উত্তর : এরূপ ক্ষেত্রে তাকে বিচ্ছিন্ন করে দিতে হবে। তার সাথে সহবাস নিষিদ্ধ। রাসূল (ছাঃ) বলেন, কোন গর্ভবতী বন্দিনীর সাথে তার সন্তান প্রসবের আগে এবং কোন নারীর সাথে তার হায়েয হ’তে পবিত্র হওয়ার পূর্বে সহবাস করবে না (আবূদাউদ হা/২১৫৭; মিশকাত হা/৩৩৩৮)। অন্যত্র তিনি বলেন, সে যেন অন্যের ক্ষেতে পানি সেচ না করে অর্থাৎ অন্যের দ্বারা গর্ভবতী কোন নারীর সাথে সহবাস না করে (আবূদাউদ হা/২১৫৮; মিশকাত হা/৩৩৪০; ছহীহুল জামে‘ হা/৭৬৫৪)। রাসূল (ছাঃ)-এর যুগে এরূপ একটি ঘটনা ঘটলে তিনি তাদের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দেন (বায়হাক্বী, সুনানুল কুবরা হা/১৩৬৭২; যাদুল মা‘আদ ৫/১০৪)। খলীফা আব্দুল মালেক ইবনু মারওয়ানের আমলে এরূপ ঘটলে তিনিও তাদের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দেন (মুছান্নাফ আব্দুর রাযযাক হা/১৩৪৫৩)। উক্ত সন্তান তার মায়ের দিকে সম্পৃক্ত হবে (বুখারী হা/৬৭৪৮, উছায়মীন, ফাতাওয়া ইসলামিয়াহ ৩/৩৭০)।






প্রশ্ন (১১/৩৭১) : মাসিক অবস্থায় সহবাসের মাধ্যমে আমি গর্ভবতী হয়েছি। স্বামী বলছেন, এ অবস্থায় সহবাসে গর্ভধারণ করলে তৃতীয় লিঙ্গের বাচ্চা হয়। তাই গর্ভপাত করতে হবে। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (১৮/২৫৮) : দুনিয়াবী শিক্ষায় খুবই পারদর্শী হ’লেও কুরআন তেলাওয়াতে অত্যন্ত দুর্বল। এমন ব্যক্তি নিজে ভুলে ভরা তেলাওয়াতে ছালাত আদায় করলে তা কবুল হবে কি? - -রূহুল ইসলাম, আমেরিকা।
প্রশ্ন (৯/১৬৯) : ইব্রাহীম (আঃ) বোরাকে চড়ে হাজেরা এবং ইসমাঈল-এর সাথে প্রতিদিন ফিলিস্তীন থেকে মক্কায় দেখা করতে যেতেন মর্মে কোন ঘটনা বর্ণিত হয়েছে কি?
প্রশ্ন (২১/২২১) : সমাজে কিছু যুবক রয়েছে, যারা শিক্ষিত হ’লেও বেকার হওয়ায় বিবাহ করতে পারে না। অভিভাবকরাও এ ব্যাপারে একেবারেই উদাসীন। চরম ফেতনার যুগে এই শ্রেণীর পাপে জড়িয়ে পড়ার সম্ভাবনা বেশী থাকে। এদের জন্য করণীয় কি? - মুহাম্মাদ হাবীব গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
প্রশ্ন (২৫/৩৮৫) : মিথ্যা সার্টিফিকেট ও মিথ্যা অভিজ্ঞতা সনদ দিয়ে চাকুরী নিলে উক্ত উপার্জন হালাল হবে কি? - -ফারূক হোসাইন, টাঙ্গাইল।
প্রশ্ন (৩৫/১৫৫) : আমার দাদা ও নানা আমার স্ত্রীকে পর্দাবিহীন অবস্থায় দেখতে পারবে কি?
প্রশ্ন (৪০/৪৮০) : মসজিদে কোন একটি স্থানকে নিজের জন্য নির্ধারণ করে নেওয়া শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (৪০/২৮০) : কোন ডায়াগনস্টিক সেন্টারে রেফার করার জন্য ডাক্তারকে যদি কমিশন দেওয়া হয়, তবে তা ঘুষের অন্তর্ভুক্ত হবে কি?
প্রশ্ন (১৩/৩৭৩) : আমার তিন বছর বয়সে পিতা দ্বিতীয় বিবাহ করে আমার মাকে তালাক দেন। তারপর মা আমাকে এ পর্যন্ত নানা বাড়ি রেখে বড় করে সুপ্রতিষ্ঠিত করেছেন। এক্ষেত্রে পিতা কখনো কোন ভূমিকা পালন করেননি। এমনকি আমি যেন তার সম্পদের অংশ না পাই সেজন্য দ্বিতীয় স্ত্রীর কোন ছেলে না থাকায় সকল সম্পদ মেয়েদের নামে রেজিস্ট্রি করে দিয়েছেন। এখন আমার বৃদ্ধ পিতা চান আমি তার দেখাশোনা এবং সার্বিক সহযোগিতা করি। কিন্তু মা চান আমি যেন তা না করি। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (২৮/৩৪৮) : বিউটি পার্লার করে বিবাহের সাজগোজ, ফেসিয়াল ও হেয়ার ট্রিটমেন্ট ইত্যাদি শরী‘আতসম্মত কাজগুলি করা যাবে কি? এছাড়া শরী‘আতসম্মত উপায়ে বিউটি পার্লার পরিচালনার উপায় কি?
প্রশ্ন (২১/৬১) : পিতা-মাতার মাঝে গন্ডগোল লাগলে সন্তানের করণীয় কি? - -উম্মে হাসীবারেহাইয়ের চর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৯/৪৯) : ফজরের ছালাত ক্বাযা হয়ে গেলে তা সুযোগ বা স্মরণ হওয়ার সাথে সাথে আদায় করতে হবে? নাকি পরের ওয়াক্ত তথা যোহর ছালাতের সাথে আদায় করলেই যথেষ্ট হবে?
আরও
আরও
.