইখলাছ একবার পড়লে পবিত্র কুরআন একবার খতম করার ছওয়াব পাওয়া যায়। উক্ত মর্মে ছহীহ হাদীছ আছে কি? সূরা ইখলাছের ফযীলত সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন (৩৫/৩৫৫) : জনৈক বক্তা বলেন, কোন ব্যক্তি ছিয়াম পালন করতে সক্ষম না হ’লে তাকে ফিদইয়া দিতে হবে না। কারণ সূরা বাক্বারাহ ১৮৫ নং আয়াতটি রহিত হয়ে গেছে। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (৩১/২৩১) : জানাযার ছালাত একদিকে সালাম বা দুই দিকে সালাম ফিরানো উভয়টিই সঠিক কি?
প্রশ্ন (২২/৩৪২) : কোন কাফের-মুশরিক বা হিন্দুদের অর্থ আত্মসাৎ করা যাবে কি?
প্রশ্ন (৩৬/১১৬) : দাঁড়িয়ে, মাজা হেলিয়ে এবং খালি গায়ে ওযূ করা যাবে কি?
প্রশ্ন (১/৩২১) : স্বামীর মৃত্যুর পর স্ত্রী স্বামী গৃহে অবস্থান করতে ভয় পেলে উক্ত গৃহ ত্যাগ করে অন্যত্র ইদ্দত পালন করা তার জন্য জায়েয হবে কি?
প্রশ্ন (৮/৮) : ইয়াযীদ বিন মু‘আবিয়া কিভাবে মৃত্যুবরণ করেছিলেন? তার মৃত্যুর ব্যাপারে যেসব কাহিনী প্রচলিত আছে, তার কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (২৭/২৬৭) : কোন ব্যক্তি মারা গেলে জানাযায় আগত লোকদের জন্য গরু-খাসি যবহ করা হয়। অতঃপর দাফন কার্য সম্পন্ন করে খানাপিনা করা হয়। উক্ত আমল শরী‘আত সম্মত কি?
প্রশ্ন (২১/১৪১) : কারু পক্ষ থেকে বদলী হজ্জ বা ওমরাহ করায় কোন বাধা আছে কি? এছাড়া তাওয়াফকালীন সময়ে তালবিয়া পাঠ করা যাবে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক
প্রশ্ন (৩৩/৩৯৩) : জনৈক ইসলামবিদ্বেষী লেখক লিখেছেন, রাসূল (ছাঃ) মানুষের কথায় সন্দেহ করে তার সবচেয়ে প্রিয়তমা স্ত্রী ও খলীফা আবুবকরের মত মানুষের সন্তান আয়েশার প্রতি যে আচরণ করেছেন তা কি নবীসুলভ বা অনুকরণীয়? অহী যদি না আসতো তবে কি আয়েশা বঞ্চনার শিকার হ’তেন না? বর্তমানে তো অহী আসবে না। তাহ’লে একজন সাধারণ মানুষের ব্যক্তিগত জীবনে যদি উক্ত ঘটনার অবতারণা হয়, তবে সে কি করবে? তার জন্য নবী (ছাঃ) কী আদর্শ রেখে গেছেন? একজন মানুষ হিসাবে কী রাস্তা দেখিয়ে গেলেন? নবীর পদাঙ্ক অনুসরণ করে সে কি তার স্ত্রীকে তালাক দেবে না? এভাবেই কি তালাকের অভিশাপ সমাজকে কলুষিত করছে না? উক্ত প্রশ্নের জবাব কি?
প্রশ্ন (২৬/১৮৬) : যে সকল ইমাম বিশ্বাস করেন যে, ‘আল্লাহ সর্বত্র বিরাজমান’- তাদের পিছনে ছালাত আদায় করা যাবে কি? - -ফায়ছাল, চট্টগ্রাম।
আরও
আরও
.