আসলো ছিয়াম শিক্ষা দিতে

মোদের দ্বারে রামাযানে,

ছিয়াম সাধনার শিক্ষা নিতে

পারবে কি ভাই সব জনে?

আল্লাহভীতি দিবা-রাত্রি

সর্বকাজে যার হৃদে,

সেই তো পারে শিক্ষা নিতে

বসতে ছিয়ামের মসনদে।

ছিয়াম সাধনার পরে যাদের

আল্লাহভীতি জাগলো না,

শয়তানী আর বদ খাছলত

একটু মোটে ভাগলো না,

সবটা জীবন থাকলো যে জন

আযাযীলের পার্শ্বেতে

রামাযানের ঐ ছিয়াম সাধনা

লাগবে তাহার কোন খাতে?

শয়তানের ঐ নির্দেশেতে

কাটলো যাদের সবটা কাল,

কেমনে হবে তাদের বল

ছিয়াম সাধনা পাপের ঢাল?

রামাযানেতে শিক্ষা পেলাম

আল্লাহভীতি অন্তরে,

সঠিক রাহে চলবো এবার

কাঁদবো কেবল তার দ্বারে।






ইসলামের কার্বন কপি - মুহাম্মাদ মোমতায আলী খান ঝিনা, গোদাগাড়ী, রাজশাহী।
ছাড় অাঁখি বারি - ডাঃ আব্দুল খালেক খানপাটকেল ঘাটা, তালা, সাতক্ষীরা।
নারীর গতি - মাক্বছূদ আলী মুহাম্মাদীইটাগাছা-পশ্চিম, সাতক্ষীরা।
আলোকবর্তিকা - ড. মুহাম্মাদ আব্দুর রহমানগোদাগাড়ী, রাজশাহী।
আহলেহাদীছ মানে
স্বাধীনতা কই?
নতুন রবি - তরীকুল ইসলামসান্তাহার, আদমদিঘী, বগুড়া।
আত-তাহরীক - আতিয়ার রহমান মাদরা, কলারোয়া, সাতক্ষীরা।
ইসলামের জয়গান - মুজীবুল হায়দার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা।
জাগো হে মুসলিম! - মাক্বছূদ আলী মুহাম্মাদীইটাগাছা-পশ্চিম, সাতক্ষীরা।
কুরআনে সাম্যের বিধান - রোমান ইসলাম নো‘মাননয়াকান্দি কাশিমপুর, রাজৈর, মাদারীপুর।
মানুষ কেন বুঝে না? - আবুল কাসেম গোভীপুর, মেহেরপুর।
আরও
আরও
.