উত্তর : ওযায়ের একজন আল্লাহভীরু ও সৎকর্মশীল ব্যক্তি ছিলেন। তিনি নবী ছিলেন কি-না তা জানা যায় না। কেননা রাসূল (ছাঃ) বলেছেন, আমি জানি না ওযায়ের নবী ছিলেন কি না’ (আবুদাউদ হা/৪৬৭৪)। ইহূদীরা ওযায়ের-কে ‘আল্লাহর পুত্র’ (ابن الله) বলে থাকে (তওবা ৯/৩০)। তাই কিয়ামতের দিন আল্লাহ ইহূদীদের ডেকে বলবেন, তোমরা কার ইবাদত করতে। তারা জওয়াবে বলবে আল্লাহর পুত্র ওযায়েরের। তখন বলা হবে তোমরা মিথ্যা বলছ। কারণ আল্লাহ কাউকে সাথী বা সন্তান হিসাবে গ্রহণ করেন নি (বুখারী হা/৪৫৮১; মুসলিম হা/৪৭২)। আল্লাহ তা‘আলা ওযায়ের সম্পর্কে বলেন, তুমি কি শোনোনি ঐ ব্যক্তির কথা, যে এমন একটি জনপদ দিয়ে অতিক্রম করছিল, যার ঘরবাড়ির ছাদ সমূহ ভিতের উপর মুখ থুবড়ে পড়েছিল। লোকটি বলল, আল্লাহ কিভাবে এই জনপদকে মৃত্যুর পরে জীবিত করবেন? অতঃপর আল্লাহ ঐ ব্যক্তিকে একশ’ বছরের জন্য মৃত্যু দান করলেন। অতঃপর তাকে পুনর্জীবিত করলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, কতদিন কাটালে? সে বলল, একদিন বা তার কিছু কম সময়। তিনি বললেন, বরং তুমি একশ’ বছর অতিবাহিত করেছ। এবার তাকিয়ে দেখ তোমার খাদ্য ও পানীয়ের দিকে, সেগুলো বিনষ্ট হয়নি এবং দেখ তোমার গাধাটির দিকে। আর যেহেতু আমরা তোমাকে মানুষের জন্য নিদর্শন করতে চাই, তাই আরও দেখ হাড়গুলির দিকে, কিভাবে আমরা ওগুলিকে জীবন্ত করে পরস্পরে জুড়ে দেই। অতঃপর সেগুলিতে গোশতের আবরণ পরিয়ে দেই। অতঃপর যখন সবকিছু তার নিকট স্পষ্ট হয়ে গেল, তখন সে বলল, আমি জানি, আল্লাহ সকল বিষয়ে ক্ষমতাশালী (বাক্বারাহ ২/২৫৯)। ইবনু কাছীর বলেন, প্রসিদ্ধ মতে, উক্ত ব্যক্তি ছিলেন ‘ওযায়ের’ (عزير)। যিনি বনু ইস্রাঈলের একজন বিখ্যাত আলেম ছিলেন (কুরতুবী)। আর ঐ জনপদটি ছিল বায়তুল মুক্বাদ্দাস। বাবেল সম্রাট বুখতানাছর যা ধ্বংস করেছিল।




বিষয়সমূহ: সংগঠন
প্রশ্ন (২৬/৩৮৬) : নিফাসের সময়সীমা ৪০ দিন পূর্ণ করা আবশ্যক কি? এর পূর্বে রক্তের চিহ্ন দূরীভূত হ’লে ছালাত-ছিয়াম আদায় করা আবশ্যক কি?
প্রশ্ন (১৮/৪৫৮) : জমি কিনে বাড়ি করার শেষ পর্যায়ে এসে জানতে পারি যে, সেখানে কবর ছিল। যেটা বাড়ির সিড়ির অংশে পড়েছে। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৫/৪৫) : নির্দিষ্ট বছরে হজ্জের নিয়ত করার পর কোন কারণবশতঃ সে বছর তা আদায় করতে না পারলে গোনাহ হবে কি? বা এর জন্য কোন কাফফারা দিতে হবে কি? - -রিফাত হাসান, সঊদী আরব।
প্রশ্ন (৩৯/৩৯৯) : জুম‘আ মসজিদে খুৎবার পরে মসজিদের সভাপতি দাঁড়িয়ে কিছুক্ষণ বক্তব্য দেন। এরপরে ছালাত শুরু হয়। উক্ত সময়ে সভাপতি ছাহেবের বক্তব্য দেওয়ার বৈধতা আছে কি? - -মুহাম্মাদ কেরামত আলী, বুধহাটা, সাতক্ষীরা।
প্রশ্ন (৪০/৪৪০) : কবর সংরক্ষণের জন্য কবরের চার পার্শ্বে প্রাচীর দেয়া কি নিষিদ্ধ?
প্রশ্ন (৮/৪৪৮) : কালেমা দিনে কত বার পড়তে হবে। দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৪/১৬৪) : একই সাথে একাধিক ব্যক্তির জানাযা হ’লে যতজনের জানাযা হবে তত ক্বীরাত ছওয়াব পাওয়া যাবে কি? - -মুজাহিদুল ইসলামফুলকুঁড়ি, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩৪/২৭৪) : রাজমিস্ত্রীর কাজে লেবারদের কাছ থেকে হেড মিস্ত্রি যে কমিশন নেন সেটা কি হালাল হবে? উল্লেখ্য যে, কাজ করার সকল যন্ত্রপাতি হেড মিস্ত্রির থাকে এবং কাজ পাওয়ার সকল ভূমিকা তারই থাকে।
প্রশ্ন (২৯/৩০৯) : ক্যান্সার, ডায়বেটিস ইত্যাদি দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে অর্থের অভাবে চিকিৎসা করতে না পেরে কোন রোগী মারা গেলে তিনি শহীদের মর্যাদা পাবেন কি?
প্রশ্ন (১৫/১৫) : স্ত্রী অনুমতি ছাড়াই পিতার বাড়িতে চলে যাওয়ার কিছুদিন পর আমি তাকে আইনগতভাবে তালাক দেই। এভাবে বিচ্ছেদের ১০ বছর পর সে মোহরানা দাবী করছে। এক্ষণে তাকে মোহরানা দিতে হবে কি?
প্রশ্ন (১৪/২১৪) : আমার পোষা বিড়ালটি প্যারালাইজ্ড হওয়ার কারণে চলাফেরা করতে পারে না। পুরোপুরি শয্যাশায়ী। তার দেখাশোনা করার কেউ নেই। তাকে যদি ইনজেকশনের মাধ্যমে মেরে ফেলা হয়, তাহ’লে গুনাহ হবে কি?
প্রশ্ন (৩৮/৩১৮) : হযরত আলী (রাঃ)-এ হত্যাকান্ডের প্রকৃত ঘটনা জানতে চাই। - শহীদুযযামান, গুলশান, ঢাকা।
আরও
আরও
.