‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুমিল্লা যেলার সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রুসমত আলী (৮৬) গত ২৮শে এপ্রিল শনিবার সন্ধ্যা সাড়ে ৭-টায় ঢাকা ক্যান্টনমেন্ট মিলিটারী হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। তিনি নিঃসন্তান ছিলেন। পরদিন সকাল ১১-টায় বুড়িচং কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদের পশ্চিম পার্শ্বস্থ মাঠে তার ১ম জানাযার ছালাতে ইমামতি করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য ও কুমিল্লা যেলা সভাপতি মাওলানা ছফিউল্লাহ। অতঃপর দুপুর ২-টায় জগৎপুর ফাযিল মাদরাসা ময়দানে তার ২য় জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। ২য় জানাযায় ইমামতি করেন যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক মুহাম্মাদ যয়নাল আবেদীন। অতঃপর তাকে নিজ গ্রাম জগৎপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর দায়িত্বশীল ও কর্মীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক মুছল্লী অংশগ্রহণ করেন।

[আমরা তাঁর রূহের মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকাহত আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।- সম্পাদক]






নারী বিষয়ক সংস্কার কমিশন বিলুপ্তির দাবীতে ঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
মারকায পরিদর্শনে পাকিস্তানের বিশিষ্ট আলেম আল্লামা ইবতিসাম ইলাহী যহীর
আহলেহাদীছ মহিলাসংস্থা
মৃত্যু সংবাদ
ইসলামী সংবিধান হোক বিশ্ব সংবিধান! (যেলা সম্মেলন : চট্টগ্রাম) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
‘ফিলিস্তীনে ইস্রাঈলের বর্বরচিত গণহত্যা : মুসলিম উম্মাহর করণীয়’ শীর্ষকসেমিনার (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
মৃত্যু সংবাদ
আন্দোলন (এলাকা ও উপযেলা কমিটি গঠন)
উপযেলা সম্মেলন \ রূপসা (বক্র পথ ছেড়ে ছিরাতে মুস্তাক্বীমে ফিরে আসুন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
সংগঠন সংবাদ (মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল)
‘বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস’-এর সাবেক সভাপতি ড. মুহাম্মাদ ইলিয়াস আলীর মৃত্যু
যেলা সম্মেলন \ নরসিংদী (হাদীছ ভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হৌন!) - -আমীরে জামা‘আত
আরও
আরও
.