উত্তর : মাখলূক্বাতের কোন পরিসংখ্যান কুরআন ও হাদীছে নেই। তবে সালাফে ছালেহীন এ ব্যাপারে বিভিন্ন মত পেশ করেছেন। যেমন মুক্বাতিল বলেন, মাখলূক্বাতের সংখ্যা ৮০ হাযার। আবু সাঈদ খুদরী (রাঃ)-এর মতে ৪০ হাযার, ওয়াহাব বিন মুনাবিবহ (রহঃ)-এর মতে ১৮ হাযার প্রভৃতি। কা‘ব আল-আহবারের মতে, আল্লাহর সৃষ্টির কোন নির্দিষ্ট পরিসংখ্যান নেই (ইবনু কাছীর ১/২৬, তাফসীর সূরা ফাতেহা ‘রববুল আলামীন’-এর ব্যাখ্যা দ্রঃ)। মূলতঃ উক্ত বর্ণনাগুলি থেকে অধিক সংখ্যক মাখলূক্বাতের কথাই বুঝানো হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘আল্লাহ রববুল আলামীন যে নে‘মত দান করেছেন তা তোমরা গণনা করে শেষ করতে পারবে না’ (নাহল ১৬/১৮)। অতএব মাখলূক্বাতের সংখ্যা আল্লাহ সর্বাধিক অবগত।






প্রশ্নঃ (১০/৩৭০) : জানাযার ছালাতের দো‘আগুলো পুরুষ ও মহিলার জন্য পার্থক্য করা যাবে কি?
প্রশ্ন (৬/৪০৬) : সূরা ইখলাছ ১০ বার পাঠ করলে জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হবে। একথার সত্যতা আছে কি?
প্রশ্ন (২৪/৪২৪) : জমি বর্গা চাষ বা ইজারা দেওয়ার শরী‘আতসম্মত পন্থা কি কি?
প্রশ্ন (১৩/৫৩) : ফজরে ও মাগরিবের সুন্নাত ছালাতে সূরা কাফেরূন ও ইখলাছ একাধিকবার পাঠ করার বিষয়টি সঠিক কি? - -আব্দুল্লাহেল কাফী, ছোটবনগ্রাম, রাজশাহী।
প্রশ্ন (২৩/২২৩) : মৃত ব্যক্তিকে গোসল করানোর জন্য পানি গরম করার সময় পানিতে বরই পাতা দেওয়া এবং মশারী টাঙানোর বিশেষ কোন ফযীলত আছে কি?
প্রশ্ন (১৮/৩৭৮) : তাবলীগ জামা‘আতের একটি বইতে লেখা আছে, বেহেশতে আয়না নামক একটি হূর থাকবে, যার ৭০ হাযার সেবিকা, ৭০ হাযার পোষাক ও ৭০ হাযার সুগন্ধি থাকবে। এছাড়া তার আরো অনেক বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। এর কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (২৮/৩০৮) : অনেকে বিতর ছালাতে বুকে হাত বেঁধেই দো‘আ কুনূত পাঠ করে। আবার কেউ কেউ দো‘আ শেষে দু’হাত মুখে মাসাহ করে। এগুলি কি হাদীছ সম্মত?
প্রশ্নঃ (২০/১৮০) : যে সমস্ত ছালাতে সরবে ক্বিরাআত পড়ার হুকুম রয়েছে, সেই ছালাতগুলো একাকী পড়লে ক্বিরাআত নীরবে পড়া যাবে কি?
প্রশ্ন (১২/১৭২) : ছালাতের দুই সালামের মাঝে কোন দো‘আ পাঠ করতে হয় কি? - -শরীফ আলম, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (৪/৪) : মৃত্যুর সময় তওবা করলে তা কোন উপকারে আসবে কি?
প্রশ্ন (৩৭/৩১৭) : হাদীছে বর্ণিত ঈমানের ৭০টি শাখা-প্রশাখা ধারাবাহিকভাবে জানতে চাই। - যুলফিকার আলম, খানপুর, পঞ্চগড়।
প্রশ্ন (৩৫/৩৫৫) : এক ব্যক্তি মসজিদের ও মুছল্লীদের জিনিসপত্র চুরি করে এবং মুছল্লীদের সাথে হরহামেশাই ঝামেলা করে। সেকারণ মসজিদ কমিটি তাকে মসজিদে আসায় নিষেধাজ্ঞা দিয়েছে। এটা জায়েয হবে কি?
আরও
আরও
.