উত্তর : বাধা নেই। ওলীর অনুমতিক্রমে বিবাহ বন্ধনে আবদ্ধ হ’তে পারবে। আবুবকর (রাঃ)-এর আমলে দু’জন নারী-পুরুষ যেনায় লিপ্ত হ’লে তাদের একশ’ বেত্রাঘাত করে বিবাহ দিয়ে দেওয়া হয়। ইবনু আববাস (রাঃ)-কে এই বিষয়ে জিজ্ঞেস করা হ’লে তিনি বলেন, প্রথমটি ছিল ব্যভিচার আর দ্বিতীয়টি বিবাহ। অতএব ব্যভিচার বিবাহকে হারাম করতে পারে না। ইবনু ওমর ও ইবনু মাসঊদ (রাঃ) থেকেও অনুরূপ বর্ণনা রয়েছে (বায়হাক্বী হা/১৪২৪৯; কুরতুবী, তাফসীর সূরা নূর ৩ আয়াত)। তবে শর্ত হ’ল যদি নারীর সাথে অবৈধ মিলন হয়ে থাকে। তাহ’লে তাকে তওবা করতে হবে এবং এক হায়েয পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ রাসূল (ছাঃ) বলেন, ‘কোন গর্ভবতী বন্দিনীর সাথে তার সন্তান প্রসবের আগে এবং কোন মহিলার সাথে তার হায়েয হ’তে পবিত্র হওয়ার পূর্বে সহবাস করবে না’ (আবুদাউদ হা/২১৫৭; মিশকাত হা/৩৩৩৮; আহমাদ হা/১১৮৪১, সনদ ছহীহ)।






প্রশ্ন (১১/৩৩১) জুম‘আর ফরয ছালাতের আগে ও পরে সুন্নাত পড়ার বিশেষ কোন গুরুত্ব আছে কি?
প্রশ্ন (১৬/৫৬) : ভালো বা মন্দ কোন কিছু দেখলে বা সংবাদ আসলে পঠিতব্য কোন দো‘আ আছে কি? - -জাহিদুল ইসলাম, ঈশ্বরদী।
প্রশ্ন (২২/৪৬২) : ওয়াসীলা কাকে বলে? মানুষকে অসীলা ধরা যায় কি? মানুষে বলে অমুকের অসীলায় অমুক পেয়েছি। এভাবে বলা যায় কি?
প্রশ্ন (৩৪/১১৪) : ছালাতে সূরা ফাতিহা পাঠ করার পর ‘আ‘ঊযুবিল্লাহ’ পাঠ করার কোন স্পষ্ট দলীল আছে কি?
প্রশ্ন (৩৪/৪৩৪) : অনেকে ফরয ছালাত শেষে মাথায় হাত রেখে কিছু দো‘আ পাঠ করেন। অতঃপর হাতে ফুঁ দিয়ে চোখে-মুখে ওশরীরে বুলিয়ে নেন। এ ধরনের কোন দো‘আ বা আমলের ভিত্তি আছে কি? নাকি এটি বিদ‘আতের অন্তর্ভুক্ত?
প্রশ্ন (২৯/১৮৯) : জনৈক ব্যক্তি বলেন, জুদী পাহাড়ের ঝরনার প্রবাহ থেকেই যমযম কূপের উৎপত্তি হয়েছে। উক্ত কথাটির সত্যতা জানতে চাই। - -কাযী আযহার আলী, স্টেশন রোড, দিনাজপুর।
প্রশ্ন (৩৪/৪৭৪) : আত্মরক্ষার কোন উপায় না থাকলেও যদি কেউ জীবন, সম্মান বা সম্পদ রক্ষার জন্য দলবদ্ধ অস্ত্রধারী ছিনতাইকারী বা ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে আহত বা নিহত হয়, তাহ’লে সে শহীদ হিসাবে গণ্য হবে কি? আর যদি প্রতিরোধে নিশ্চিত মৃত্যুর আশঙ্কা জেনেও কেউ তা করে, তবে কি তা আত্মহত্যা হিসাবে ধরা হবে, না-কি শরী‘আতে বৈধ সাহসী পদক্ষেপ হিসাবে গণ্য হবে?
প্রশ্ন (২৫/৩৪৫) : আমরা জানি আল্লাহ এক ও অদ্বিতীয়। কিন্তু মাসিক আত-তাহরীক-এ প্রকাশিত ‘পবিত্র কুরআনে বর্ণিত ২৫ জন নবীর কাহিনী’ প্রবন্ধে বিভিন্ন স্থানে আল্লাহর শানে ‘আমরা’ ব্যবহার করা হয়েছে। এর কারণ কী?
প্রশ্ন (৯/১৬৯) : শরী‘আতে তালাকপ্রাপ্তা বা বিধবা নারীর ভরণ-পোষণের দায়িত্ব কার? বিশেষত পিতা-মাতার অবর্তমানে সে কারু নিকটে ভরণ-পোষণের খরচ পাওয়ার অধিকার রাখে কি? - -আয়েশা বেগম, চট্টগ্রাম।
প্রশ্ন (২৫/২৫) : আমি একটি ছাত্রাবাসে থাকি এবং পাশের একটি হানাফী মসজিদে ছালাত আদায় করি। মাঝে মাঝে ফজরের ছালাত ওয়াক্তের শেষ দিকে আদায় করতে গেলে কয়েকজন তাবলীগের ভাই ছালাতরত অবস্থায় এসে বলেন, ছালাতের নিয়ত ছেড়ে দিন, এখন আর ছালাত হবে না। তাদের এ কথা এবং এভাবে ছালাত ছেড়ে দিতে বলা কি সঠিক?
প্রশ্ন (৩/২৪৩) : ‘ছায়েমের মুখের গন্ধ আল্লাহর নিকটে মিশকের খোশবুর চাইতে সুগন্ধিময়’-এর ব্যাখ্যা কি?
প্রশ্ন (৩০/৩৫০) : জনৈকা মহিলা স্বামীর বাড়িতে শ্বশুর বাড়ীর আত্মীয়-স্বজনের সাথে একত্রে থাকে। সেখানে তাকে নানা কটূ কথা, অন্যায় আচরণ ও অপমান সইতে হয়। স্বামী কেবলই মানিয়ে চলতে বলে। সেকারণ স্ত্রী যদি স্বামীর নির্জনবাসের আহবানকে প্রত্যাখ্যান করে এবং আলাদা বাসায় বসবাস করতে চায় তবে সে গুনাহগার হবে কি?
আরও
আরও
.