বয়স বাড়তে শুরু করলে চোখের দৃষ্টি কমতে শুরু করে। অনেক সময় মানুষ পুরোপুরি দৃষ্টিহীন হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা ক্ষীণদৃষ্টি ও দৃষ্টিহীনদের জন্য আশার আলো দেখাচ্ছেন। তাঁরা এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন যাতে বয়সের সঙ্গে সৃষ্টি হওয়া ক্ষীণদৃষ্টি আবার পূর্ণ দৃষ্টি হিসাবে ফিরে পাওয়া সম্ভব। তাঁরা এক্ষেত্রে স্টেম সেল বা ভ্রূণ কোষের বিকল্প হিসাবে ত্বকের বিশেষ কোষ ব্যবহার করেছেন। গবেষকরা ইতিমধ্যে ইঁদুরের ওপর তাদের উদ্ভাবিত পদ্ধতি প্রয়োগ করে সফলও হয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছ থেকে পদ্ধতিটি মানুষের ক্ষেত্রে পরীক্ষার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। গবেষকদের আশা, আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে তাদের উদ্ভাবিত পদ্ধতিতে লাখো মানুষ দৃষ্টিশক্তি ফিরে পাবেন।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের সেন্টার ফর রেটিনা ইনোভেশনের গবেষকেরা ম্যাকুলার ডিজেনারেশন নিয়ে গবেষণা করতে গিয়ে যুগান্তকারী এ আবিষ্কার করেছেন। তাঁরা বলছেন, বয়সের সঙ্গে সম্পর্কিত ম্যাকুলার অবক্ষয় (ম্যাকুলার ডিজেনারেশন) সমস্যায় ভোগেন লাখো মানুষ। চোখের ম্যাকুলার ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়াকে ম্যাকুলার ডিজেনারেশন বলা হয়। ম্যাকুলা হ’ল চোখের পেছনে রেটিনার একটা ছোট্ট জায়গা যা দিয়ে আমরা সূক্ষ্ম জিনিসও পরিষ্কার দেখতে পাই। তাঁদের দাবী, তারা যে পদ্ধতি নিয়ে গবেষণা করেছেন তা ক্ষীণ দৃষ্টি সমস্যা দূর করে চক্ষুবিজ্ঞানের ক্ষেত্রে পরিবর্তন আনতে সক্ষম হবে।

গবেষণা নিবন্ধের লেখক সাই চাভালা বলেছেন, নতুন গবেষণায় ফাইব্রোব্লাস্টস কোষকে রাসায়নিকভাবে কাজে লাগিয়ে ফোটোরিসেপ্টারের মতো কোষ তৈরী করা গেছে। তাদের রূপান্তরিত ফটোরিসেপ্টর ১৪টি অন্ধ ইঁদুরের শরীরে প্রতিস্থাপন করে দৃষ্টি ফেরানোর পরীক্ষা করা হয়। এতে আশাব্যঞ্জক ফল পেয়েছেন তাঁরা। তিনি বলেন, তাঁদের এ আবিষ্কার ভবিষ্যতে চোখের চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আমি আশাবাদী।






স্বশিক্ষিত সোলেমানের ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্রের উদ্ভাবন
প্রযুক্তির অত্যধিক ব্যবহার : চিন্তা করার ক্ষমতা হারাচ্ছে মানুষ!
২২ কোটি টাকার ইনজেকশন বিনামূল্যে পেল রায়হান (দেশে জিন থেরাপি চিকিৎসার দ্বার উন্মোচন)
এবার জ্ঞান আপলোড করা যাবে মস্তিষ্কে!
মোটর মেকানিক থেকে দেশ সেরা আবিষ্কারক
এন্টার্কটিকায় বরফের নিচে পর্বতশ্রেণীর সন্ধান
প্লাস্টিক বর্জ্য থেকে প্যারাসিটামল তৈরী
পানিতে চলছে চার চাকার গাড়ি
বিজ্ঞান ও বিস্ময়
রাক্ষুসে কৃষ্ণগহবর আবিষ্কার : তিন হাযার কোটি সূর্যের চেয়ে বড়!
সুপার অ্যান্টিবায়োটিক আবিষ্কার, বাঁচতে পারে কোটি প্রাণ
ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগ টাইফুনে জাপান পাবে ৫০ বছর চলার মত জ্বালানী শক্তি!
আরও
আরও
.