উত্তর : উক্ত মর্মে বর্ণিত হাদীছটি যঈফ। আর তা হ’ল- জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) একজন কুষ্ঠ রোগীর হাত ধরে তাকে নিজের সাথে একই পাত্রে খাওয়াতে বসান। অতঃপর তিনি বললেন, আল্লাহর নামে এবং (সব ব্যাপারে) তাঁর উপর আস্থা ও ভরসা সহকারে খাও (তিরমিযী হা/১৮১৭; আবূদাউদ হা/৩৯২৫; ইবনু মাজাহ হা/৩৫৪২; মিশকাত হা/৪৫৮৫)। উক্ত মর্মে বর্ণিত হাদীছটিকে ইমাম তিরমিযী, আলবানী, আরনাউত্বসহ সকল মুহাক্কিক যঈফ বলেছেন (যঈফাহ হা/১১৪৪; যঈফুল জামে‘ হা/৪১৯৫)। তাছাড়া এটি সরাসরি ছহীহ হাদীছের বিরোধী। কারণ রাসূল বলেন, ‘তোমরা কুষ্ঠরোগী হ’তে এমনভাবে পলায়ন কর, যেভাবে তোমরা সিংহ থেকে পলায়ন কর’ (বুখারী হা/৫৭০৭; মিশকাত হা/৪৫৭৭)। রাসূল (ছাঃ) একবার ছাক্বীফ গোত্রের প্রতিনিধি দলের সাথে জনৈক কুষ্ঠ রোগীর হাতে হাত রেখে বায়‘আত গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। বরং তিনি লোক পাঠিয়ে বলে দেন, আমরা তোমার বায়‘আত নিয়েছি। তুমি ফিরে যাও’ (মুসলিম হা/২২৩১; মিশকাত হা/৪৫৮১)। অতএব উক্ত যঈফ হাদীছের আলোকে ছোঁয়াচে রোগ অস্বীকার করার সুযোগ নেই। বরং ছোঁয়াচে রোগের অস্তিত্ব রয়েছে; তবে সেটি কেবল আল্লাহর হুকুমেই সংক্রমিত হয়। এটাই হ’ল সঠিক আক্বীদা। সুতরাং যথাযথভাবে সতর্কতা অবলম্বন করতে হবে এবং করোনা আক্রান্তদের পাশে সাধ্যমত দাঁড়াতে হবে। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমার রবের প্রতি বিনয়ী হয়ে ও দৃঢ় ঈমান রেখে বিপদগ্রস্তদের পাশে দাঁড়াও (ছহীহাহ হা/২৮৭৭)।

প্রশ্নকারী : আশরাফুল ইসলাম, নওদাপাড়া, রাজশাহী।







প্রশ্ন (৬/৮৬) : কারো উপর ফিতরা ফরয হওয়ার জন্য নির্দিষ্ট নিছাব আছে কি? পাগলের উপর ফিতরা আদায় করা কি ফরয?
প্রশ্ন (২১/২১) : আমাদের দেশে ঔষধের গায়ে লেখা থাকে যে, ‘শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য’। এক্ষণে দারিদ্রের কারণে যেসব গরীব রোগী ডাক্তার দেখাতে সক্ষম হয় না, তাদেরকে রোগের বিবরণ শুনে ঔষধ দেওয়া দোকানদারের জন্য জায়েয হবে কি? - -আবু সাঈদ, নাটোর।
প্রশ্ন (২৪/২২৪) : নাপিতের পেশা শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (৩০/১৯০) : অবাধ্যতা ও মন্দ আচরণের কারণে স্ত্রীকে প্রহার করা যাবে কি? - -মামূনশিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২৯/২২৯) : আমার ভাই আমার নিকটে ঋণ চাইলে আমার হাতে কোন টাকা না থাকায় তার অনুরোধে আমার নামে এনজিও থেকে ঋণ নিয়ে তাকে দেই। তিনি নিয়মিত উক্ত ঋণ পরিশোধ করেন। এতে আমি গোনাহগার হব কি?
প্রশ্ন (২৬/১০৬) : বঙ্গানুবাদ বুখারীর ভূমিকায় উল্লেখ করা হয়েছে যে, ইমাম বুখারী (রহঃ) বুখারীতে হাদীছ উল্লেখ করার পূর্বে দীর্ঘ ১৬ বছর মহানবী (ছাঃ)-এর পবিত্র রওযার পাশে বসে প্রতিটি হাদীছ মোরাকাবার মাধ্যমে নবী (ছাঃ)-এর সম্মতি লাভ করেছেন। উক্ত ঘটনার সত্যতা সম্পর্কে জানতে চাই। মোরাকাবা কী?
প্রশ্ন (১১/৪৫১) : এক বা একাধিক বছরের জন্য আমবাগানের জমি লীজ দেওয়া যাবে কি? উল্লেখ্য, এখানে আম গাছ ছাড়া অন্য কোন ফসল হওয়ার ব্যবস্থা নেই। - -মুবীনুল ইসলাম, রহনপুর, চাপাইনবাবগঞ্জ।
প্রশ্ন (২৮/২৮) : জনৈক মহিলার প্রথম স্বামী একটি পুত্র সন্তান রেখে মারা যান। তার দ্বিতীয় স্বামীর পূর্বের স্ত্রীর গর্ভজাত একটি মেয়ে আছে। এক্ষণে এই দুই ছেলে মেয়ের বিবাহ জায়েয হবে কি? - -ইবাতারুল ইসলামগাংনী, মেহেরপুর।
প্রশ্ন (৩১/৪৩১) : রাসূল (ছাঃ) কতবার কুরবানী করেছিলেন? - -উম্মে হালীমা, ফুলকুঁড়ি, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৪/৪) : আমাদের ৩০ বছর পূর্বের সংস্কারহীন জরাজীর্ণ মসজিদটি ভেঙ্গে বহুতল বিশিষ্ট মসজিদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন ঐ মসজিদের নীচ তলায় মার্কেট ও উপর তলায় মসজিদ করায় শরী‘আতে কোন বাধা আছে কি? - -মুহাম্মাদ যাকির হোসাইন, রাজবাড়ী।
প্রশ্ন (২৪/১০৪) : একজন আল্লাহর অলী পঞ্চাশ হাযার ফেরেশতা হ’তে উত্তম। উক্ত বক্তব্যের কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (১৬/৯৬) : ঈসা (আঃ)-কে ইয়াহইয়া (আঃ) জিজ্ঞেস করেছিলেন, কিভাবে আল্লাহ্র সন্তুষ্টি অর্জন করা যায় এবং তাঁর অসন্তুষ্টি থেকে দূরে থাকা যায়? ঈসা (আঃ) বললেন, রাগ করো না। তিনি আরও বললেন, রাগের উৎস হ’ল অহংকার, আত্মম্ভরিতা ও বড়াই। বর্ণনাটি ছহীহ কী?
আরও
আরও
.